এক্সপ্লোর

Mamata On Suvendu: 'আমাকে জঙ্গি নেতা বলেছেন'! শুভেন্দুকে নিয়ে মোদিকে চিঠি দেবেন মমতা

Mamata Warns Suvendu On Modi: 'আমাকে জঙ্গি নেতা বলেছেন,এর চেয়ে মৃত্যুও ভাল..', জঙ্গি-যোগের অভিযোগ প্রমাণ করতে পারলে পদত্যাগের চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

কলকাতা: বিধানসভায় বেনজির সংঘাত, বাইরে ধর্নায় শুভেন্দু, ভিতরে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সঙ্গে জঙ্গি যোগের অভিযোগ শুভেন্দুর, পাল্টা চ্যালেঞ্জ তৃণমূল সুপ্রিমোর। জঙ্গি-যোগের অভিযোগ, শুভেন্দুর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে নালিশের হুঙ্কার। জঙ্গি-যোগের অভিযোগ প্রমাণ করতে পারলে পদত্যাগের চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর।

এদিন মমতা বলেন 'বিরোধী দলনেতা যা অভিযোগ করেছেন, প্রমাণ করলে পদত্যাগ করব। আমাকে জঙ্গি নেতা বলেছেন, প্রধানমন্ত্রীকে চিঠি দেব।
আপনারা সীমান্তে উস্কানি দিয়েছেন, বিজেপিকে আক্রমণে মুখ্যমন্ত্রী। তৃণমূল সুপ্রিমো আরও বলেন, মনে রাখবেন বাংলা উত্তর পূর্বাঞ্চলের গেটওয়ে। কেন শিকল বেঁধে আনা হল, বলা হচ্ছে এটা প্রোটোকল। আপনি তো তখন ওখানে ছিলেন, একবারও স্বীকার করেছেন?', আমেরিকা থেকে অবৈধ অভিবাসী প্রত্যপর্ণ নিয়ে মোদিকে নিশানা মমতার । 'বলতে পারতেন, অবৈধভাবে কেউ ঢুকে থাকলে আমি আনব। আপনি দায়িত্ব নিলে তারা সম্মানের সঙ্গে ফিরে আসতে পারত। তা সত্ত্বেও আমরা কিছু বলিনি, কিন্তু আজ বলতে বাধ্য করছেন। জঙ্গিদের সঙ্গে যোগ করছেন, এর চেয়ে মৃত্যুও ভাল..'।

অপরদিকে এদিন পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তীব্র আক্রমণ শানিয়ে শুভেন্দু বলেন, 'উনি হিন্দু নামে আতঙ্কিত,উনি আতঙ্কিত মৌলবাদী, জঙ্গিবাদ, কুম্ভের নামে।' তারপরেই বলিউডি স্টাইলে বলেন, 'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা।' এদিন মুখ্যমন্ত্রীর পাল্টা একাধিক প্রশ্নের সামনে মমতাকে দাঁড় করালেন শুভেন্দু (Suvendu Adhikari)। বললেন,' উনি কতগুলো প্রশ্ন ছুড়ে দিয়েছেন।কতগুলো বক্তব্য়ে আপত্তি করেছেন। বিরোধী দলনেতার বিরুদ্ধে তিনি বলেছেন, আমি প্রধানমন্ত্রীকে বলব যে আমি জঙ্গি, না মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়, আপনার রাজ্য়ে শাদ শেখ, আনসারুল্লা বাংলা, তিনি দেড় বছর ধরে মুর্শিদাবাদের হরিহর পাড়ায়, খারিজি মাদ্রাসা চালালেন। আপনার পুলিশ কেন জানতেও পারল না? আপনার BDO, SDO, DM কেন শাদ শেখের নাম ভোটার লিস্টে তুলল?' 

আরও পড়ুন, এবার 'বাংলায় রাম মন্দির', এই দিন থেকে রথযাত্রা, কোন জেলা থেকে শুরু ?

বিরোধী দলনেতার সংযোজন,  'আপনি আপনার নিজের বক্তব্যে নিজেরই ক্ষতি করেছেন। আপনি বলেছেন, যে ওরা সামলে আছে, ওরা যদি রাস্তায় নামে, তাহলে আপনি সামলাতে পারবেন তো? আপনি কী বলতে চাইছেন? এই সাদ শেখ-কে আপনার মুর্শিদাবাদ পুলিশ, রাজ্যের এসটিএফ ধরেনি কেন? কেন অসম থেকে পুলিশকে আসতে হয়েছে, এর উত্তর আপনাকে দিতে হবে। আপনার এসটিএফ কেন জাভেদ মুন্সিকে ধরে না, এর উত্তর আপনাকে দিতে হবে। আপনি কাকে ভয় দেখাচ্ছেন? আপনি তো এর আগে উস্কেছেন। আপনারা উস্কে হাজার দুয়ারি এক্সপ্রেস পুড়িয়েছেন, রেজিনগরে, বেলডাঙাতে রেল স্টেশন পুড়িয়েছেন।'

সেরা শিরোনাম

TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Suvendu Adhikari: 'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget