এক্সপ্লোর

Mamata Banerjee: নিচুতলায় কিছু ঘটলে দোষ এসে পড়ে ওপরতলায়! শিক্ষক দুর্নীতি থেকে দূরত্ব বাড়ালেন মমতা

SSC Recruitment Scam: শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি ঘিরে উত্তাল রাজ্য। গ্রেফতার হয়েছেন বাংলার একদা দু’নম্বর মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষ, কলকাতা: শিক্ষক দিবসের অনুষ্ঠানে, শিক্ষক নিয়োগে দুর্নীতির (SSC Recruitment Scam) অভিযোগ থেকে, সরকারের দূরত্ব তৈরির চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার তিনি বলেন, ‘‘ভগবান কি একশো শতাংশ নিয়ন্ত্রণ করতে পারেন? আমি তো সাধারণ মানুষ।’’ এ নিয়ে একযোগে কটাক্ষ ছুড়ে দিয়েছে সিপিএম এবং বিজেপি।

শিক্ষক দুর্নীতির অভিযোগ থেকে দূরত্ব তৈরির চেষ্টা মমতার!

সোমবার মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আপনারা যদি আমায় বলেন, আপনি হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রোল করতে পারবেন? ভগবানও হান্ড্রেন্ড পার্সেন্ট কন্ট্রোল করতে পারে? আমি কে, আমি একটা সাধারণ মানুষ... কেউ কেউ সঙ্গদোষে খারাপ হয়।’’

শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি ঘিরে উত্তাল রাজ্য (Teachers Recruitment)। গ্রেফতার হয়েছেন একদা রাজ্য়ের দু’নম্বর মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তা নিয়ে চরম অস্বস্তিতে তৃণমূলের অন্দরে। সেই আবহে শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে চতুর্মুখী কৌশল নিলেন মমতা। একদিকে ‘দুর্নীতি’র অভিযোগ থেকে তাঁর সরকারের দূরত্ব তৈরির চেষ্টা করলেন, আন্দোলনকারীদের আশ্বস্ত করার চেষ্টা করলেন, সেইসঙ্গে সিপিএমকে কড়া ভাষায় আক্রমণ শানালেন। নিশানা করলেন বিজেপি-কেও। 

আরও পড়ুন: Mamata Banerjee : '৮৯ হাজার শিক্ষক নিয়োগ হতে চলেছে’ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘কাজ করতে করতে মানুষ একটা দু’টো ভুল করতেই পারে। ওই যে মধ্যপ্রদেশে ব্যাপম হল আপনারা দেখেছেন তো! সেখানকার এডুকেশন মিনিস্টারকে গ্রেফতার করা হয়েছে আজও? ৫৪ জন সুইসাইড করেছিল। ...কেলেঙ্কারি গভর্নমেন্টে থাকতে গেলে, অনেক জায়গা হাজারো লক্ষ জায়গা। নিচুতলায় কেউ একটা করলে, দোষটা আসে ওপরতলায়। পরে নিচুতলাকে ধরতে ধরতে সে পালিয়ে যায়।’’

ভগবানও কি ১০০ শতাংশ কন্ট্রোল করতে পারেন! প্রশ্ন মমতার

পার্থর সঙ্গেও দূরত্ব তৈরি করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। নাম না করে তিনি বলেন, ‘‘আমি কত টাকার মালিক হলাম, এটা আমার পরিচয় নয়। পয়সা আজ আছে, কাল নেই, ফুরিয়ে যাবে। একটা খারাপ মানুষ, কী একটা খারাপ ব্যবহার করল, তার জন্য পুরো সমাজটাকে, কুৎসা করে উগড়ে দিলাম, আর সবাইকে একই জায়গায় ফেললাম, এটা ঠিক হয় না।’’ তবে শিক্ষক দিবসে মমতা সরকারের ভাবমূর্তি উদ্ধারের চেষ্টা করলেও, বিরোধীদের আক্রমণের ঝাঁঝ আদৌ কমবে কি না,তাসময়ই বলবে। 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget