এক্সপ্লোর

Mamata Banerjee: পহেলগাঁওয়ে নিহত বাংলার পর্যটকদের আর্থিক সাহায্যে মুখ্যমন্ত্রীর, চাকরি পাবে পরিবারের কেউ?

হিন্দু নিধনকারী জঙ্গিদের খোঁজে বেরিয়ে নিহত হয়েছেন নদিয়ার প্যারা কমান্ডো।

কলকাতা: পহেলগাঁও সন্ত্রাসের তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, বৈসরন উপত্যকায় জঙ্গি হামলার মূল চক্রী পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার ডেপুটি চিফ সৈফুল্লাহ্। তার নির্দেশেই নিরীহ পর্যটকদের উপর প্রাণঘাতী হামলা চালানো হয়। নাম, পরিচয়, ধর্ম জেনে বেছে বেছে খুন করা হয় হিন্দু পর্যটকদের। এবার সেই পহেলগাঁওয়ে নিহত বাংলার পর্যটকদের আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর। 

এদিন তিনি জানান, বিতানের মা-বাবাকে ১০ হাজার টাকা পেনশন ও স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হবে। বিতানের স্ত্রীকে ৫ লক্ষ, বাবাকে ৫ লক্ষ টাকা সাহায্যের আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী। বেহালা ও পুরুলিয়ার পরিবারকে ১০ লক্ষ টাকা করে সাহায্যের ঘোষণা করেছেন। তিনি এও বলেছেন, কেউ চাকরি চাইলে, চাকরি দেওয়া হবে।                           

হিন্দু নিধনকারী জঙ্গিদের খোঁজে বেরিয়ে নিহত হয়েছেন নদিয়ার প্যারা কমান্ডো। রাজ্যে ফিরেছে তাঁর নিথর কফিনবন্দি দেহ। অভিযানে যাওয়ার আগে স্ত্রীর সঙ্গে কথা হয়। তেহট্টের নিহত প্যারা কমান্ডোর স্ত্রীকে চাকরি দিচ্ছে রাজ্য সরকার। 

উল্লেখ্য, দাদার কাঁধে চেপে বাড়ি ফিরেছেন কফিনবন্দি ঝন্টু আলি শেখ। দাদা রফিকুল শেখও সেনাবাহিনীতে আছেন। রফিকুল আর্টিলারি রেজিমেন্টের সুবেদার। একবছর হল তাঁরও পোস্টিং কাশ্মীরে। ঝন্টু সেনাবাহিনীতে রয়েছেন ১৪ বছর ধরে। তাঁর দাদা রফিকুল সেনাবাহিনীতে আছেন ২৮ বছর। দেশকে বাঁচাতে ভাইয়ের আত্মত্যাগে গর্বিত দাদা। সেখান থেকে ব্যারাকপুরে এনে আজ ভোর ৫টা নাগাদ গার্ড অফ অনার দেওয়া হয় কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারে নিহত সেনার স্পেশাল ফোর্সের কমান্ডো ঝন্টু আলি শেখকে। দেহ নিয়ে যাওয়া হয়েছে নদিয়ার তেহট্টের বাড়িতে। 

ইতিমধ্যেই প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি বলেছেন, এমন শাস্তি দেওয়া হবে, যা তাদের কল্পনারও বাইরে। কাশ্মীরের পহেলগাঁওয়ে এভাবেই ধর্ম জেনে, ঠাণ্ডা মাথায়, পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে পর্যটকদের খুন করে জঙ্গিরা! তারপর নির্লিপ্তভাবে মহিলাদের বলে, যান মোদিকে গিয়ে বলুন! ভারতের বুকে জঙ্গি হানা নতুন না হলেও, পহেলগাঁওয়ে যা হয়েছে তা নজিরবিহীন! কার্যত প্রধানমন্ত্রীকে খোলা চ্য়ালেঞ্জ করেছে পাকিস্তানি জঙ্গিরা! এই প্রেক্ষাপটে প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদি।                                              

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget