এক্সপ্লোর

Mamata Banerjee: 'বার বার ফিরে আসুন এই বাংলার মাটিতেই', সুচেতনকে পাশে নিয়ে বুদ্ধদেবের স্মৃতিচারণে মমতা

Buddhadeb Bhattacharjee Demise: এদিন সকাল ৮টা বেজে ২০ মিনিটে মারা যান বুদ্ধদেব।

কলকাতা: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত। ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর প্রয়াণে শোকের আবহ রাজ্য রাজনীতিতে। রাজনৈতিক ভেদাভেদ ভুলে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন সকলেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় খোদ পাম অ্যাভিনিউয়ে বুদ্ধদেবের বাড়িতে ছুটে যান বৃহস্পতিবার। সেখানে বুদ্ধদেবের পরিবারের সঙ্গে কথা বলেন। শহর কলকাতার পুলিশ কমিশনার, মুখ্যসচিব, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসকে বুদ্ধদেবের শেষযাত্রার সব কিছু যাতে সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়, তা দেখার নির্দেশ দিয়েছেন মমতা। (Mamata Banerjee)

এদিন সকাল ৮টা বেজে ২০ মিনিটে মারা যান বুদ্ধদেব। বুদ্ধদেবের প্রয়াণে শোকপ্রকাশ করেন মমতা। বুদ্ধদেবের প্রয়াণে তিনি মর্মাহত বলে জানান। এর পর বেলা বাড়লে পাম অ্যাভিনিউয়ে বুদ্ধদেবের ফ্ল্যাটে পৌঁছন মমতা। সেখানে পরিবারের সঙ্গে দেখা করে সংবাদমাধ্যমের মুখোমুখি হন। মমতা জানান, সকাল থেকেই যোগাযোগ রাখছিলেন তিনি। সিপিএম পিস ওয়র্ল্ডে বুদ্ধদেবের দেহ রাখার সিদ্ধান্ত নিয়েছে। চাইলে রবীন্দ্রসদন বা নন্দনেও দেহ রাখা যেতে পারে বলে। তবে শেষ পর্যন্ত সিপিএম যা চাইবে, তা-ই হবে বলে জানান তিনি। (Buddhadeb Bhattacharjee Demise)

মমতা জানান, এ নিয়ে রবীনদেবের সঙ্গে কথা বলেন তিনি। বিধানসভাতেও একবার বুদ্ধদেবের দেহ নিয়ে যেতে বলেছেন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও কথা বলেছেন সিপিএম নেতৃত্বের সঙ্গে। মমতা বলেন, "দীর্ঘদিনের জনপ্রতিনিধি বুদ্ধদেববাবু। মুখ্যমন্ত্রী ছিলেন, একাধিক দফতরের মন্ত্রী ছিলেন। ওঁর মৃত্যু রাজ্যের জন্য ক্ষতি। অনেক বার ওঁর সঙ্গে কথা হয়েছে। যত বার হাসপাতালে ভর্তি হয়েছেন, আমরা দেখতে গিয়েছি। সবসময় সুস্থ হয়ে ফিরেছেন, যা আমাদের কাছে বড় প্রাপ্য ছিল। ওঁর মৃত্যুর বয়স হয়নি। অন্য সমস্যা ছিল। শ্বাসকষ্ট হতো। বউদি জানালেন, আজ সকালেও ব্রেকফাস্টের পর শ্বাসকষ্টে হঠাৎ চলে গিয়েছেন।"

মমতা আরও বলেন, "আমি ওঁর পরিবার, মীরা বৌদি, সুচেতন, সিপিএম, বামফ্রন্ট এবং সহনাগরিকদের সকলকে সমবেদনা জানাই। ওঁ অনেক অবদান, এটা সেই আলোচনার জায়গা নয় যদিও। আসুন প্রার্থনা করি, ওঁর আত্মা শান্তি পাক। মারা গেলেই জীবন শেষ হয়ে যায় না, কাজের মধ্যে দিয়ে মানুষের মনে থেকে যান। বার বার এই বাংলার মাটিতেই ফিরে আসুন আপনি।"

ওয়র্ল্ড ট্রাইবাল ডে উপলক্ষে ঝাড়গ্রামে পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে মমতার। অন্য কর্মসূচি হলে বাতিল করতে পারতেন। কিন্তু এই কর্মসূচিতে যেতেই হচ্ছে বলে জানান মমতা। তবে বুদ্ধদেবের প্রয়াণে তাঁর মধ্যে অন্য রকম অনুভূতি হচ্ছে, সকালে অত্যন্ত দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন বলেও জানান। ফিরহাদ,অরূপ, সিপি, সিএস-এর উদ্দেশে জানান, সিপিএম বুদ্ধদেবের দেহ মিছিল করে নিয়ে গেলে, তাঁর দেহদানের ক্ষেত্রে  কোথাও যেন কোনও অসুবিধা না হয়, তা দেখতে হবে। আগামী কাল রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে, গান স্যালুটে বুদ্ধদেবকে শেষ বিদায় জানানো হবে বলেও জানান মমতা। 

বুদ্ধদেবের স্মৃতিচারণ করতে গিয়ে মমতা বলেন, "অনেক ব্যক্তিগত কথা আছে, আজ সেটা বলার দিন নয়। কখনও সময় পেলে নিশ্চয়ই বলব। আজ পরিবারের পাশে থাকার দিন। ওদের দল নেতাকে হারিয়েছে। অন্য় দল করলেও, ওদের প্রতি সম্পূর্ণ সমবেদনা রয়েছে। আমি যখন আসতাম, যতদিন ভাল ছিলেন, গল্প করতেন, অনেক কথা বলতেন। সেগুলো ব্যক্তিগত স্তরেই, বাইরে আনতে চাই না।"

আরও পড়ুন: Buddhadeb Bhattacharjee: নেতাদের মাতব্বরি, ঔদ্ধত্যপূর্ণ আচরণ, জমি বিতর্ক...৩৪ বছরের বাম সাম্রাজ্যের পতন নিয়ে যা বলেছিলেন বুদ্ধদেব

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
West Bengal News Live : কংগ্রেস ও তৃণমূলের সমর্থনে বিজেপির দখলে পঞ্চায়েত সমিতি
কংগ্রেস ও তৃণমূলের সমর্থনে বিজেপির দখলে পঞ্চায়েত সমিতি
বিরাট ভূমিকম্পের পর ৭০ টা আফটারশক ! লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, ভয়াবহ ছবি কলম্বিয়ায়
বিরাট ভূমিকম্পের পর ৭০ টা আফটারশক ! লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, ভয়াবহ ছবি কলম্বিয়ায়
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget