এক্সপ্লোর

Mamata Banerjee: বাগুইআটিকাণ্ডে মুখ্যমন্ত্রীর ধমক, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক ডিজির

Baguiati Murder: ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন কলকাতা বাদে রাজ্যের সমস্ত জেলার পুলিশ সুপার, বিভিন্ন পুলিশ কমিশনারেটের সিপি, আইজি ও ডিআইজিরা।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: বাগুইআটিকাণ্ডে মুখ্যমন্ত্রীর ধমকের পর, আজ জেলা পুলিশ ও পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ কর্তাদের নিয়ে বৈঠক করবেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। থাকবেন এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামিম।

জানা গিয়েছে, সকাল ১১টায় শুরু হবে বৈঠক। ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন কলকাতা বাদে রাজ্যের সমস্ত জেলার পুলিশ সুপার, বিভিন্ন পুলিশ কমিশনারেটের সিপি, আইজি ও ডিআইজিরা। গতকাল প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে পুলিশ প্রশাসনে সমন্বয়ের অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বিধাননগর কমিশনারেট ও বসিরহাট থানার মধ্যে সমন্বয়ের অভাব ঘটল কেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।এরপরই আজ জেলার পুলিশ কর্তাদের নিয়ে ডিজি ও এডিজি আইন শৃঙ্খলার বৈঠক। যদিও নবান্ন সূত্রে খবর, সামনেই দুর্গাপুজো। তাই পুজোর সময় রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও বৈঠকে আলোচনা হবে।                                      

আরও পড়ুন, অনলাইন গেম খেলে বাইক কেনার প্ল্যান ছিল অতনুর! বাগুইআটিকাণ্ডে নয়া মোড়

বাগুইআটির নির্মম জোড়া খুন কাণ্ডে ক্ষোভ প্রকাশ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, এদিন নবান্নে আসার পরেই নিজের কক্ষে তিনি ডিজিকে ডাকেন। সেখানেই তিনি নির্দেশ দেন এই ঘটনার তদন্তভার সিআইডিকে দিতে হবে। সূত্রের খবর, প্রশাসনিক বৈঠকে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।  'কেন এমন ঘটনা ঘটল? পুলিশ এতদিন কী করছিল?' প্রশাসনিক বৈঠকে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী এমন প্রশ্নই করেন বলে সূত্রের খবর। তার আগে নবান্নে এসেই ডিজিকে ডেকে পাঠিয়ে পুলিশের ভূমিকায় ক্ষোভপ্রকাশ করেন তিনি। 'বাড়ির লোকজন বারবার যে অভিযোগ করছে সেটা কী সত্যি?' সূত্রের খবর, এই বিষয়ে জানতে চান মুখ্যমন্ত্রী।

বুধবারই বাগুইআটি খুনের ঘটনার তদন্তভার সিআইডি-র হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। এদিন  সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ (Firhad Hakim) বলেন, "পুলিশের সক্রিয় হওয়া উচিত ছিল। পুলিশ যদি অন্য জায়গায় ছিল, দরকারে কথা বলা উচিত ছিল সিআইডি-র সঙ্গে। মুখ্যমন্ত্রী অত্যন্ত দুঃখপ্রকাশ করেছেন। আইসি-কে ক্লোজ করা হয়েথে। তদন্তভার তুলে দেওয়া হয়েছে সিআইডি-র হাতে। এই দুঃখের সময় ওই পরিবারগুলির পাশে আছি আমরা।'                                                   

        

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
New Market Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget