এক্সপ্লোর

'গুরুতর চোট নয়, সম্পূর্ণ সচেতন', অভিষেককে ভর্তির প্রয়োজন নেই, জানাল হাসপাতাল ; আমি স্তম্ভিত : মমতা

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'অভিষেককে ভর্তি না নিতে হাসপাতাল গুলিকে চাপ বিজেপির। অভিষেককে ভর্তি না নিতে পুলিশের হুমকি'।

কলকাতা: অভিষেককে ভর্তির প্রয়োজন নেই, অ্যাপোলোর পর প্রাথমিকভাবে জানাল বেলভিউও। বুকে কিছু আঁচড় ছাড়া, শরীরে গুরুতর আঘাতের চিহ্ন নেই। সম্পূর্ণ সচেতন আছেন। প্রাথমিক পর্যবেক্ষণ চিকিৎসকদের। এদিকে এ নিয়ে বিজেপির বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। 

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'অভিষেককে ভর্তি না নিতে হাসপাতাল গুলিকে চাপ বিজেপির। অভিষেককে ভর্তি না নিতে পুলিশের হুমকি। প্রয়োজন না থাকলে কেন বেলভিউয়ের ITU-তে রাখা হল? প্রথমে অ্যাপোলোতে নিয়ে গেলে, তারাও ভর্তি নিতে চায়নি। মারধর করবে, আবার হাসপাতালেও ভর্তি করতে দেবে না। অভিষেকের সারা শরীরে রক্তের দাগ আছে। চিকিৎসকরা ছাড়তে চাননি, তাঁদের হুমকি দেওয়া হয়েছে। DC সাউথ ফোন করে হুমকি দিয়েছেন, অভিযোগ মমতার।

এরপরই তৃণমূল নেত্রীর কথায়, 'বাইরে থেকে লোক ভাড়া করে এনে অভিষেকের ওপর হামলা। কাল রাস্তায় নামবে তৃণমূল কর্মীরা। ২ জুলাই রানি রাসমণি অ্যাভিনিউয়ে আমার কর্মসূচি'। 

তিনি এও বলেন, 'সোনারপুরে পুলিশের উস্কানিতেই হামলা। অভিষেককে মেরে ফেলার চক্রান্ত। এমন মানবিক সরকার দেখিনি'।                                                               

কী ঘটেছিল? 

সোনারপুরে জনরোষ, পুলিশের ঘেরাটোপে উদ্ধারের পরার অ্যাপোলোয় যান অভিষেক। কিছুক্ষণ পর অভিষেককে নিয়ে অ্যাপোলো থেকে বেরিয়ে যান মমতা। অভিষেকের হাসপাতালে ভর্তি হওয়ার মতো কোনও গুরুতর চোট নেই, জানিয়ে দেয় অ্যাপোলো।                                                                                           

অভিষেককে ভর্তির প্রয়োজন নেই, অ্যাপোলোর পর প্রাথমিকভাবে জানিয়ে দিল বেলভিউ ক্লিনিকও। অভিষেককে ভর্তি নিতে নারাজ শহরের দুই নামী হাসপাতাল অ্যাপোলো ও বেলভিউ। 'অভিষেকের শরীরে হাসপাতালে ভর্তি হওয়ার মতো কোনও গুরুতর আঘাতের চিহ্ন নেই। অভিষেক কথা বলছেন, সম্পূর্ণ সচেতন রয়েছেন। অভিষেককে হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই', প্রাথমিক পর্যবেক্ষণের পর জানাল বেলভিউ ক্লিনিক।                                      

Advertisement

সেরা শিরোনাম

Jadavpur University: শুরুর আগেই হোঁচট খেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তদন্ত, হঠাৎ কেন প্রস্তাব প্রত্যাখ্যান কমিটির চেয়ারম্যানের ?
শুরুর আগেই হোঁচট খেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তদন্ত, হঠাৎ কেন প্রস্তাব প্রত্যাখ্যান কমিটির চেয়ারম্যানের ?
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: পশ্চিমবঙ্গে যুদ্ধজাহাজ নির্মাণে প্রচুর বিনিয়োগ, রাজনাথের পাশে দাঁড়িয়ে ঘোষণা শুভেন্দুর
পশ্চিমবঙ্গে যুদ্ধজাহাজ নির্মাণে প্রচুর বিনিয়োগ, রাজনাথের পাশে দাঁড়িয়ে ঘোষণা শুভেন্দুর
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Advertisement

ভিডিও

Anandapur: এন্টালির পর আনন্দপুর, বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে, দফায় দফায় বচসা, হাতাহাতি
BJP News : দলতন্ত্রের সেই চেনা ছবি! কলেজ পরিচালন সমিতির মাথায় শুধু বিজেপির সাংসদ-বিধায়ক !
:ওয়াকফ সম্পত্তি 'দখল' করে তৃণমূলের পার্টি অফিস!বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা
Sukanta Majumder:
Sitalkuchi Bridge Collapse: ব্রিজের উপর গাড়ি উঠতেই আচমকা ভেঙে যায় ব্রিজ! শীতলকুচিতে দুর্ঘটনা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget