এক্সপ্লোর

Mamata Banerjee Health: 'পিছন থেকে ধাক্কা' অভিযোগ খোদ মমতার! তৈরি বিশেষ তদন্তকারী দল

Mamata Banerjee Injury : মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠেছে। চিকিৎসকদের সামনে, পরিবারের সামনে এবং পুলিশের সামনেও পিছন থেকে ধাক্কা লাগার কথাই বলেছেন মুখ্যমন্ত্রী।

কলকাতা: বাড়িতে পড়ে জখম হয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee Injury)। আজ সন্ধের পরে জখম অবস্থায় তাঁকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। চিকিৎসার পরে বাড়ি ফিরতে চাওয়ায় ফিরে গিয়েছেন তিনি। তারপরে মেডিক্যাল বুলেটিনে বলা হয় যে পিছন থেকে ধাক্কা লেগে পড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। এই খবর প্রকাশ্যে আসার পরেই তোলপাড় রাজ্য রাজনীতি। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন যে পিছন থেকে ধাক্কা মেরেছে বলে তিনি পড়ে গিয়েছেন। আর এই খবরেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠেছে। চিকিৎসকদের সামনে, পরিবারের সামনে এবং পুলিশের সামনেও পিছন থেকে ধাক্কা লাগার কথাই বলেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee Health)। 

সূত্রের খবর, কর্মসূচি সেরে বাড়ি ফেরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তারপরেই পোশাক পরিবর্তন করতে নিজের ঘরে ঢুকে যান তিনি। তখন পাশের ঘরে বসেছিলেন কাজরী বন্দ্যোপাধ্যায়-সহ পরিবারের অনেকে। তার কিছুক্ষণ পরে সেখানে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরেই পাশের ঘর থেকে ছুটে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখভালের জন্য সবসময় যে সঙ্গে থাকেন তিনি। তিনি এসে বলেন যে মুখ্যমন্ত্রী পড়ে গিয়েছেন।তাঁর কপাল থেকে রক্ত পড়ছে। তখনই সবাই ওই ঘরে দ্রুত ছুটে যান। সূত্রের খবর, সেখানে গিয়ে দেখা যায় মুখ্যমন্ত্রী বসে রয়েছেন, বিহ্বল অবস্থায় রয়েছেন, তাঁর কপাল থেকে রক্ত পড়ছে। তারপরেই তড়িঘড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায় এসএসকেএম  -এ নিয়ে আসেন। 

সূত্রের খবর,  মুখ্যমন্ত্রী চিকিৎসকদের কাছে এটাই বলেন যে তাঁর ধাক্কা লেগেছে। সেটাই মেডিক্যাল বুলেটিনে জানিয়েছেন এসএসকেএম-এর অধিকর্তা। এছাড়াও, মুখ্য়মন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পদস্থ কর্তাদেরও এটাই বলেছিলেন মুখ্যমন্ত্রী। পুলিশ কমিশনারকেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে এই পরিস্থিতিতে একাধিক প্রশ্ন উঠেছে। প্রথমত ওই সময় কে তাঁকে ধাক্কা মারল? মুখ্যমন্ত্রী জেড প্লাস নিরাপত্তা পান,  কে ঢুকছে কে বেরোচ্ছে সব দেখা হয়, সর্বক্ষণ সবকিছু নজরে রাখা হয়। তাহলে সেই কড়া নজর এড়িয়ে কীভাবে কেউ মুখ্যমন্ত্রীর ঘরে ঢুকে যেতে পারে? অভিষেক বন্দ্যোপাধ্যায়, কাজরী বন্দ্যোপাধ্যায় ছিলেন পাশের ঘরে। তাঁরাই খবর পান। তাঁরাই হাসপাতালে নিয়ে আসেন। যদি মুখ্যমন্ত্রী ধাক্কা খেয়ে থাকেন, তাহলে হল কীভাবে? কেউ ধাক্কা মারল? নাকি অন্য কোনওভাবে এমনটা হয়েছে। নিরাপত্তা বলয়ের মধ্যে মুখ্যমন্ত্রীর ঘরে পৌঁছে কে তাঁকে ধাক্কা মারতে পারে? এমন প্রশ্নই উঠছে বারবার। এটারই উত্তর খুঁজছে পুলিশ।

এই প্রশ্নের উত্তর খুঁজতে অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্তে নেমেছে পুলিশ। সূত্রের খবর, সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আজ যাঁরা মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তাঁদের সবাইকে জিজ্ঞেস করে বয়ান নেওয়া হবে। সব তদন্ত করে দেখতে বিশেষ তদন্তকারী দল তৈরি করা হয়েছে লালবাজারের তরফে। সায়েন্টিফিক উইং, ফরেন্সিক উইং, ফটোগ্রাফি সেকশন থাকছে তাতে। সকালেই তাঁর পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রীর বাড়িতে। সবদিক খতিয়ে দেখা হবে। সব পদ্ধতি অবলম্বন করে সবদিক খতিয়ে দেখা হবে বলে সূত্রের খবর। কালীঘাট থানা ও লালবাজার যৌথভাবে তদন্ত করবেন। এর আগেও বেশ কয়েকবার মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো ঘটনা ঘটেছে। এবার মুখ্য়মন্ত্রী ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো অভিযোগ ওঠায় গুরুতর প্রশ্ন উঠছে রাজ্যের প্রধানের নিরাপত্তা নিয়ে। 

রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত, 'প্রথমেই বলব উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। বুলেটিনে যা বলা হয়েছে তা কিন্তু অত্যন্ত সিরিয়াস। সিকিউরিটি কী করছিল?' 

আরও পড়ুন:  'পিছন থেকে ধাক্কা লেগে পড়ে চোট', আর কী বললেন SSKM অধিকর্তা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Assembly Election 2026: 'হাওড়া শহরকে কার্যত ডাস্টবিনে পরিণত করে দিয়েছে তৃণমূল', বলছেন শিবপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল
'হাওড়া শহরকে কার্যত ডাস্টবিনে পরিণত করে দিয়েছে তৃণমূল', বলছেন শিবপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল
West Bengal Assembly Election 2026: 'ক্যান্ডিডেট এখানে আমাদের প্রত্যেকটা কর্মী', উত্তরপাড়ায় লড়াইয়ে নামার আগে বলছেন মীনাক্ষী
'ক্যান্ডিডেট এখানে আমাদের প্রত্যেকটা কর্মী', উত্তরপাড়ায় লড়াইয়ে নামার আগে বলছেন মীনাক্ষী
Dipsita Dhar: 'কোনও প্রতিশ্রুতি দিচ্ছি না, আপনাদের যা দাবি সেটাই আমাদের ম্যানিফেস্টো', বলছেন দীপ্সিতা
'কোনও প্রতিশ্রুতি দিচ্ছি না, আপনাদের যা দাবি সেটাই আমাদের ম্যানিফেস্টো', বলছেন দীপ্সিতা
West Bengal Assembly Election 2026: ২ দফার ভোটে এবার রাজ্যে থাকতে পারে প্রায় আড়াই লক্ষ কেন্দ্রীয় বাহিনী
২ দফার ভোটে এবার রাজ্যে থাকতে পারে প্রায় আড়াই লক্ষ কেন্দ্রীয় বাহিনী

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
India Post : ২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
FD VS Share Market : শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
Embed widget