এক্সপ্লোর

Mamata Banerjee: '...বাংলার সংস্কৃতি নয়... ক্রিমিনাল ভায়োলেন্স', অশান্তির ঘটনায় সরব মুখ্যমন্ত্রী

Rishra Violence: অশান্তির ঘটনায় বিজেপিকে দায়ী করলেন মমতা, পাল্টা নিশানা শুভেন্দু অধিকারীরে

আশাবুল হোসেন, বিটন চক্রবর্তী ও সোমনাথ মিত্র: রামনবমীর মিছিল ঘিরে পরপর অশান্তি। হাওড়া থেকে হুগলির রিষড়া- অশান্তির জেরে আতঙ্ক ছড়িয়েছে, সমস্যায় পড়েছে সাধারণ জনজীবন। শুরু হয়েছে প্রবল রাজনৈতিক তরজা। মঙ্গলবার সভা থেকে শিবপুর, রিষড়ায় অশান্তি নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ দাঙ্গা ভালবাসে না। বাইরে থেকে লোক নিয়ে এসে এই সমস্যা তৈরি করা হচ্ছে বলে তোপ দেগেছেন মমতা। পাল্টা কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী।

ইতিহাসের পাতায়:
দেশভাগের সময় নোয়াখালিতে ভয়ঙ্কর হিংসা ঘটেছিল। সেই হিংসা ঠেকাতে আট সপ্তাহ ধরে ৪৭টি গ্রামে প্রায় ১২০ মাইল পথ হেঁটেছিলেন মহাত্মা গাঁধী। তিনি বলেছিলেন, 'আমার চারদিকে ঘন অন্ধকার। ঈশ্বর কবে আমাকে এই অন্ধকার থেকে আলোর রাজ্য নিয়ে যাবেন?'

পরপর অশান্তি:
হাওড়ার শিবপুর, উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে হুগলির রিষড়া। রাম নবমীর মিছিলকে কেন্দ্রে উত্তেজনা ছড়িয়েছে রাজ্যের একাধিক জায়গায়। এই ঘটনা নিয়ে কার্যত ঝড় উঠছে রাজ্য রাজনীতিতে। একে অপরের দিকে আঙুল তুলছে রাজনৈতিক দলগুলো। এই ঘটনা নিয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। রাজ্য সরকারের কাছে, রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় সরকার।

এবার এই অশান্তি নিয়ে, বিজেপিকে কড়া আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'সারাক্ষণ পড়ে থাকতে হয়। কখন বিজেপি গিয়ে কোথায় দাঙ্গা করবে। এরা বোঝে না, বাংলার মানুষ দাঙ্গা ভালবাসে না। দাঙ্গা বাংলার সংস্কৃতি নয়। দাঙ্গা আমরা করি না। মানুষ কখনও দাঙ্গা করে না। বিজেপির লোকেরা পারে না, তাই দাঙ্গা করার জন্য় বাইরের গুন্ডা ভাড়া করে নিয়ে আসে। এটা দাঙ্গা নয়, ক্রিমিনাল ভায়োলেন্স।' তিনি আরও বলেন, 'এখন বাম-রাম এক হয়েছে। রামচন্দ্র নয়, বিজেপির গুন্ডা রাম। রামনবমীর মিছিল, রামের নাম বদনাম করতে বুলডোজার নিয়ে ঢুকেছে। ট্রেকার নিয়ে ঢুকেছে। বন্দুক নিয়ে ঢুকেছে। পুলিশের পারমিশন ছিল না।'

পাল্টা কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি বলেন, 'মুখ্যমন্ত্রী দাঙ্গা করছেন। সংখ্যালঘু ভোট চলে গিয়েছে, সেই কারণে মুখ্যমন্ত্রী সংগঠিতভাবে করছেন। পুলিশ নীরব দর্শক।'

রাজনৈতিক তরজা চলবেই। কিন্তু এই অশান্তির জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাধারণ জনজীবন। আতঙ্ক-অবিশ্বাস মিলিয়ে ভিত নাড়িয় দেয় সমাজের। রিষড়ার ঘটনায় হামলা হয়েছে ট্রেনে। নিরাপত্তার খাতিরে দীর্ঘক্ষণ বন্ধ থেকেছে ট্রেন, বাড়ি ফেরার পথে মারাত্মক ভোগান্তি হয়েছে নিত্যযাত্রীদের। তাঁদের এই সমস্যার জন্য় কারা দায়ী? তাঁদের শাস্তি হবে? 

আরও পড়ুন: 'বাংলা যখন শঙ্কিত, মুখ্যমন্ত্রী তখন দীঘার সমুদ্র তটে !', বিস্ময়প্রকাশ সুজনের

সেরা শিরোনাম

Abhijeet Dipke On CJP Protest :
"হতে পারে এরপর আমাকে জেলে পাঠানো হবে..", জরুরি পোস্ট করে মারাত্মক আশঙ্কার কথা জানালেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
CPM Book Stall :বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
West Bengal News LIVE: আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget