এক্সপ্লোর

Mamata Banerjee: 'লোক হয়নি, বেলুন ফুটো হয়ে গিয়েছে', নবান্ন অভিযানকে কটাক্ষ মমতার

Mamata on BJP Nabanna Rally: বিজেপির নবান্ন অভিযানকে গুরুত্ব দিতে নারাজ মুখ্যমন্ত্রী

আশাবুল হোসেন: বিজেপির নবান্ন অভিযানকে (BJP Nabanna Rally) গুরুত্ব দিতে রাজি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তিনি বলেন, 'বিজেপির নবান্ন অভিযানে লোক হয়নি। বেলুন ফুটো হয়ে গেছে, গুরুত্ব দেওয়ার দরকার নেই।' খড়গপুরে ২ মেদিনীপুর জেলা নেতৃত্বের বৈঠকে মন্তব্য মমতার।

মঙ্গলবার পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলার দলীয় বৈঠক ছিল। সেই দলীয় বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির সঙ্গে মানুষ নেই। তাই বিজেপিকে গুরুত্ব দেওয়ার দরকার নেই। নবান্ন অভিযানে বিজেপির লোক হয়নি, তাদের বেলুন ফুটো হয়ে গিয়েছে। তাই বিজেপির অভিযানকে গুরুত্ব দেওয়ার দরকার নেই। দলীয় বৈঠকে এমনই বার্তা দেন তিনি।

জখম নেতার খোঁজ: 
এদিন তমলুকের টোল প্লাজার কাছে বিজেপি কর্মীদের হাতে মার খেয়েছেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধান তারক জানা। গুরুতর আহত হয়েছেন তিনি। এদিন তাঁর খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জখম নেতার বাড়িতে গিয়ে তাঁর খোঁজ নিতে বলেন তিনি। সৌমেন মহাপাত্রকে এই নির্দেশ দেন তিনি। তারপরেই ওই তৃণমূল নেতার বাড়িতে যাচ্ছেন সৌমেন মহাপাত্র।  

'আক্রান্ত' তৃণমূল নেতা
নবান্ন অভিযান ঘিরে তমলুক টোল প্লাজা এলাকায় ধুন্ধুমার। তৃণমূল প্রধানকে মাটিতে ফেলে লাথি, মাথায় লাঠির বাড়ি, মুখে ঘুঁসি। ছিঁড়ে দেওয়া হয়েছে জামাও। এদিন নবান্ন অভিযানে যাওয়ার পথে তমলুক টোল প্লাজার কাছে আটকানো হয় হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলকে। প্রতিবাদে অবরোধ করেন বিজেপি কর্মীরা। বিক্ষোভ চলাকালীন সেখান দিয়ে যাওয়া তৃণমূলের পঞ্চায়েত প্রধান তারক জানাকে দেখে তেড়ে যান বিজেপি কর্মীরা। তাঁকে মারধর করে জামা ছিঁড়ে দেওয়া হয়। হাসপাতালে ভর্তি তৃণমূল প্রধান। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ফ্লেক্স ছিঁড়তে বাধা দেওয়ায় হামলা, অভিযোগ তৃণমূল প্রধানের।



দিনভর ঝামেলা:
বিজেপির নবান্ন অভিযানের শুরুতেই রণক্ষেত্রের চেহারা নিল কোনা এক্সপ্রেসওয়ে। প্রথমে সাঁতরাগাছিতে পুলিশের গার্ড রেল টপকানোর চেষ্টা করেন বিজেপি কর্মীরা। এরপর পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় কাচের বোতল, ইট, পাথর, বাঁশ। গার্ড রেল ভাঙার চেষ্টা করেন বিজেপি কর্মীরা। ভেঙে চুরমার করে দেওয়া হয় পুলিশের কিয়স্ক। পাল্টা জল কামান ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ (Police)। ছোড়া হয় কাঁদানে গ্যাস (Tear Gas)। লাঠি উঁচিয়ে বিজেপি কর্মীদের তাড়া করে পুলিশ। রাস্তায় ফেলে মারা হয় এক বিজেপি কর্মীকে। অন্যদিকে, হাওড়া ময়দানের কাছে পুলিশের ব্যারিকেড ভেঙে দেন বিজেপি কর্মীরা। দীর্ঘক্ষণ ধরে খণ্ডযুদ্ধ চলার পরও পরিস্থিতি আয়ত্ত্বে আনতে পারেনি পুলিশ। সাঁতরাগাছি স্টেশন থেকে ও পাশের নির্মীয়মাণ বাড়ি থেকে পাথর ভেঙে এনে পুলিশকে লক্ষ্য করে ছুড়তে থাকেন বিজেপি কর্মী-সমর্থকরা। তাঁদের হাতে দেখা যায় গুলতিও। পুলিশ পাল্টা ইট ছোড়ার পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল ফাটায়, ছোড়ে লঙ্কা গ্যাসও। কিন্তু দীর্ঘক্ষণের চেষ্টাতেও কোনও কাজ হয়নি। বরং বিজেপি সমর্থকদের বিভিন্ন দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ক্রমাগত পাথর-ইটবৃষ্টির চোটে পিছু হঠতে বাধ্য হয় পুলিশ। অন্যদিকে, এমজি রোডে এদিন পুলিশের পিসিআর ভ্যানে আগুন দেওয়া হয়। বিজেপি কর্মীদের বিরুদ্ধে ওঠে এমন অভিযোগ। জল দিয়ে আগুন নেভান দমকলকর্মীরা। তারপরেই মুরলীধর সেন লেনের পার্টি অফিসের বাইরে শুরু হয় তুমুল ধস্তাধস্তি। তিন আইপিএসের নেতৃত্বে পুলিশবাহিনী যায় ওখানে। বিভিন্ন জায়গায় ভাঙচুর চালিয়ে ওখানেই দুষ্কৃতীরা গিয়েছে বলে পুলিশের দাবি। তা নিয়ে দীর্ঘক্ষণ উত্তপ্ত থাকে গোটা এলাকা।

আরও পড়ুন: 'বিনা প্ররোচনায় গ্রেফতার', লকেটের ফেসবুকে বিস্ফোরক শুভেন্দু

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: সাতসকালে অভিষেকের বাড়ির গেটে বুলডোজার, মোতায়েন প্রচুর পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
সাতসকালে অভিষেকের বাড়ির গেটে বুলডোজার, মোতায়েন প্রচুর পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির গেটে বুলডোজার, মোতায়েন প্রচুর পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির গেটে বুলডোজার, মোতায়েন প্রচুর পুলিশ
Train Accident: রেলের গাফিলতিতেই দুর্ঘটনা? হয়েছিল ইঞ্জিনের স্বাস্থ্যপরীক্ষা? কলকাতা-সাইরাং এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন
রেলের গাফিলতিতেই দুর্ঘটনা? হয়েছিল ইঞ্জিনের স্বাস্থ্যপরীক্ষা? কলকাতা-সাইরাং এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন
Mamata Banerjee: প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget