এক্সপ্লোর

Mamata Banerjee: 'বাচ্চারা স্কুলে সেমিস্টার দেবে? চলবে না', ব্রাত্যকে তীব্র ভর্ৎসনা মমতার

Bratya Basu: বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মমতা।

কলকাতা: প্রাথমিক শিক্ষায় সেমিস্টার চালু করা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভর্ৎসিত রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রাথমিক স্কুলে পড়া একটা বাচ্চা সেমিস্টার দেবে? প্রশ্ন তুললেন মমতা। প্রাথমিক স্কুলে সেমিস্টার চালু করা নিয়ে তাঁকে কিছু জানানোও হয়নি বলে জানালেন মমতা। স্কুলে এসব চলবে না বলে জানিয়ে দিলেন। (Mamata Banerjee)

বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মমতা। সেখানে উপস্থিত ছিলেন ব্রাত্যও। আলোচনা চলাকালীন প্রাথমিক শিক্ষায় সেমিস্টার পদ্ধতি চালু করা নিয়ে তাঁকে ভর্ৎসনা করেন মমতা। বলেন, "প্রাথমিক স্তরে সেমিস্টার। আমি কাগজে দেখলাম। আমি জানতাম না, মুখ্যসচিবও জানতেন না। ব্রাত্য তুমি শিক্ষামন্ত্রী। কিন্তু শিক্ষায় নতুন নীতি চালু করতে সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের সঙ্গে পরামর্শ করো।" (Bratya Basu)

জবাবে ব্রাত্য জানান, "দিদি আমিও কাগজে দেখে পরশু দিন মুখ্যসচিবকে জানাই। আপনি বলেল তবেই বিজ্ঞপ্তি দেওয়া হবে।" এতে মমতা আরও অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, "কাগজে আগে বেরোল কী করে? আমি কোনও কথা শুনতে চাই না। পাবলিক তো আগে জেনে গেল! যা মেসেজ চলে যাওয়ার চলে গিয়েছে। ওটা হবে না।"

সংবাদমাধ্যমে আগে কী করে বিষয়টি বেরোল, তার সদুত্তর দিতে পারেননি ব্রাত্য। এতে মমতা বলেন, "চারজন উপদেষ্টা মিলে সিদ্ধান্ত নিয়ে বলে দিল আর হয়ে গেল! আমি চাই বাচ্চাদের ব্যাগের ভার কমাতে। এমনিতেই এখনকার শিক্ষার ভার খুব বেশি। ওইটুকু বাচ্চারা কথাই বলতে পারে না ঠিক করে! টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার বলতে পারে না। তাদের শেখানো হয়। তারা সেমিস্টার দেবে? ওয়ান-টুয়ের বাচ্চা সেমিস্টার দেবে? কলেজে যেটা চলে, স্কুলে চলে না। স্কুলে এগুলো হয় না। যা চলছিল, তাই চলবে। স্কুলে কোনও সেমিস্টার চলবে। শিক্ষার ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের সঙ্গে আগে কথা বলতে হবে, তার পর সংবাদমাধ্যমে যাবে।"

অতি সম্প্রতি প্রাথমিক স্কুলে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার ঘোষণা হয়। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে সিদ্ধান্তের কথা জানানো হয়। বলা হয়, প্রাথনিকে এক ক্লাসে দু'বার করে সেমিস্টার নেওয়া হবে। সর্বভারতীয় স্তরে প্রতিযোগিতার কথা মাথায় রেখেই স্কুলে সেমিস্টার নেওয়ার সিদ্ধান্ত বলে জানানো হয়। কিন্তু সেব্যাপারে তাঁকে কিছু জানানো হয়নি বলে জানালেন মমতা। স্কুলে সেমিস্টার নেওয়া যাবে না বলে সাফ জানিয়ে দিলেন।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Kolkata Fire: প্রায় মধ্যরাতে কলকাতার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাস্তায় নামলেন বাসিন্দারা
প্রায় মধ্যরাতে কলকাতার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাস্তায় নামলেন বাসিন্দারা
Alipurduar News: নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Madan Mitra: মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget