এক্সপ্লোর

Biman Bose on CAA: ‘ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব হয় না’, CAA নিয়ে অবস্থান জানালেন বিমান

Biman Bose: বৃহস্পতিবার আলিমুদ্দিনে জরুরি বৈঠকের পর ১৬টি লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেন বিমান।

কলকাতা: লোকসভা নির্বাচনের আগে সংশোধিত নাগরিকত্ব আইন চালু করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। CAA-কে হাতিয়ার করে আসন্ন নির্বাচনে ডিভিডেন্ট তোলা নিয়ে আশাবাদী বিজেপি। কিন্তু CAA নিয়ে তীব্র বিরোধিতা শুরু হয়েছে বিরোধীদের তরফে। বাংলায় বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুও CAA নিয়ে আপত্তি জানালেন। ধর্মের নিরিখে নাগরিকত্বের সমর্থক নন বলে সাফ জানিয়ে দিলেন। (Biman Bose on CAA)

CAA-র বিরোধিতা সিপিএম-এর, প্রতিবাদে নামার ঘোষণা

বৃহস্পতিবার আলিমুদ্দিনে জরুরি বৈঠকের পর ১৬টি লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেন বিমান। সেখানেই CAA নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট ভাবে জানিয়ে দেন। বিমান বলেন, "CAA নিয়ে যে অবস্থান নিয়ছে কেন্দ্রের বিজেপি সরকার, সেটার সঙ্গে একমত নই আমরা। জাত, ধর্ম, বর্ণের নিরিখে নাগরিকত্বের বিষয়টি মানি না আমরা। কাজেই আমরা এটিকে সমর্থন করছি না।" (Biman Bose)

২০১৯ সালে সংসদে CAA পাশ হয়ে গেলেও, এতদিন আইন কার্যকর করা হয়নি। বেছে বেছে ঠিক ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেই CAA চালু করা নিয়েও প্রশ্ন রয়েছে বিরোধীদের। বিমানের কথায়, "যে সময় CAA আনা হল, সেই নিয়ে প্রশ্ন তুলছি না আমরা। কিন্তু ধর্মটাকে বাদ দিতে হবে। ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব কখনও হয় না। আমরা এর বিরোধী। এর বিরুদ্ধে বামফ্রন্টের তরফে প্রতিবাদ জানানো হবে। অনেকে বিষয়টিকে গুলিয়ে দিতে চাইছে, তারও বিরোধী আমরা।"

আরও পড়ুন: CPIM Candidate list: প্রার্থীতালিকা প্রকাশ বামেদের, আপনার কেন্দ্রে তরুণ মুখ? না কি পুরনোতেই ভরসা বামের?

বৃহস্পতিবার রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে ১৬টিতে প্রার্থী ঘোষণা করেছে বাম শিবির। এই ১৬ জনের মধ্যে ১৪ জনই নতুন মুখ। কোচবিহারে প্রার্থী হয়েছেন ফরওয়ার্ড ব্লকের নীতীশচন্দ্র রায়, জলপাইগুড়িতে সিপিএম-এর দেবরাজ বর্মন, বালুরঘাটে আরএসপি-র জয়দেব সিদ্ধান্ত, সিপিএম-এর কৃষ্ণনগরে এসএম শাদি, যাদবপুরে সিপিএম-এর সৃজন ভট্টাচার্য,  দমদমে সিপএম-এর সুজন চক্রবর্তী প্রার্থী হচ্ছেন।

১৬টি লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট

শ্রীরামপুর থেকে প্রার্থী হচ্ছেন সিপিএম-এর দীপ্সিতা ধর, দক্ষিণ কলকাতায় সিপিএম-এর সায়রা শাহ হালিম, হাওড়ায় সিপিএম-এর সব্যসাচী চট্টোপাধ্যায়, হুগলিতে সিপিএম-এর মনোদীপ ঘোষ, তমলুকে সিপিএম-এর সায়ন বন্দ্যোপাধ্যায়, মেদিনীপুরে বিপ্লব ভট্ট, বাঁকুড়ায় সিপিএম-এর নীলাঞ্জন দাশগুপ্ত, বিষ্ণুপুরে সিপিএম-এর শীতল কৈবর্ত, বর্ধমান পূর্বে সিপিএম-এর নীরজ খান, আসানসোলে সিপিএম-এর জাহানারা বেগম প্রার্থী হচ্ছেন।

সেরা শিরোনাম

West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
Durgapur News: দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
Sandip Ghosh ED Summon: আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget