এক্সপ্লোর

Mamata Banerjee: আগের মতোই এক পয়সাও নেবেন না মমতা, একধাক্কায় অনেকটা বেতন বাড়ালেন বিধায়ক-মন্ত্রীদের

West Bengal Assembly: বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় 'বাংলা দিবস' এবং রাজ্য সঙ্গীতের প্রস্তাব পাস হয়। সেই ভোটাভুটি মেটার পরই বিধায়কদের বেতনবৃদ্ধির ঘোষণা করেন মমতা।

কলকাতা: একধাক্কায় অনেকটা বেতন বাড়ল বাংলার বিধায়কদের। বৃহস্পতিবার বিধানসভায় বেতনবৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিধায়ক, প্রতিমন্ত্রী, মন্ত্রী, সকলের বেতন একধাক্কায় ৪০ হাজার টাকা বৃদ্ধি করলেন তিনি। তবে বিধায়ক এবং মুখ্যমন্ত্রী হিসেবে নিজের বেতন বাড়ানো তো দূর, বরং আগের মতোই তিনি বেতন নেবেন না বলে জানালেন মমতা। (West Bengal Assembly)

বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় 'বাংলা দিবস' এবং রাজ্য সঙ্গীতের প্রস্তাব পাস হয়। সেই ভোটাভুটি মেটার পরই বিধায়কদের বেতনবৃদ্ধির ঘোষণা করেন মমতা। জানান, দেশের মধ্যে বাংলার বিধায়করাই সবচেয়ে কম বেতন পান। মমতা এদিন বলেন, "চলাফেরা, দু'টো খাওয়া, সবই ওই টাকায় করতে হয়। সেটা পর্যবেক্ষণ করেই সিদ্ধান্ত।"

রাজ্যের সব বিধায়ক, প্রতিমন্ত্রী এবং পূর্ণমন্ত্রীদের বেতন বৃদ্ধি হয়েছে। মমতা জানান, প্রতি মাসে এতদিন ১০ হাজার টাকা বেতন পেতেন বিধায়করা, তা বেড়ে ৫০ হাজার টাকা হল। প্রতিমন্ত্রীরা ১০ হাজার ৯০০ টাকা পেতেন, তা হল ৫০ হাজার ৯০০। পূর্ণমন্ত্রীদের বেতন ১১ হাজার থেকে বেড়ে হল ৫১ হাজার টাকা। তবে শুধুমাত্র বেতন পান না বিধায়ক-মন্ত্রীরা। ভাতা এবং কমিটির বৈঠকে যোগদানের জন্যও বাড়তি টাকাও পান। সেই নিরিখে এতদিন বিধায়করা ৮১ হাজার টাকা পেতেন, এখন তা বেড়ে ১ লক্ষ ২১ হাজার টাকা হল। বিরোধী দলনেতা, প্রতিমন্ত্রী এবং পূর্ণমন্ত্রীরা ১ লক্ষ ১০ হাজার টাকা পেতেন, তাঁরা এবার ১.৫০ লক্ষ টাকা পাবেন।

মুখ্যমন্ত্রী এই ঘোষণা করার পরই হাততালিতে ফেটে পরে চারিদিক। সকলে প্রশংসা করেন মুখ্যমন্ত্রীর। তবে এদিন নিজের বেতনে কোনও সংশোধন ঘটাননি মমতা। সেই নিয়ে আক্ষেপ প্রকাশ করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। জানান, সকলের বেতন বাড়ল, শুধু মুখ্যমন্ত্রী নিজে নিলেন না, এ কেমন করে হয়! তিনি বলেন, "আপনি বেতন নেন না, সেটা আপনার মহানুভবতা। কিন্তু সংশোধনটা আপনার ক্ষেত্রে হলেও ভাল হতো। অন্তত খাতায়-কলমে। নইলে ঠিক দেখায় না।"  হাত তুলে নমস্কার করে সেই প্রস্তাব খারিজ করে দেন মমতা। 

আরও পড়ুন: Bengal Day: ১লা বৈশাখ ‘বাংলা দিবস’, ১৬৭-৬২ ভোটে বিধানসভায় পাস প্রস্তাব

এর পর উঠে দাঁড়িয়ে বলেন, "স্পিকারকে সম্মান জানিয়েই বলছি, সাত বারের সাংসদ আমি। ১ লক্ষ টাকার বেশি পেনশন প্রাপ্য। কিন্তু একটি পয়সাও নিই না। বিধায়ক এবং মুখ্যমন্ত্রী হিসেবেও এক পয়সা নিইনি কখনও। আমি মনে করি, মা-মাটি-মানুষের সরকার, যতটা প্রয়োজন, ততটাই দরকার। বাইয়ের রয়্যালিটিতেই চলে যায় আমার।" 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
Abhishek On CM Suvendu Adhikari: “শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
“শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
Howrah News: মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের
মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের
News Live : চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget