এক্সপ্লোর

Mamata Banerjee: 'হাতে ছিল ১৫ কিমি, এখন বলছে ৫০ কিমি', বিএসএফের কর্মক্ষেত্রের পরিসর বৃদ্ধি নিয়ে সরব মুখ্যমন্ত্রী

তৃতীয়বার ক্ষমতায় আসার পরে প্রথম উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়...

আশাবুল হোসেন, শিলিগুড়ি: তৃতীয়বার ক্ষমতায় আসার পরে প্রথম উত্তরবঙ্গ সফর। সেই সফর শুরুর প্রথম দিনই শিলিগুড়ির বাঘাযতীন পার্কের মঞ্চ থেকে বিএসএফের কর্মক্ষেত্রের পরিসর বৃদ্ধি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী। 

মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আগে বিএসএফ-এর হাতে ছিল ১৫ কিমি। এখন বলছে ৫০ কিমি পর্যন্ত ওনারা ঘুরতে পারবেন। এর মানেটা কী? যদিও তিনি জানিয়ে দেন, এজেন্সি নয়, তাঁর অভিযোগ সেই রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে, যাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন।

মুখ্যমন্ত্রী বলেন, আমি কোনও এজেন্সির বিরুদ্ধে বলছি না। আমি বিএসএফ-কে সম্মান করি। কিন্তু যে পলিটিক্যাল লোকেরা এসব সিদ্ধান্ত নিচ্ছে, তারা দাঙ্গায় উসকানি আর বর্ডারে বর্ডারে লড়াই বাধাতে চায়। আসলে এসব বলে সব ক্ষমতার অধিকার চায়।

আরও পড়ুন: ১২-১৩ বছর বয়স থেকে রাজনীতি করছি, আমাকে জীবন্ত লাশ বলতে পারেন: মমতা

সীমান্ত সন্ত্রাস প্রতিরোধের লক্ষ্যে পাকিস্তান ও বাংলাদেশ লাগোয়া ৩ রাজ্য-- বাংলা, অসম ও পঞ্জাবে আন্তর্জাতিক সীমান্ত থেকে ভারতীয় ভূখণ্ডের ৫০ কিলোমিটার ভিতর অবধি এলাকায় তল্লাশি, অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত ও গ্রেফতার করতে পারবে বিএসএফ।

অন্যদিকে, বিধানসভা ভোটের পরে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে সরব হয় বিজেপি সাংসদ ও বিধায়কদের একাংশ। এই প্রেক্ষাপটেই উত্তরবঙ্গ সফরের প্রথম দিনে ঐক্যের বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, আমাদের একসঙ্গে ঐক্যবদ্ধ থাকতে হবে, এক পরিবার হিসেবে থাকলে ভালো থাকব।

মুখ্যমন্ত্রীর এবারের উত্তরবঙ্গ সফরসূচি অনুযায়ী, আজ, সোমবার তিনি আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার আধিকারিকদের নিয়ে উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করবেন।

আরও পড়ুন: "টিকা নিয়েও জুমলা করছে, হ-য-ব-র-ল", কেন্দ্রকে তোপ মমতার

মঙ্গলবার কার্শিয়াং যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পাহাড়ে সাম্প্রতিক বিপর্যয় নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। পাশাপাশি পাহাড়ের উন্নয়ন নিয়ে উত্তরবঙ্গের বণিকসভাগুলির সঙ্গেও বৈঠক করার কথা।

বুধবার আবহাওয়া ভালো থাকলে পাহাড়ের দুর্গত এলাকা পরিদর্শন করতে পারেন মুখ্যমন্ত্রী। পরদিন, অর্থাৎ বৃহস্পতিবার বাগডোগরা থেকে গোয়া যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

রবিবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কে উত্তরবঙ্গের সেরা পুজো উদ্যোক্তাদের হাতে বিশ্ববাংলা শারদ সম্মান তুলে দেন মুখ্যমন্ত্রী। 

আরও পড়ুন: করোনা টিকার সার্টিফিকেটে মোদির ছবি থাকলে ডেথ সার্টিফিকিটে কেন নয়, প্রশ্ন মমতার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
CJP Protest: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার

ভিডিও

Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই
Asish Banerjee Death |
Asish Banerjee Death |
Asish Banerjee Death |
Asish Banerjee | 'শত্রুহীন' রাজনীতিক, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে হাজার প্রশ্ন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget