এক্সপ্লোর

Mamata Banerjee: রামনবমীতে মুর্শিদাবাদে হিংসার ঘটনা পূর্বপরিকল্পিত: মমতা বন্দ্য়োপাধ্যায়

West Bengal: ইসলামপুরে নির্বাচনী প্রচারে গিয়ে মুর্শিদাবাদে রামনবমীর দিন অশান্তির ঘটনা নিয়ে সুর চড়ালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

কলকাতা: মুর্শিদাবাদের (Murshidabad)) রেজিনগরে রামনবমীর মিছিলে দুষ্কৃতীদের বোমাবাজি। যা নিয়ে এবার সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, রামনবমীতে মুর্শিদাবাদে হিংসার ঘটনা পূর্বপরিকল্পিত। অশান্তি করার উদ্দেশ্য নিয়েই DIG-কে সরানো হয়েছে বলে অভিযোগ তাঁর। 

সুর চড়ালেন মুখ্যমন্ত্রী: এদিন ইসলামপুরে নির্বাচনী প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি অস্ত্র নিয়ে রামনবমীর মিছিল করতে গেছে, সেই অধিকার কেউ দেয়নি। বিশেষ সম্প্রদায়ের মানুষের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। রামনবমীর আগের দিন ডিআইজি-কে সরানো হল বিজেপিকে নাটক করতে দেওয়ার জন্য ? বিজেপির যে বিধায়ক হিংসা ছড়িয়েছে তাকে গ্রেফতার করা হবে না কেন? হাওড়াতেও বিজেপি সকালেই অস্ত্র নিয়ে মিছিল করেছে। অশান্তির পরিকল্পনা করেই গোটা জেলা যিনি চিনতেন সেই ডিআইজি-কে সরানো হয়েছে। বিজেপি-কে জিজ্ঞাসা করুন কোন কাজটা আপনারা করছেন।'

কী ঘটেছিল গতকাল?

গতকাল রেজিনগরের শক্তিপুরে রামনবমীর মিছিলে অশান্তি হয়। বোমাবাজির মতো ঘটনাও ঘটে। তাতে বেশ কয়েকজন আহত হন। একাধিক দোকান ও বাড়িতে ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। কেন্দ্রীয় বাহিনীও আসে। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। বিজেপি অভিযোগ করে বোমাবাজির করেছে তৃণমূল। আর এই ঘটনাকেই পূর্বপরিকল্পিত বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

চলতি সপ্তাহেই রাজ্য়ের আরও এক IPS-কে সরানোর নির্দেশ দেয় নির্বাচন কমিশন। মুর্শিদাবাদ রেঞ্জের DIG, মুকেশকে অপসারণের নির্দেশ দিয়ে রাজ্য়ের মুখ্য় সচিবকে চিঠি দিয়েছিল কমিশন। সেই প্রসঙ্গও এদিন উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। তাঁর দাবি, গোটা জেলা চিনতেন DIG। অশান্তি পরিকল্পনা করেই তাঁকে সরানো হয়েছে। এই বিষয়ে আগেও সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, "DIG-কে মুর্শিদাবাদ থেকে চেঞ্জ করে দিয়েছে। বিজেপির কথায়। যদি মুর্শিদাবাদে কোনও অশান্তি হয়, তার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে। আপনারা একটার পর একটা অফিসার চেঞ্জ করছেন পশ্চিমবঙ্গে, এই কারণে, যাতে বিজেপির সুবিধা হয়। একটা অশান্তি হোক, আমরা আপনাদের বলব। কারণ আমাদের আইন-শৃঙ্খলা এখন নির্বাচন কমিশন দেখছে। আমাদের কথা শোনা হচ্ছে না।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: WB Summer Vacation: এগিয়ে আনা হল গরমের ছুটি, নোটিস জারি স্কুল শিক্ষা দফতরের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
Kalyan Banerjee: '২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
'২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
Birbhum News: পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget