এক্সপ্লোর

Mamata Banerjee Injured: দুর্ঘটনায় গুরুতর আহত মমতা বন্দ্যোপাধ্যায়, আনা হল SSKM হাসপাতালে

Mamata Banerjee: তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় মমতার আহত হওয়ার খবর জানানো হয়েছে।

কলকাতা: ফের দুর্ঘটনার কবলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুরুতর আহত হয়েছেন তিনি। এসএসকেএম হাসপাতালে আনা হল তাঁকে। গাড়িতে চেপে ফেরার সময় তিনি আহত হন বলে জানা যায় প্রথমে। আবার একটি সূত্রে দাবি করা হয়, গাড়ি বাড়িতে ঢোকার পরই দুর্ঘটনা ঘটে বলেও জানা গিয়েছে। হাঁটতে গিয়ে পড়ে যান। হাসপাতাল থেকে যে ছবি সামনে এসেছে, তাতে কপাল থেকে রক্ত পড়তে দেখা গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পরিবারের লোকজন মমতাকে হাসপাতালে নিয়ে যান বলে খবর। তাঁর চিকিৎসা শুরু হয়েছে। (Mamata Banerjee Injured)

তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় মমতার আহত হওয়ার খবর জানানো হয়েছে। কপাল থেকে নাক বেয়ে রক্ত পড়ছে, হাসপাতালের শয্যায় শুয়ে রয়েছেন মমতা, এমন একটি ছবি প্রকাশ করা হয়। লেখা হয়, 'আমাদের চেয়ারপার্সন গুরুতর আহত হয়েছেন। ওঁর জন্য প্রার্থনা করুন আপনারা'। আবারও মমতার দুর্ঘনার খবরে উদ্বেগ ছড়িয়েছে। কারণ এই নিয়ে পর পর বেশ কয়েক বার দুর্ঘটনায় আঘাত পেলেন তিনি। (Mamata Banerjee)

দলীয় সূত্রে যে খবর মিলেছে, সেই অনুযায়ী, বালিগঞ্জে এদিন সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে গিয়েছিলেন মমতা। সেখানে যে পোশাক পরেছিলেন তিনি, হাসপাতালে পরিহিত পোশাকের সঙ্গে মিল নেই তার। দলীয় সূত্রে খবর, বাড়ি ফিরে পোশাক পাল্টেছিলেন মমতা। তার পর হাঁটা শুরু করেন। একটি শোকেসের কোনায় মাথা ঠুকে গিয়ে আঘাত পান। বাড়িতে পড়ে গিয়ে মমতা আঘাত পান বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রেও। তবে পা পিছলে পড়ে গিয়েছেন মমতা, নাকি এর নেপথ্যে অন্য কারণ রয়েছে, তা এখনও খোলসা হয়নি।

আরও পড়ুন: Biman Bose on CAA: ‘ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব হয় না’, CAA নিয়ে অবস্থান জানালেন বিমান

দলীয় সূত্রে জানা গিয়েছে, বয়স ৭০ ছুঁইছুঁই হলেও, নিয়মিত হাঁটাহাঁটি করেন মমতা। এদিনও বাড়ি ফিরে হাঁটার প্রস্তুতিই নিচ্ছিলেন। সেই সময়ই ঘরের মধ্যে পড়ে যান। সেই সময় বাড়িতেই ছিলেন কাজরী বন্দ্যোপাধ্যায়, অভিষেক এবং আবেশ বন্দ্য়োপাধ্যায়রা। তড়িঘড়ি মমতাকে SSKM হাসপাতালে নিয়ে ছোটেন তাঁরা। সেখানে উডবার্ন ব্লকের সাড়ে ১২ নম্বর কেবিনে চিকিৎসা শুরু হয়েছে তাঁর। অ্যাপোলো হাসপাতাল থেকেও একজন বিশেষজ্ঞ এসে পৌঁছেছেন। ক্ষতের উপর সেলাই করতে হবে বলে জানা গিয়েছে। এমআরআই এবং CT স্ক্য়ান করা হচ্ছে বলে খবর।

তবে সেলাই বা প্রয়োজনীয় চিকিৎসার আগে মমতার ভাইটাল প্যারামিটার্সগুলি খতিয়ে দেখা প্রয়োজন। মাথার আঘাত কতটা গুরুতর, তা-ও দেখতে হবে। তার প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যেই হাসপাতালে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষজন। তবে আঘাত কতটা গুরুতর, তা জানতে আরও কিছুটা সময় লাগবে বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget