এক্সপ্লোর

Ram Mandir Rath Yatra 2025: এবার 'বাংলায় রাম মন্দির', এই দিন থেকে রথযাত্রা, কোন জেলা থেকে শুরু ?

Ram Mandir Rath Yatra 2025 In Bengal: ৩০ মার্চ থেকে বাংলায় শ্রী রামরাজ্যে সংকল্প বিজয় যাত্রা

কলকাতা: বাংলায় রামমন্দিরকে মাথায় রেখে রথযাত্রা। ৩০ মার্চ থেকে বাংলায় রথযাত্রা কর্মসূচি। মুর্শিদাবাদের রামমন্দিরকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন। বঙ্গীয় রাম সেবক পরিষদের তরফে এই কর্মসূচির ঘোষণা । প্রায় ১ মাস ধরে রথযাত্রা, শুরু ঝাড়গ্রামে, শেষ কোচবিহারে। রথযাত্রার পাশাপাশি হবে কর সেবাও। বাড়ি বাড়ি সংগ্রহ করা হবে ইট, বালি, অর্থ। ৩০ মার্চ থেকে বাংলায় শ্রী রামরাজ্যে সংকল্প বিজয় যাত্রা।

১৯৯২ সালে দেশে বিজেপি প্রথমবার রাজনৈতিক কর্মসূচি হিসেবে রথযাত্রাকে নিয়ে আসে। গুজরাতের সোমনাথ থেকে রাম মন্দিরের পক্ষে জনমত তৈরি করার লক্ষ্য শুরু হয়েছিল রথযাত্রা। নেতৃত্বে ছিলেন তৎকালীন বিরোধী দল বিজেপির অন্যতম প্রধান মুখ ছিলেন লালকৃষ্ণ আডবাণী। একাধিক রাজ্য অতিক্রম করে আডবাণীর রথ যখন বিহারে পৌঁছয়, সেখানেই গ্রেফতার হয়েছিলেন তিনি। বিহারে তখন লালু প্রসাদ যাদবের নেতৃত্বের সরকার। তবে বিগত প্রায় ৩০ বছরে গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল।

আদালতের নির্দেশে অযোধ্যায় তৈরি হয়েছে রাম মন্দির। তারপর একুশ সালের নির্বাচনের আগে থেকেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদল এর কর্মসূচি নিয়ে রথ নিয়ে রাজনীতির ময়দানে বিজেপি। একুশের বিধানসভার আগে নদিয়া জেলার নবদ্বীপ থেকে শুরু হয়েছিল বিজেপির রথ যাত্রা। যার পোশাকি নাম ‘পরিবর্তন যাত্রা’। গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মভিটেতে পুজো দিয়ে নবদ্বীপের চটির মাঠ থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সূচনা করেছিলেন এই ‘পরিবর্তন যাত্রা’।

নির্বাচনী প্রচারের সবকটি সভায়় বিজেপি নেতারা যেমন বাংলার মনীষীদের নাম উচ্চারণ করে থাকেন, তার ছাপ বিজেপির ‘পরিবর্তন যাত্রা’-র রথের গায়েও উজ্জ্বল। রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঋষি অরবিন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে একই সারিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিও স্থান পায় পরিবর্তন যাত্রার রথে।

রাজ্য বিধানসভা ভোটের রণ কৌশলে একুশের বিধানসভার আগে রথযাত্রা করছিল বিজেপি। ঠিক হয়েছিল, রাজ্য জুড়ে তারা বার করবে ৫টি রথযাত্রা। এভাবে রাজ্যবাসীর কাছে পৌঁছনো তো যাবেই, পাশাপাশি দেওয়া হয়েছিল পরিবর্তনের বার্তা। বলাইবাহুল্য, বছর পেরোলেই এবার ছাব্বিশের নির্বাচন। একুশের মতো রণকৌশল নিয়ে এবারও তাই কেউ ঝুঁকি নিতে রাজি নয়। 

আরও পড়ুন, 'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা..', মুখ্যমন্ত্রীর দিকে পাল্টা একাধিক প্রশ্ন ছুঁড়ে দিলেন শুভেন্দু !

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Calcutta Medical College: 'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget