এক্সপ্লোর

RG Kar News: মমতার 'পুজোয় ফিরুন' বার্তাকে ধিক্কার আন্দোলনকারীদের! 'আপনার জ্ঞান শুনতে চাইছে না', কটাক্ষ শিল্পীর

RG Kar Case: শিল্পী সমীর আইচ এ প্রসঙ্গে বলেন, 'মুখ্যমন্ত্রীর উদ্দেশে বলছি উনি কি বুঝতে পারছেন না? আপনি কি এখনও বুঝতে পারছেন না যে আপনার উপদেশ বলুন বা জ্ঞান কেউ শুনতে চাইছে না।

কলকাতা: আর জি কর কাণ্ডে 'বিচারের দাবি' চেয়ে সোচ্চার কলকাতা থেকে জেলা। আর সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। রাস্তা আটকালে সবার অসুবিধা হয়'। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন, 'কথা বলতে চাইলে জানানো হোক।কারও বিরুদ্ধে কেস দিইনি বলে সেটাকে দুর্বলতা ভাববেন না'। 

মমতার এই মন্তব্য নিয়েই পাল্টা মন্তব্য করেছেন আন্দোলনকারী চিকিৎসকরা। আন্দোলনকারীদের কথায়, 'আমরা সেদিনই উচ্ছ্বাস প্রকাশ করব, সেদিনই দেবী দুর্গাকে আহ্বান করতে পারব যেদিন আমাদের অভয়া বিচার পাবে। তাঁর আগে আমাদের কোনও উচ্ছ্বাস নেই।' আরেক আন্দোলনকারীদের কথায়, 'খুবই দুঃখজনক। আমরা এই বক্তব্যকে ধিক্কার জানাই। যেখানে সারা বিশ্ব জাস্টিসের দাবিতে কথা বলছে, আর উনি খেলা-মেলা-উৎসব দিয়ে মানুষকে ভোলাতে চাইছেন। আর কিছু বলার ভাষা নেই।

শিল্পী সমীর আইচ এ প্রসঙ্গে বলেন, 'মুখ্যমন্ত্রীর উদ্দেশে বলছি উনি কি বুঝতে পারছেন না? আপনি কি এখনও বুঝতে পারছেন না যে আপনার উপদেশ বলুন বা জ্ঞান কেউ শুনতে চাইছে না। আর নিতে পারছে না। অনেক হয়েছে অনেক। ঈশ্বর না করুক আপনার পরিবারের সঙ্গে কোনও মহিলার সঙ্গে এই একই জিনিস হত আপনি পারতেন তো উৎসবে যোগ দিতে? আর জি করের মেয়েটি আমাদের বাংলার সন্তান। প্রত্যেকের মেয়ে। মানুষ কবে উৎসবে ফিরবেন সে ভাবনা আপনি ছেড়ে দিন। আপনার এই চালাকি মন্তব্য আপনি ত্যাগ করুন। বাংলার মানুষ মন থেকে আর আপনাকে চাইছে না। 

আরও পড়ুন, 'কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসেছিলেন পদত্যাগ করার জন্য', জানালেন মমতা

পুজো প্রসঙ্গে মমতা

মুখ্যমন্ত্রী এদিন বলেন, 'যেহেতু আমরা কিছু পাল্টা করছি না, একতরফা হয়ে যাচ্ছে। কিন্তু প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থেকে, অনেক মানুষ তো বিরক্ত হয়, অনেক বয়স্ক মানুষ আছে, মাইক লাগালে ঘুমের অসুবিধাও হয়। তা সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি। সুপ্রিম কোর্টের অর্ডারকে সম্মান দিয়েই, আমি খুশি যে পুলিশ কোনও অ্যাকশন, যারা আন্দোলন করেছে, তাদের বিরুদ্ধে নেয়নি। এটা একমাত্র বাংলাই পারে। কারণ, বাংলা মানুষকে গণতান্ত্রিক অধিকার দিয়েছে। ১ মাস তো হয়ে গেল। আজকে ৯ তারিখ। আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন। উৎসবে ফিরে আসুন।' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
Humayun Kabir : 'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
West Bengal News Live : কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
Dengue : জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের

ভিডিও

PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও
Falta Jahangir Khan | ৬ বছর পুরনো মামলা, JP Nadda-এর কনভয়ে হামলার ঘটনায় নাম জুড়ল 'পুষ্পা'র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget