এক্সপ্লোর

Mamata Banerjee: তিন মেট্রো রুটের উদ্বোধনে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, সূচনায় মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ

Kolkata Metro: পশ্চিমবঙ্গে রেলের কী কী প্রকল্প হচ্ছে এবং সেই সমস্ত প্রকল্পে কত টাকা অনুমোদন করেছে রেল মন্ত্রক, তার হিসেবের খতিয়ান লেখা রয়েছে নিমন্ত্রণপত্রে।

কলকাতা: ২২ অগাস্ট রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। একইদিনে তিনটি মেট্রোর রুটের সম্প্রসারিত অংশে উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হল। চিঠি দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।                      

এবার থেকে গ্রিন লাইনে মেট্রোপথে জুড়ে যাচ্ছে শিয়ালদা-এসপ্ল্যানেড। অরেঞ্জ লাইনে রুবির সঙ্গে যোগ হচ্ছে বেলেঘাটা। অন্যদিকে, ইয়োলো লাইনে কলকাতা বিমানবন্দরের সঙ্গে জুড়ে যাচ্ছে নোয়াপাড়া। ২২ অগাস্ট দমদমে নতুন ৩টি মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মেট্রোর ৩টি রুটের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। চিঠিতে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী এই প্রকল্পের উদ্বোধন করবেন। সেই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তার পাশাপাশি রয়েছে চমক। পশ্চিমবঙ্গে রেলের কী কী প্রকল্প হচ্ছে এবং সেই সমস্ত প্রকল্পে কত টাকা অনুমোদন করেছে রেল মন্ত্রক, তার হিসেবের খতিয়ান লেখা রয়েছে নিমন্ত্রণপত্রে।

পুজোর আগেই বহরে বাড়ছে কলকাতা মেট্রো। আগামী শুক্রবার কলকাতা মেট্রোর নতুন ৩ রুটের উদ্বোধনে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে পাঠানো আমন্ত্রণ পত্রে উল্লেখ করা হয়েছে এ রাজ্যের রেল প্রকল্প ও কেন্দ্রীয় সরকারের তরফে তার জন্য বরাদ্দ অর্থের হিসেবনিকেশ। চিঠিতে রেলমন্ত্রী লিখেছেন, 'ভারত সরকার পশ্চিমবঙ্গে ট্রেন পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। রাজ্যে বর্তমানে ৮৩ হাজার ৭৬৫ কোটি টাকার কাজ চলছে। চলতি বাজেটে পশ্চিমবঙ্গ ১৩ হাজার ৯৫৫ কোটি টাকার রেকর্ড বরাদ্দ পেয়েছে। রাজ্যের ১০১টি স্টেশনকে বিশ্বমানের করে গড়ে তোলা হচ্ছে। ৯টি মেড-ইন-ইন্ডিয়া বন্দে ভারত ট্রেন এবং ২টি অমৃত ভারত ট্রেন বর্তমানে পশ্চিমবঙ্গে চালু রয়েছে বলেও উল্লেখ করেছেন অশ্বিনী বৈষ্ণব।

এদিকে নিউ গড়িয়া স্টেশনের থামে ফাটলের ঘটনায় এবার নড়েচড়ে বসেছে মেট্রো কর্তৃপক্ষ। দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া পর্যন্ত রুটে মেট্রো রেলের ট্র্য়াকের হাল নিয়ে রাইটস্-এর সমীক্ষায় চিন্তা বেড়েছে মেট্রো কর্তৃপক্ষের। পরিকাঠামো সংস্কারে ডাকা হয়েছে টেন্ডার। ৯ মাসের কাজ শেষ করতে হবে বলে সময়সীমা বেঁধে দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। অন্যদিকে, নিউ গড়িয়া স্টেশন বন্ধ করে দেওয়ায় বেড়েছে যাত্রী দুর্ভোগ। প্রান্তিক স্টেশন হিসেবে ব্রিজিকে ব্যবহার করতে গিয়ে নানারকম সমস্যা হচ্ছে। ভোগান্তির কথা স্বীকারও করেছে মেট্রো কর্তৃপক্ষ। 

সেরা শিরোনাম

Barun Biswas: সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা
Barun Biswas: সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা
West Bengal News Live : প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ED
প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ED
Rejinagar By Election: রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
Contractual Teachers Agitation : ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'
৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget