এক্সপ্লোর

Sujan Chakraborty:'বাংলা যখন শঙ্কিত, মুখ্যমন্ত্রী তখন দীঘার সমুদ্র তটে !', বিস্ময়প্রকাশ সুজনের

Sujan attacks Mamata on Hooghly Violence: 'বিভাজনের রাজনীতি সেঁকে বিজেপি-তৃণমূল উভয়েই আপাতত লাভের অঙ্ক গোনে', বিস্ফোরক সুজন।

কলকাতা: রিষড়াকাণ্ডে ইতিমধ্যেই বিজেপির শীর্ষ নেতাদের নিশানায় মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। শুভেন্দু-দিলীপ-সুকান্তদের তোপের মুখে 'তৃণমূলনেত্রী।' তবে একযোগে, দিনের শেষে এবার ট্যুইটে তৃণমূল-বিজেপিকে একযোগে তোপ দাগলেন বামেদের বর্ষীয়ান নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)।

এদিন তিনি ট্যুইটে বলেছেন, 'বিভাজনের রাজনীতি সেঁকে বিজেপি-তৃণমূল উভয়েই আপাতত লাভের অঙ্ক গোনে।' প্রসঙ্গত, হাওড়ার (Howrah) পর রাম নবমীর (Rama Navami) মিছিল ঘিরে অশান্ত হুগলির রিষড়ায় (Rishra Violence)। ভাঙচুর, ইটবৃষ্টি, আগুন। কিছুই যায়নি বাদ। জারি হয়েছে ১৪৪ ধারা। এদিকে  হুগলির রিষড়ায় রাম নবমীর মিছিলে অংশ নিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। অভিযোগ, আচমকা এলাকায় অশান্তি বাধে। পুলিশ এবং নিরাপত্তার দায়িত্বা থাকা কেন্দ্রীয় জওয়ানরা দিলীপ ঘোষকে (Dilip Ghosh) নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যায়। এই ইস্যুতে আজই শিবপুর-রিষড়া থানায় ৩৫৫ ধারা জারির দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। 

অপরদিকে, রিষড়াকাণ্ডে যখন তোলপাড় বাংলা, তখন বিজেপির সর্বভারতীয় শীর্ষ নেতারাও খোঁজ নিচ্ছেন এনিয়ে। রামনবমীর মিছিল ঘিরে অশান্তির পর, মুখ্যসচিবের কাছ থেকে রাজ্যের রিপোর্ট চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। মূলত বঙ্গ বিজেপির (BJP) কাছ থেকে অভিযোগ পাওয়ার পরেই রিপোর্ট তলব করেন তিনি। ৩ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট তলব। আর এমনই একটা পরিস্থিতিতে বিরোধী দলনেতা ট্যুইটে লেখেন, রিষড়া জ্বলছে, আর গোটা রাজ্য প্রশাসন দিঘার সমুদ্র সৈকতে ছুটি কাটাচ্ছে। 

মূলত দীঘায় , পুরীর আদলে জগন্নাথদেবের মন্দির তৈরির জন্য টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। আর এবার সবকিছু খতিয়ে দেখার পাশাপাশি দীঘা সফরে মমতা। আর এই ইস্যুতেই এবার সুজন চক্রবর্তীও ট্যুইটে লেখেন, 'বাংলা যখন শঙ্কিত, মুখ্যমন্ত্রী তখন দীঘার সমুদ্র তটে ! ভাবা যায়।'  প্রসঙ্গত, শিবপুরকাণ্ডের পরও সাংবাদিক বৈঠকে শাসকদলকে তীব্র আক্রমণ শানিয়ে, 'তোষণের রাজনীতি তৃণমূল নেত্রীর' বলে নিশানা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  

আরও পড়ুন, রামনবমীর মিছিলে আক্রান্ত হওয়া ব্যক্তিকে দেখতে PG হাসপাতালে শুভেন্দু 

শুভেন্দু, এর কারণ ব্যাক্ষা করে বলেছিলেন, 'দিদি তথাকথিত ধর্নার মঞ্চ থেকে পরশুদিন, রামনবমীর অনুষ্ঠানকে, তার শোভাযাত্রাকে , রামনবমী পালনকে সকলের সামনে ব্যপকভাবে আক্রমণ করেছিলেন। আপনাদের জেনে রাখা দরকার রামনবমী কোনও রাজনৈতিক দলের কর্মসূচি ছিল না। গত দু-তিন মাস ধরে বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ, এবং অসংখ্য সনাতন ধর্মকে রক্ষা করার সংগঠনগুলি, দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে এই রামনবমীর অনুষ্ঠান, কোভিড পরবর্তী সময়ে, যেহেতু সব বিধিনিষেধ উঠে গিয়েছে, বিপুল উৎসাহ , উদ্দীপনার সঙ্গে পালনের প্রস্তুতি নিয়েছিল।'

সেরা শিরোনাম

Bengali News Live:
"১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Papiya Singha Debnath Death: অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
NCPI MP in Lok Sabha: সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
Durga Puja 2026: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো

ভিডিও

INDI Jote: জ্ঞানেশকাণ্ডে ক্রমশ বাড়ছে আন্দোলনের আঁচ, রাষ্ট্রপতির ভবনে যাবেন INDI জোটের ১০ নেতা
PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget