এক্সপ্লোর

TMC: সাড়ে ১৯ কোটি টাকা নেওয়ার অভিযোগ, আজ ফের সিবিআইয়ের মুখোমুখি হুগলির যুব তৃণমূল নেতা

এর আগে কুন্তলের বিরুদ্ধে সাড়ে ১৯ কোটি টাকা নেওয়ার অভিযোগ তোলেন মানিক ভট্টাচার্যর ঘনিষ্ঠ তাপস মণ্ডল। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগউ গতকাল অস্বীকার করেন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। 

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় গতকালের পর আজ ফের সিবিআইয়ের (CBI) মুখোমুখি হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। এদিন আইনজীবীকে নিয়ে নিজাম প্যালেসে হাজির হন কুন্তল। তাঁর কাছে কিছু নথি চাওয়া হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। এর আগে কুন্তলের বিরুদ্ধে সাড়ে ১৯ কোটি টাকা নেওয়ার অভিযোগ তোলেন মানিক ভট্টাচার্যর (Manik Bhattacharya) ঘনিষ্ঠ তাপস মণ্ডল (Tapas Mondal)। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ গতকাল অস্বীকার করেন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। 

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় গতকালও হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে দেড়ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সূত্রের খবর, মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের তোলা অভিযোগ সম্পর্কে এ দিন প্রশ্ন করা হয় যুব তৃণমূল নেতাকে। গতকালই নথি নিয়ে নিজাম প্যালেসে সিবিআই অফিসে আসেন তাপস মণ্ডলের আইনজীবীও। 

এর আগে পর পর দু'বার সিবিআইয়ের তলব এড়িয়েছিলেন হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ! অবশেষে বুধবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে তাঁকে ফের জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এদিন দুপুর তিনটে নাগাদ, আইনজীবীদের সঙ্গে নিয়ে নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতরে আসেন কুন্তল। 

নিয়োগ মামলার তদন্তে এর আগে, হুগলির এই যুব তৃণমূল নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন, পর্ষদের অপসারিত সভাপতি ও জেলবন্দি তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য-ঘনিষ্ঠ তাপস মণ্ডল! তাঁর দাবি, টেট পাস থেকে শুরু করে চাকরি দেওয়ার নামে ১৯ কোটির বেশি টাকা নিয়েছেন কুন্তল ঘোষ!

সিবিআই সূত্রে দাবি, তাপস মণ্ডলের করা অভিযোগ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয় কুন্তল ঘোষকে। ১৯ কোটি লেনদেনের অভিযোগ সম্পর্কেও তাঁকে জিজ্ঞাসা করা হয়।  অফলাইন রেজিস্ট্রেশন, টাকা নিয়ে চাকরির বিষয়েও কুন্তলকে একাধিক প্রশ্ন করেন গোয়েন্দারা। তাঁর সঙ্গে কোনও প্রভাবশালীর যোগাযোগ ছিল কিনা, কী কারণে তিনি বিকাশ ভবনে যেতেন, তাও জানতে চাওয়া হয়।  

যদিও মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডলের তোলা সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন হুগলির যুব তৃণমূল নেতা। এদিন কুন্তল সম্পর্কে আরও তথ্য চেয়ে পাঠানো হয়েছিল তাপস মণ্ডলের থেকে। সিবিআই সূত্রে দাবি, জানতে চাওয়া হয়েছিল, কারা আসতেন, কতগুলো কলেজের সঙ্গে যোগ ছিল কুন্তল ঘোষের। কারা কারা কুন্তলের ঘোষের সঙ্গে দেখা করতে আসতেন। 

এ দিন দুপুরে এসইসব নথি আদালতে জমা দেন, তাপস মণ্ডলের আইনজীবী। বুধবার প্রায় দেড় ঘণ্টা ধরে কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সূত্রের দাবি, তাঁর বয়ানের সঙ্গে অন্যান্য নথি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
West Bengal News Live : প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget