এক্সপ্লোর

Mamata Banerjee: 'মেধাশ্রী স্কলারশিপ' ঘোষণা মমতার! কারা পাবেন এই সরকারি প্রকল্পটির সুবিধা?

Medhashree Scholarship: আলিপুরদুয়ারের সভা থেকে এদিন মমতা বলেন, 'যতটা পারব না, ততটা পারব না, কিন্তু চেষ্টার ত্রুটি থাকবে না। সব কাজ সবাই করতে পারে না, কিন্তু মানসিকতা তো থাকতে হবে।'

আশাবুল হোসেন, আলিপুরদুয়ার: রাজ্যে শুরু হচ্ছে আরও এক নয়া সরকারি প্রকল্প (Govt Scheme)। বৃহস্পতিবার আলিপুরদুয়ার থেকে সেই ঘোষণাই করলেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সভা থেকে প্রথমেই কেন্দ্রকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান কেন্দ্রীয় সরকার ওবিসিদের (OBC) স্কলারশিপের (Scholarship) টাকা বন্ধ করেছে। কিন্তু তিনি তা হতে দেবেন না। নয়া একটি প্রকল্পের মাধ্যমে ওবিসিদের সেই টাকা দেবেন তিনি। এরপরই সরকারি একটি নতুন প্রকল্পের কথা জানান তিনি। 

আলিপুরদুয়ারের সভা থেকে এদিন মমতা বলেন, 'যতটা পারব না, ততটা পারব না, কিন্তু চেষ্টার ত্রুটি থাকবে না। সব কাজ সবাই করতে পারে না, কিন্তু মানসিকতা তো থাকতে হবে। এই যে ওবিসিদের টাকা সব বন্ধ করে দিয়েছে কেন্দ্র। আমরা বলেছি ৮০০ টাকা করে দেব, নাম দিয়েছি মেধাশ্রী (Medhashree)। যাঁরা ওবিসি তাঁদের একটা নাম দেওয়া উচিত, মেধাশ্রী দিয়েছি, টাকাটা যেহেতু আমরা দেব। আজ থেকে ওবিসিরা পাবেন মেধাশ্রী স্কলারশিপ'।                                                  

শুধু তাই নয়, কেন্দ্রের থেকে ১০০ দিনের কাজের প্রাপ্য বকেয়া টাকা নিয়েও এদিন সরব হন মমতা। আলিপুরদুয়ারের সভা থেকে মমতা বলেন, '১০০ দিনে যাঁদের দিয়ে কাজ করিয়েছ, তাঁদের টাকা দেবে না। রাজ্যের টাকা তুলে নিয়ে যাচ্ছ, তোমাদের টাকা নয়। নেতারা এসে বলে সব দিল কে, নাকি তারা দিল। কোথার থেকে তারা দিল, আমার ঘরে মাছের তেলে মাছ ভাজা। রাজ্য সরকার ট্যাক্স কালেকশন করে না, ট্যাক্স কালেকশন করে কেন্দ্রীয় সরকার। আমরা ৬০ শতাংশ টাকা পাই, সেই টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে না।'

আরও পড়ুন, সাড়ে ১৯ কোটি টাকা নেওয়ার অভিযোগ, আজ ফের সিবিআইয়ের মুখোমুখি হুগলির যুব তৃণমূল নেতা

মমতার কথায়, 'এখান থেকে ইনকাম ট্যাক্স তুলে নিয়ে যাওয়া হচ্ছে, আবার রেডও করা হচ্ছে। কাস্টমস ডিউটি তুলে নিয়ে যাওয়া হচ্ছে, আবার রেডও করা হচ্ছে। জিএসটিও তুলে নিয়ে যাচ্ছে। এখন নকুলদানা কিনতে গেলেও কদিন বাদে ট্যাক্স লাগবে। সব টাকা কেন্দ্রীয় সরকার তুলে নিয়ে যাচ্ছে, আর আমাদের টাকা তুমি আমাদের দিচ্ছ না। আমি দেখতে চাই কদিন এটা চলে, আমি ভিক্ষা চাইব না, আমি ভিক্ষা করার লোক নই'। 

 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
Chorbagan Stampede: 'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget