এক্সপ্লোর

Mamata Banerjee: 'কেউ স্কুলে যেতে বারণ করেনি, শিক্ষকরা স্কুলে যান' চাকরিহারাদের কী সমাধান দিলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, যদি আইনি পথে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পরও শিক্ষকদের চাকরি না থাকে, তখন কী করব তা তাঁর মাথায় আছে।

 

কলকাতা : নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের অগাধ আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, 'চাকরি ফিরিয়ে দেওয়া আমাদের ধর্ম'। তিনি বলেন, 'পথ হারালে নতুন পথ পাওয়া যায় ... যোগ্যদের চাকরি যাবে না, কোর্টে যাব'। সেই সঙ্গে তাঁর পরামর্শ, শিক্ষকদের কাছে চাকরি বরখাস্তের  কোনও নোটিশ তো পৌঁছয়নি, তাই তাঁরা চাকরি করে যেতেই পারেন। 'ভলান্টারি সার্ভিস দিন' বললেন মুখ্যমন্ত্রী। নাম না করেই বিরোধীদের নিশানা করে মুখ্যমন্ত্রী বললেন, 'শিক্ষাব্যবস্থাকে ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে'।  চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, বেঁচে থাকতে যোগ্যদের চাকরি কেড়ে নিতে দেব না।

লড়বেন কোন আইনজীবীরা

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভায় মমতা  বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )  জানিয়ে দিলেন, এবার যোগ্য শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে আইনি পথে এগোবে রাজ্য । আর তার জন্য আইনি সহায়তা দেবে রাজ্যই। সুপ্রিম কোর্টে তাঁদের হয়ে লড়বেন 
অভিষেক মনু সিঙ্ঘভি, কপিল সিব্বল, রাকেশ দ্বিবেদী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত ভূষণের মতো আইনজীবীরা।  রাজ্য সরকার যোগ্যদের সমর্থনে আইনি লড়াই চালাবে। 

'শিক্ষকদের ছাড়া কী করে স্কুল চলবে'

মুখ্যমন্ত্রী প্রশ্ন রাখলেন, কোর্টের কাছে জানতে চাইব, চাকরিরত শিক্ষকদের ছাড়া কী করে স্কুল চলবে?'মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, যদি আইনি পথে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পরও শিক্ষকদের চাকরি না থাকে, তখন কী করব তা তাঁর মাথায় আছে। তিনি ভরসা দেন, 'এই যোগ্য শিক্ষকদের চাকরি কোনওভাবেই যাবে না'। 

'স্বেচ্ছায় সকলেই কাজ করতে পারেন'

মুখ্যমন্ত্রী চাকরিহারাদের  জিগ্যেস করেন, তাঁরা কি এখনও বরখাস্তের নোটিস পেয়েছেন? তাই তাঁরা স্কুলে যেচেই পারেন। চাকরি করতেই পারেন। সঙ্গে উল্লখ করেন 'ভলান্টারি সার্ভিস 'শব্দবন্ধটি। স্বেচ্ছায় সকলেই কাজ করতে পারেন, বলেন মুখ্যমন্ত্রী। 

মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষকদের কেউ স্কুলে যেতে বারণ করেনি। তাঁর আবেদন, শিক্ষকরা স্কুলে যান। রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রীর আশ্বাস, 'চাকরি ফিরে পাওয়ার জন্য যা করার, তা আইনের মধ্যে থেকেই করব'। তিনি দাবি করেন, 'সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্যদের তালিকা রাজ্যের হাতে তুলে দিক'

মুখ্যমন্ত্রীর আশ্বাস, সরকার ২ মাসের মধ্যেই কিছু বিকল্প ব্যবস্থা করে দেবে। যোগ্যদের কারও চাকরি বাতিল হবে না, বারবার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তাঁর আবেদন সুপ্রিম কোর্ট আমাদের হাতে যোগ্য-অযোগ্যের তালিকা তুলে দিক। কার অযোগ্য ব্যাখ্যা দিক। 

পাস বিতর্কে শুভেন্দুর দাবি

মুখ্যমন্ত্রীর আশ্বাসবাণীর পরও অনেক চাকরিহারাই নিশ্চিন্ত হতে পারছেন না বলে জানাচ্ছেন। এদিকে এদিন, নেতাজি ইনডোরে মুখ্যমন্ত্রীর সঙ্গে চাকরিহারাদের বৈঠকের আগেই উত্তেজনা সৃষ্টি হয় ঢোকার পাস নিয়ে। শুভেন্দু অধিকারী এই পাস-বিতর্কে দাবি করেন, 'সাত হাজার কার্ড দেওয়া হয়েছে। যারা কার্ড নিয়ে গেছেন তাঁরা প্রকৃত মেধাযুক্ত শিক্ষক-শিক্ষাকর্মী নন। এরাই ২৪-এ ভোটলুঠের কাজ করেছে। '         

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget