এক্সপ্লোর

Mamata Banerjee: ৫ লক্ষ পর্যন্ত ঋণ, গ্যারান্টার হবে সরকার, ‘ভবিষ্যৎ’ প্রকল্পে ঘোষণা মমতার

Bhobisyot Credit Card Scheme: মমতা জানান, এই প্রকল্পের নাম রাখা হয়েছে ভবিষ্যৎ। ব্যবসায় ইচ্ছুক যুবসমাজ আবেদন করতে পারেন।

মেদিনীপুর: বাজেটে রাজ্যে বিপুল কর্মসংস্থানের ঘোষণা হয়েছে একদিন আগেই। ফের একবার 'ভবিষ্যৎ' প্রকল্পের কথা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানালেন, আগামী পাঁচ বছরের জন্য 'ভবিষ্যৎ' প্রকল্প আনছে তাঁর সরকার। তার আওতায় ব্যবসার জন্য পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন দেশের যুবসমাজ। আর তাঁদের হয়ে গ্যারান্টার হবে রাজ্য সরকার। ব্যবসা শুরুর জন্য় প্রয়োজনীয় টাকাও দিয়ে দেবে রাজ্য (Bhobisyot Credit Card Scheme)। 

আগামী পাঁচ বছরের জন্য 'ভবিষ্যৎ' প্রকল্প আনছে রাজ্য সরকার

দু'দিনের জঙ্গলমহল সফরে গিয়েছেন মমতা (Jungle Mahals)। বৃহস্পতিবার সেখানে মেদিনীপুর (Panchayat Elections 2023) কলেজের মাঠে সভা করেন। মমতা বলেন, "আগামী পাঁচ বছর ২ লক্ষ যুবক, যাঁরা ব্যবসা করতে চান, তাঁদের ৫ লক্ষ টাকার স্মার্ট কার্ড দেওয়া হবে। এর নাম ভবিষ্যৎ। সেটি দিয়ে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে। সরকার তাঁদের হয়ে গ্যারান্টারের ভূমিকায় থাকবে। ২৫ হাজার টাকার সিডমানিও (ব্যবসা শুরুর পুঁজি) দিয়ে দেবে রাজ্য।"

মমতা জানান, এই প্রকল্পের নাম রাখা হয়েছে ভবিষ্যৎ। ব্যবসায় ইচ্ছুক যুবসমাজ আবেদন করতে পারেন। দোকান, হোটেল বা অন্য যে কোনও ব্যবসা করা যাবে ওই ঋণের টাকায়। মমতা বলেন, "মানুুষকে জীবনের সুরক্ষাপ্রদানই আমাদের কাজ। আপনারা সুরক্ষিত থাকলে, তবেই ভাল থাকব আমরা।"

আরও পড়ুন: Mamata Banerjee: ‘এটা পেলাম, ওটা চাই...টাকা কোথায়! জাদুকর তো নই!’ জঙ্গলমহলে মমতা

মেদিনীপুরের সভা থেকে মমতা জানান, এ দিনই ৪৭ হাজার ছেলেমেয়েকে 'সবুজ সাথী' প্রকল্পের আওতায় সাইকেল দেওয়া হবে। ৪৬ হাজার মানুষকে নতুন করে 'লক্ষ্মীর ভাণ্ডার' দেওয়া হবে। 'খাদ্যসাথী'র সুবিধা পাবেন ২৫ হাজার। ৩৬ হাজার মানুষ 'স্বাস্থ্যসাথী'র সুবিধা পাবেন। 'কন্যাশ্রী' দেওয়া হবে ১৮ হাজার পড়ুয়াদের। ৬৪ হাজারের বেশি মানুষকে 'কৃষকবন্ধু' এবং ৬১ হাজারের বেশি মানুষকে সামাজিক সুরক্ষা যোজনার আওতায় আনা হবে বলে জানান।

আবাস যোজনা  নিয়ে কেন্দ্রকে এ দিন তীব্র ভর্ৎসনা করেন মমতা

আবাস যোজনা (Awas Yojana) নিয়ে কেন্দ্রকে এ দিন তীব্র ভর্ৎসনা করেন মমতা। তাঁর দাবি, আবাস যোজনা কেন্দ্রের একার প্রকল্প নয়। রাজ্য সরকার এবং কেন্দ্র মিলে কাজটা করে। কিন্তু রাজ্য থেকে তুলে নিয়ে যাওয়া টাকারই ভাগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন মমতা। তিনি বলেন,  "আমরা ১১ হাজার ৫০০ কিলোমিটার রাস্তা তৈরি করছি। গ্রামের রাস্তাগুলি খারাপ হয়েছে। কেন্দ্রীয় সরকার কোনও টাকা দিচ্ছে না। আবাস যোজনার টাকা শুধু প্রধানমন্ত্রীর নয়। রাজ্য-কেন্দ্র মিলে করে। রাজ্য থেকে জিএসটি-র টাকা তুলে নিয়ে যায় কেন্দ্র। সেই টাকারই ভাগ দেয় না।"

সেরা শিরোনাম

Weather Alert: রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?
রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?
Agnimitra On JU : 'আমার দলেরই হোক, আমরা সমর্থন করি না..' যাদবপুরে অশান্তির কড়া সমালোচনায় অগ্নিমিত্রা
'আমার দলেরই হোক, আমরা সমর্থন করি না..' যাদবপুরে অশান্তির কড়া সমালোচনায় অগ্নিমিত্রা
Kolkata News: 'দলের নামে তোলাবাজি করলে যোগাযোগ করুন', সিন্ডিকেট রুখতে বিজ্ঞাপন দিয়ে বার্তা বিজেপি নেতার
'দলের নামে তোলাবাজি করলে যোগাযোগ করুন', সিন্ডিকেট রুখতে বিজ্ঞাপন দিয়ে বার্তা বিজেপি নেতার
Hotel Fire: তারাপীঠ থেকে কলকাতা, ২ হোটেলের অগ্নিকাণ্ডে মৃত্যু অনেকের, কী কী ব্যবস্থা নিয়েছে তৎপর প্রশাসন
তারাপীঠ থেকে কলকাতা, ২ হোটেলের অগ্নিকাণ্ডে মৃত্যু অনেকের, কী কী ব্যবস্থা নিয়েছে তৎপর প্রশাসন

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget