এক্সপ্লোর

Mamata Banerjee: 'টাকার দিকে না তাকিয়ে রোগী এলে ব্যবস্থা নিন', ডেঙ্গি নিয়ে নার্সিংহোম-হাসপাতালগুলিকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Mamata on Dengue: মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিধানসভায় বলেন, 'রাজ্যে এখনও পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত ৪ হাজার ৪০১ জন। নদিয়া ও উত্তর ২৪ পরগনায় বেশি। ডেঙ্গি আবার ট্রেন্ড, কোনও বছর কম হয়, কোনও বছর বেশি।'

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: গত বছরের তুলনায় এবছর রাজ্যে উদ্বেগজনক ডেঙ্গি (Dengue) পরিস্থিতি। রাজ্যের (West Bengal) পরিস্থিতি নিয়ে সরব হয়েছে বিরোধীরা। রবিবারেই রাস্তায় ঝাড়ু হাতে নামেন রাজ্য বিজেপির (BJP) সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এদিন ডেঙ্গি নিয়ে বিধানসভায় মুলতুবি প্রস্তাব বিজেপির। যদিও, স্পিকার নাকচ করায় বিধানসভার ভিতরেই স্লোগান বিজেপি বিধায়কদের। 

এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিধানসভায় বলেন, 'রাজ্যে এখনও পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত ৪ হাজার ৪০১ জন। নদিয়া ও উত্তর ২৪ পরগনায় বেশি। ডেঙ্গি আবার ট্রেন্ড, কোনও বছর কম হয়, কোনও বছর বেশি। আমরা জোর দিয়েছি, কিন্তু পঞ্চায়েতে এখনও বোর্ড গঠন হয়নি। ফলে কাজ করতে পারছে না, নিজের নিজের এলাকায় নজর রাখুন', বিধানসভায় জনপ্রতিনিধিদের নির্দেশ মুখ্যমন্ত্রীর। 

পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমগুলিকে সতর্ক করে দিয়েছেন। মমতা বলেন, 'টাকার দিকে না তাকিয়ে রোগী এলে ব্যবস্থা নিন। কেউ স্বাস্থ্যসাথী কার্ড নিতে অস্বীকার করলে রেজিস্ট্রেশন বাতিল। বেসরকারি নার্সিংহোম ও হাসপাতালগুলিকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। এও বলেন, কোভিড মোকাবিলার মতো ব্যবস্থা নেব। 

আরও পড়ুন, বাংলায় নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন বঙ্গ বিজেপির নেতারা

এদিকে, ডেঙ্গি পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে ফের পথে নামল বিজেপি। বিধানসভার অধ্যক্ষ আলোচনার অনুমতি না দেওয়ায়, এদিন বিধানসভার বাইরে পথচলতি মানুষকে মশারি বিলি করেন বিজেপি বিধায়করা। 

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি

রাজ্যে এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্তর সংখ্যা ৩ হাজার ৩৬৯। গতবছর এই সময় রাজ্যে ডেঙ্গি আক্রান্তর সংখ্যা ছিল ২ হাজার ৪৫০। শুধুমাত্র গত সপ্তাহেই রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫ জন। এবার গ্রামীণ এলাকা থেকে ডেঙ্গি আক্রান্ত ৭২ শতাংশ। শহর এলাকায় ডেঙ্গি আক্রান্ত ২৮ শতাংশ।  ১৯ জুলাই থেকে ২৬ জুলাই - এই ৭ দিনে শুধু কলকাতা পুরসভা এলাকাতেই ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৪০ জন। জেলাতেও চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। সরকারি তথ্য অনুযায়ী, রাজ্যের অন্যান্য পুরসভা এলাকাগুলির মধ্যে, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পুরসভা এলাকায় ডেঙ্গি আক্রান্ত ১৯ জন। নদিয়ার রানাঘাট পুরসভা এলাকায় আক্রান্তের সংখ্যা ১৬। এছাড়াও উত্তর ২৪ পরগনার বারাসাত পুরসভা এলাকায় ১১ এবং হাওড়া পুরসভা এলাকায় ৭ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।             

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
Abhishek Banerjee PA: ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়
ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget