এক্সপ্লোর

Mamata Banerjee: 'এখানে মানুষ বেশি দামে কিনবে, আর আপনারা ছেড়ে দেবেন?' আলু রফতানি নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে মন্ত্রী

CM Mamata Banerjee: বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকে, মুখ্য়মন্ত্রীর কড়া ভর্ৎসনার মুখে পড়লেন রাজ্য়ের চার হেভিওয়েট মন্ত্রী।

কলকাতা: অন্য রাজ্যে আলু পাঠানো নিয়ে বেচারাম মান্না, প্রদীপ মজুমদারকে ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর। এখানে মানুষ বেশি দামে কিনবে, আর আপনারা অন্য রাজ্যে আলু পাঠিয়ে দেবেন? প্রশ্ন করলেন মুখ্যমন্ত্রী। 

আলু রফতানি নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে মন্ত্রী: বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকে, মুখ্য়মন্ত্রীর কড়া ভর্ৎসনার মুখে পড়লেন রাজ্য়ের চার হেভিওয়েট মন্ত্রী। আলু নিয়ে মুখ্য়মন্ত্রীর তিরষ্কারের মুখে পড়তে হয় পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার ও কৃষি বিপণন দফতরের মন্ত্রী বেচারাম মান্নাকে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আপনারা তো আলু ছেড়ে দিলেন প্রদীপ দা (মজুমদার)। আপনি আর বেচা (বেচারাম মান্না)। কেন ছেড়ে দিলেন? আমায় না জিজ্ঞেস করে? এখানে মানুষ বেশি দামে কিনবে, আর আপনারা ছেড়ে দেবেন ইচ্ছেমতো?'' তার উত্তরে পঞ্চায়েতমন্ত্রী বলেন, "না ম্য়াডাম আমরা ছাড়িনি। ওটা অন্য়ায় করেছিল। যে মুহূর্তে আমাদের নজরে এসেছে।''

রাজ্যে আলুর দাম ঊর্ধ্বমুখী। ক্রমেই চড়া বাজারদরে ক্ষোভের মুখে পড়লেন রাজ্যের মুখে পড়লেন রাজ্যের দুই মন্ত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, " নজরে আগে আসেনি কেন? মৃত্য়ুর পর যদি ডাক্তার আসে, কোনও সাহায্য় হয়? বেচা, তোমায় আমি কিছু বলছি না। তারকেশ্বর আলুর জায়গা। তোমাদের ওখান থেকেও অনেক আলু গেছে, দেখে নিও।'' এর উত্তরে কৃষি বিপণন মন্ত্রী বলেন, "ক্রিকেটে যেরকম টিকিট নিয়ে বেটিং চলে, আলুতে এরকম একটা সিস্টেম আছে। এটাকে ভোটিং মার্কেট বলে। কালকের আলুর রেট কী হবে, আজকে সন্ধেবেলা বসে ঠিক করে নেয়।'' এর প্রেক্ষিতে মুখ্য়মন্ত্রী বলেন, "তারা কারা? ওই চক্র ভাঙবে।''

এদিকে মেয়াদ শেষ হলেও হিমঘরে মজুত রয়েছে আড়াই লক্ষ কুইন্টাল আলু। এই মজুত আলুর ভবিষ্যত নিয়ে প্রশ্ন। রাজ্য সরকারের নির্দেশ ছিল ৩১ ডিসেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত হিমঘর থেকে আলু বের করে হিমঘর খালি করার। কিন্তু এখনও রাজ্যের বিভিন্ন হিমঘরে রয়ে গেছে আলু। বাঁকুড়া জেলার হিমঘরগুলিতে ৪ থেকে ৫ লক্ষ প্যাকেট আলু মজুত রয়েছে। মেয়াদ শেষ হলেও এখন বাঁকুড়ার হিমঘরে মজুত আলু নিয়ে বড় চিন্তায় সংরক্ষণকারীরা। এই আলুর ভবিষ্যৎ কী? ভিন রাজ্যে আলু রফতানি বন্ধ। এই রাজ্যের বাজারে আলুর যোগানে কোনও ঘাটতি নেই। বাজারে এসে গেছে নতুন আলু। স্বাভাবিক ভাবেই হিমঘরে মজুত আলুর ভবিষ্যত কী তা নিয়ে এখন বড় প্রশ্ন ব্যবসায়ীদের মনে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Mamata Banerjee: 'ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে' পরিবহণমন্ত্রীকে ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget