এক্সপ্লোর

Bengal Day: ১লা বৈশাখ ‘বাংলা দিবস’, ১৬৭-৬২ ভোটে বিধানসভায় পাস প্রস্তাব

West Bengal Assembly: বিধানসভায় 'বাংলা দিবস' পালনের প্রস্তাবের পক্ষে পড়ল ১৬৭টি ভোট। বিপক্ষে পড়ল ৬২টি ভোট। 

কলকাতা: রাজ্য বিধানসভায় 'বাংলা দিবস' পালনের প্রস্তাব পাস হয়ে গেল। পয়লা বৈশাখের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখে 'বাংলা দিবস' (Bengal Day) পালনের প্রস্তাব পাস হল। বিধানসভায় (West Bengal Assembly) 'বাংলা দিবস' পালনের প্রস্তাবের পক্ষে পড়ল ১৬৭টি ভোট। বিপক্ষে পড়ল ৬২টি ভোট। একই সঙ্গে রাজ্যসঙ্গীত হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 'বাংলার মাটি, বাংলার জল' গানটি।

বৃহস্পতিবার দুপুরে রাজ্য বিধানসভায় দু'টি প্রস্তাব জমা পড়ে। এর মধ্যে একটি ছিল, পয়লা বৈশাখ দিনটিকে বাংলা দিবস পালনের, দ্বিতীয়টি ছিল রাজ্যসঙ্গীত হিসেবে  'বাংলার মাটি, বাংলার জল' গানটিতে সিলমোহর দেওয়া। সেই নিয়ে শাসকদল তৃণমূল এবং বিরোধী দল বিজেপি-র বিধায়কদের মধ্যে তুুল বচসা বাধে। মূলত বাংলা দিবস পালনের দিন নিয়েই শুরু হয় গন্ডগোল। 

১৯৪৭ সালের  ২০ জুন তৎকালীন অখণ্ড বাংলা বিভাজনের বিষয়টি উত্থাপিত হয় বিধানসভায় এবং বঙ্গভঙ্গের সপক্ষে ভোট বেশি পড়ে। তাই সেটিই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে বিবেচিত হওয়া কাম্য বলে দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংখ্যার জোরে রাজ্য সরকার প্রস্তাব পাস করিয়ে নিলেও, রাজ্যপালকে তাতে সই করতে দেবেন না বলে হুঁশিয়ারিও দেন।

এর পাল্টা গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় এদিন মমতা জানান, ১৯৪৭ সালের ২০ জুন পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা হয়নি। সিদ্ধান্ত হয়েছিল। তার পরেও কয়েক মাস অবিভক্ত ছিল বাংলা। বরং ২০ জুন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত গৃহীত হওয়ার ওই দিনটির সঙ্গে জড়িয়ে রয়েছে যন্ত্রণাময় ইতিহাস। তাই ওই দিনটি পালনের কথা এতদিন কারও মাথাতেও আসেনি। বিজেপি-ই সেই ঘা খুঁচিয়ে তুলেছে। তাই আগামী প্রজন্ম যাতে ভুল ইতিহাস জেনে বড় না হয়, তা দেখার দায়িত্ব তাঁদের।

আরও পড়ুন: Mamata Banerjee: ‘রাজ্যপাল সই না করলে কিছু যায় আসে না, ১লা বৈশাখই পশ্চিমবঙ্গ দিবস’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে নিশানা করে মমতা আরও বলেন, "কেন্দ্র সরকার বিজ্ঞপ্তি দেয় বটে। কিন্তু এত বছরে আগে কখনও পালন করা হয়নি। ২০ জুন দিনটির সঙ্গে বাংলার কোনও সম্পর্ক নেই। ওই বিধ্বংসী দিনটি ইতিহাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বাংলার মানুষের কাছে কখনও গৃহীত হবে না। একটি দলের ইচ্ছে অনুযায়ী সব হবে, যা চাপিয়ে দেবে, মেনে নিতে হবে, এটা হতে পারে না।"

বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে নিশানা করে মমতা আরও বলেন, "কেন্দ্র সরকার বিজ্ঞপ্তি দেয় বটে। কিন্তু এত বছরে আগে কখনও পালন করা হয়নি। ২০ জুন দিনটির সঙ্গে বাংলার কোনও সম্পর্ক নেই। ওই বিধ্বংসী দিনটি ইতিহাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বাংলার মানুষের কাছে কখনও গৃহীত হবে না। একটি দলের ইচ্ছে অনুযায়ী সব হবে, যা চাপিয়ে দেবে, মেনে নিতে হবে, এটা হতে পারে না।"

এর পরই ভোটাভুটি হলে, প্রস্তাবের সপক্ষে বেশি ভোট পড়ে। শাসকদলের বিধায়করা বিধানসভাতে 'বাংলার মাটি, বাংলার জল'  গেয়ে ওঠেন সমস্বরে। 'জয় বাংলা' ধ্বনিও ওঠে। তবে প্রস্তাব পাস হলেও, তাতে রাজ্যপালের সই প্রয়োজন। রাজ্যপালকে সই করতে দেবেন না, আগের বিলগুলির মতোই অবস্থা হবে এই প্রস্তাবের, এই মর্মে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন শুভেন্দু। তাই বিষয়টি নিয়ে ফের রাজ্য-রাজভবন সংঘাত দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
New Market Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget