এক্সপ্লোর

Mamata Banerjee: আমদাবাদ বিমান দুর্ঘটনার তদন্ত হচ্ছে আমলা দিয়ে, কতজন মারা গিয়েছেন, কেউ জানে না: মমতা

Ahmedabad Plane Crash: বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে আমদাবাদের বিমান দুর্ঘটনা নিয়ে মুখ খোলেন মমতা।

কলকাতা: আমদাবাদ বিমান দুর্ঘটনা নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিমান ভেঙে পড়ার পর এক সপ্তাহ পার হতে চলেছে। এখনও পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা কেন সামনে আনা হল না, প্রশ্ন তুলেছেন মমতা। শুধু তাই নয়, বিমান দুর্ঘটনার তদন্তেও ফাঁক থেকে যাচ্ছে বলে অভিযোগ তাঁর। মমতার দাবি, নির্দিষ্ট সংস্থাকে না দিয়ে, আমলাদের দিয়ে তদন্ত করানো হচ্ছে আমদাবাদে। (Mamata Banerjee)

বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে আমদাবাদের বিমান দুর্ঘটনা নিয়ে মুখ খোলেন মমতা। তিনি বলেন, "মানুষের জীবন সঙ্কটে। প্রতিদিন বিমানে উঠছেন সকলে, কিন্তু নামিয়ে দেওয়া হচ্ছে। আমদাবাদে কত মানুষ মারা গেলেন, কেউ জানে না। ডাক্তাররা হস্টেলে ছিলেন, তাঁদের প্রাণ চলে গিয়েছে। কত মানুষ নানা কাজে ওখানে যেতেন। কাছাকাছি ছিলেন কত জন। আজও সংখ্য়া জানা গেল না।" (Ahmedabad Plane Crash)

বিমান দুর্ঘটনার তদন্ত নিয়েও প্রশ্ন তোলেন মমতা। বলেন, "কোনও ঘটনা ঘটতেই পারে। বিশেষ করে পূর্বপরিকল্পিত ঘটনা যদি ঘটে, ভাবা উচিত। কিন্তু আমদাবাদ-লন্ডনের বিমানে যে দুর্ঘটনা হয়েছে, কাদের দিয়ে তদন্ত করাচ্ছেন? আমলাদের দিয়ে। আমি যতদূর জানি, আমি যখন রেলমন্ত্রী ছিলাম, সেফটি রিভিউ কমিটি থাকত একটা। সিভিল এভিয়েশনের ক্ষেত্রেও আছে। আজ পর্যন্ত একটা এফআইআর হল না! মানে, মানুষের জীবনের কোনও দাম নেই! একবারও ভেবেছেন!"

গত ১২ জুন আমদাবাদের সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দর ছাড়ার কয়েক সেকেন্ড পরই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান। বিমানে সওয়ার ২৪২ জনের মধ্যে মাত্র একজন বেঁচে ফিরেছেন। কিন্তু যে এলাকায় ভেঙে পড়ে বিমানটি, সেখানে MBBS পড়ুয়া থেকে সাধারণ মানুের প্রাণহানিও ঘটেছে। দু'দিন আগে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২৭০ জনের বেশি মারা গিয়েছেন সেখানে। কিন্তু হতাহতের সংখ্য়া নিয়ে এখনও ধন্দ রয়েছে। এখনও বহু পরিবার প্রিয়জনের দেহ হাতে পাননি। 

বৃহস্পতিবারই সাংবাদিক বৈঠক করেন গুজরাতের মন্ত্রী ঋষিকেশ পটেল। তিনি জানান, এখনও পর্যন্ত ১৬৯টি দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। পোস্টমর্টেম রিপোর্টের সঙ্গে সাযুজ্য রেখে চলছে DNA মিলিয়ে দেখা হয়। এখনও পর্যন্ত যাঁরা নিখোঁজ রয়েছেন, তাঁদের নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে পরিবারের লোকজনের। এমন পরিবেশে দুর্ঘটনার তদন্ত নিয়ে প্রশ্ন তুললেন মমতা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget