এক্সপ্লোর

Mamata Banerjee: 'আমি এগুলো করি না, এসবের কিছু জানি না, কাগজেই দেখলাম', বায়রনের তৃণমূলে যোগদান নিয়ে অন্ধকারে মমতা!

Bayron Biswas: বায়রনকে দলে নেওয়ায় প্রশ্ন উঠছে তৃণমূলের অন্দরেই। কিন্তু এ ব্যাপারে তাঁর কিছু জানা নেই বলে দাবি করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 

কলকাতা: মাত্র তিন মাসের মাথা সাগরদিঘি ফের হস্তগত করে নিয়েছে তৃণমূল। কংগ্রেসের (Congress) টিকিটে এবং বামেদের সমর্থনে উপনির্বাচন জেতা বায়রন বিশ্বাস (Bayron Biswas) যোগ দিয়েছেন তৃণমূলে  (TMC) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত ধরে জোড়াফুল পতাকা হাতে তুলে নিয়েছেন। বায়রনকে দলে নেওয়ায় প্রশ্ন উঠছে তৃণমূলের অন্দরেই। কিন্তু এ ব্যাপারে তাঁর কিছু জানা নেই বলে দাবি করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

মঙ্গলবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখান থেকে ১ লক্ষ ২৫ হাজার শূন্যপদে নিয়োগের ঘোষণা করেন। আগামী একবছরের মধ্যে নিয়োগ সম্পন্ন করতে নির্দেশ দেন। আর তার পরই উপস্থিত সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। সেখানে বায়রনের প্রসঙ্গ উঠলে, মাঝপথেই সাংবাদিকদের কার্যত থামিয়ে দেন মমতা। তিনি এ ব্যাপারে কিছু জানেন না বলে দাবি করেন। 

এ দিন বায়রনের প্রসঙ্গ উঠলে মমতা বলেন, "এসব স্থানীয় বিষয়। আমি এসব জানি না। স্থানীয় নেতৃত্বকে জিজ্ঞাসা করুন। আমিও কাগজে দেখলাম। আমি এগুলো করি না। দলের নানা সিস্টেম রয়েছে। ব্লক স্তর রয়েছে। ওদের জিজ্ঞাসা করুন, আমাকে নয়।"

আরও পড়ুন: Mamata Banerjee: প্রাথমিক, উচ্চপ্রাথমিক মিলিয়ে ১ লক্ষ ২৫ হাজার শূন্যপদে নিয়োগ, দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশ মমতার

২০২১-এর বিধানসভা নির্বাচনে রাজ্য বিধানসভায় শূন্যে নেমে গিয়েছিল বাম-কংগ্রেস দুই দলই। তার পর সাগরদিঘি উপনির্বাচন কিছুটা মুখরক্ষা করে তাদের। কংগ্রেসের টিকিটে এবং বামেদের সমর্থনে সেখানে জয়ী হন বায়রন। ফলে রাজ্য বিধানসভায় ফের প্রবেশাধিকার পায় কংগ্রেস। তৃণমূলের প্রতি বায়রনের নরম মনোভাব নিয়ে যদিও ভিতরে ভিতরে প্রশ্ন উঠছিল, কিন্তু তার পর সাগরদিঘি মডেলকেই জায়গায় জায়গায় কার্যকর করতে নেমে পড়ে বাম এবং কংগ্রেস। এমনকি সমবায় নির্বাচনে বিজেপি-ও তাতে শামিল হয় বলে শোনা যায়। 

কিন্তু বায়রনের তৃণমূলে যোগ দেওয়া সেই সংক্রান্ত যাবতীয় হিসেব-নিকেশ পাল্টে দিল। বায়রনকে দলে টেনে তাহলে কি রাজ্যে তৃণমূল বিরোধী জোটের সম্ভাবনাকেই ধাক্কা দেওয়া হল? প্রশ্নের উত্তরে মমতা বলেন, "বাম-রাম-শ্যাম কখনও কুকাজ-অকাজ থেকে বিরত হয়? চিরকাল ওরা এক, একই থাকবে। ওদের এক থাকতে দিন। একই মালার তিনটি ফুল ওরা। ফুল তো নয় কাঁটা, বাবলা গাছ আর কুল গাছের কাঁটা। ওরা খারাপ ছাড়া ভাল চিন্তা করে না। ওদের নিয়ে ভাবার সময় নেই আমাদের।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
Birbhum News: পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
Suvendu Adhikari: 'যতই ফ্লাইওভার বানান, যতই ভাল ভাল রাস্তা বানান, শিক্ষা ছাড়া কখনও...', বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 
'যতই ফ্লাইওভার বানান, যতই ভাল ভাল রাস্তা বানান, শিক্ষা ছাড়া কখনও...', বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget