এক্সপ্লোর

Mamata Banerjee: 'কোনও ছুটি বাতিল হয়নি...মিথ্যে কথা,' বিশ্বকর্মা পুজোর ছুটি বিতর্কে সরব মমতা

Kolkata News: ছুটির নোটিস ঘিরে বিতর্কের জেরে শোকজ করা হয়েছে, কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের চিফ ম্যানেজার সিদ্ধার্থশঙ্কর ধাড়াকে।

কলকাতা: কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের ছুটির-নোটিস ঘিরে তুঙ্গে উঠেছে বিতর্ক। নোটিসে পুরসভার হিন্দি মাধ্যম স্কুলে ইদের জন্য ২ দিন ছুটি দেওয়া হয়। বাতিল করা হয় বিশ্বকর্মা পুজোর ছুটি। বিরোধীরা সরব হতেই ফের নোটিস জারি করে পুরনো নোটিস বাতিল করার কথা জানানো হয়। আর এই আবহে এবার মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, বিশ্বকর্মা পুজোর ছুটি দেওয়া হয়নি এই অভিযোগ মিথ্যে। 

কলকাতা পুরসভার ছুটির-নোটিস ঘিরে তুঙ্গে উঠেছে বিতর্ক তৈরি হয়। বিরোধীদের অভিযোগের প্রেক্ষিতে এবার সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মিসভা থেকে তৃণমূল নেত্রী বলেন, "বিশ্বকর্মা পুজো হাফ ছুটি হয় সরকারি ক্যালেন্ডারে। কিন্তু স্কুলগুলি ছুটি থাকে। কোনও একটা অফিসার কালকে একটা বদমাইশি করেছিল। সে সাসপেন্ড হয়ে গেছে কর্পোরেশন থেকে। কোনও ছুটি বাতিল করা হয়নি। মিথ্যে কথা। বিজেপির কিছু নেতা থেকে চুনোপুঁটি থেকে রুই কাতলা টাকায় চলে এজেন্সি দিয়ে।'' 

ঠিক কী ঘটেছে?

মঙ্গলবার, কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়। যেখানে বলা হয়, কলকাতা পুরসভার হিন্দি মাধ্যম স্কুলগুলিতে ইদের ছুটি ২ দিন দেওয়া হবে। ৩১ শে মার্চ ও পয়লা এপ্রিল ইদের ছুটি থাকবে। এর পাশাপাশি, এই নোটিসে এও বলা হয়, বিশ্বকর্মা পুজোর দিন কোনও ছুটি থাকবে না। সেই ছুটিই ইদের ছুটির সঙ্গে যুক্ত করে, দু'দিন করে দেওয়া হল। আর এই নোটিস ঘিরেই তৈরি হয় বিতর্ক। ছুটির নোটিস ঘিরে বিতর্কের জেরে শোকজ করা হয়েছে, কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের চিফ ম্যানেজার সিদ্ধার্থশঙ্কর ধাড়াকে। কেন এই নোটিস জারি করা হয়েছিল, তার, কারণ জানিয়ে তাঁকে অবিলম্বে শোকজের উত্তর দিতে বলা হয়েছে। বিতর্কের সূত্রপাত এই নোটিসকে ঘিরে।

বিতর্ক শুরু হতেই, নড়েচড়ে বসে কলকাতা পুরসভা। তড়িঘড়ি সংশোধনী নোটিস দিয়ে বলা হয়, এই নোটিস টাইপ করার ক্ষেত্রে কিছু ভুল হয়েছিল।আরেকটি আলাদা বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানিয়েই এই নোটিস ইস্যু করা হয়েছে। বিতর্কিত নোটিস বাতিল করা হয়েছে বলেও জানায় কলকাতা পুরসভা। এর জন্য দায়ী আধিকারিকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: Abhishek Banerjee: 'ল্যাজে গোবরে করে বাংলা ছাড়ার দায়িত্বটা কাঁধে তুলে নিলাম' কাদের উদ্দেশে বললেন অভিষেক?

সেরা শিরোনাম

News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Mamata Banerjee Detained : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?

ভিডিও

Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget