এক্সপ্লোর

Mamata Banerjee: 'মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি', নবান্ন থেকে বললেন মমতা

RG Kar Case: মমতা জানিয়েছেন, আন্দোলনে জন্ম তাঁর। তাই জুনিয়র ডাক্তার বা অন্যদের আন্দোলন তিনি আটকাবেন না।

কলকাতা: আর জি কর কাণ্ডে গোড়া থেকে তাঁর পদত্যাগের দাবি তুলছেন রাজনীতিকদের একাংশ। জুনিয়র ডাক্তাররা যখন নবান্নের নীচে অপেক্ষমান, সেই নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, "মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি আছি, আমি পদ চাই না।" মমতা জানিয়েছেন, আন্দোলনে জন্ম তাঁর। তাই জুনিয়র ডাক্তার বা অন্যদের আন্দোলন তিনি আটকাবেন না। তিনি দানবিকতায় নয়, মানবিকতায় বিশ্বাসী। (Mamata Banerjee)

মমতা এদিন বলেন, "প্রথম দিন থেকেই চেষ্টা করছি আমরা। আমাকে অনেক অসম্মান করা হয়েছে, আমাদের সরকারকে অসম্মান, অপমান করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় কুৎসা, অপপ্রচার হয়েছে। মানুষ কলকাতায় এসেছিলেন আন্দোলনে, ওঁরা জানতেন না এর মধ্যে রং রয়েছে। আশাকরি মানুষ বুঝতে পারছেন, ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না। আমি চাই, মানুষ বিচার পান, তিলোত্তমা বিচার পান, আর সাধারণ মানুষ চিকিৎসা পান।"

বৃহস্পতিবার আবারও জুনিয়র ডাক্তারদের নবান্নে বৈঠকে আহ্বান জানানো হয়। ১৫ জনের সীমা বেঁধে দেওয়া হলেও, ৩০ জন প্রতিনিধিকেই ঢুকতে রাজি হয় রাজ্য। বৈঠকের ভিডিও রিপোর্টিংয়ে রাজি হয় সরকার। কিন্তু লাইভ সম্প্রচারের দাবিতে অনড় ছিলেন জুনিয়র ডাক্তাররা। তাই ৫টায় বৈঠক হওয়ার কথা থাকলেও, হয়নি। (RG Kar Case)

প্রায় দু'ঘণ্টা অপেক্ষা করার পর নবান্নের কনফারেন্স হল থেকে সাংবাদিক বৈঠক করেন মমতা। প্রথমেই জানিয়ে দেন, সুপ্রিম কোর্টের বিচারাধীন মামলা নিয়ে বৈঠকের লাইভ সম্প্রচার করা যায় না। তাই ভিডিও রেকর্ডিংয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। কিন্তু তাতেও জুনিয়র ডাক্তাররা রাজি হননি। এই বৈঠক ভেস্তে যাওয়ার জন্য বাংলার মানুষের কাছে ক্ষমাও চান মমতা।

এদিন মমতা বলেন, "আমি কালও বসেছিলাম। এলেই চলে আসতাম। আমি ঔদ্ধত্য, অহঙ্কার হিসেবে দেখি না এটাকে। বড়রা ছোটদের ভালবাসে। আমি জানি সিনিয়র ডাক্তার কষ্ট করে কাজ করছেন। তাঁদের অভিনন্দন রইল। বাংলরা মানুষের আবেগের কাছে বলব, আমি ক্ষমা চাইছি। আপনারাও আশায় ছিলেন আজ সমাধান হয়ে যাবে। আমি দুই ঘণ্টা বসে আছি, তিন দিন ধরে বসে আছি। যাঁদের বিরুদ্ধে ওরা অভিযোগ করছে, তাঁদের অনেকেই হয়ত একমাস আগে জয়েন করেছে। অনেককে বৈঠকেও রাখিনি। তার পরও বৈঠক ডেকে, আসবেন বলেও, নবান্নের গেট থেকে যাঁরা এলেন না, আমি ক্ষমা করে দিলাম। অনুরোধ করছি, কাজে যোগ দিন। আর্ত রোগীদের বাঁচান। আর কোনও মৃত্যু যেন না হয় বাংলায়।"

এর পরও যদি জুনিয়র ডাক্তাররা আলোচনায় বসতে চান, তিনি রাজি বলে জানান মমতা। তিনি জানান, সাধ্যমতো চেষ্টা করেছেন। জুনিয়র ডাক্তাররা এখনও আসতে পারেন, কথা বলে সমালোচনা করতে পারেন। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে কাজে না ফেরা নিয়েও ক্ষমা চান মমতা। দেশ-বিদেশ থেকে যাঁরা জুনিয়র চিকিৎসকদের সমর্থন জানাচ্ছেন, তাঁদের কাছেও ক্ষমা চান মমতা। তিনি জানান, তাঁরাও সাধারণ মানুষের চিকিৎসার জন্য বিচার চাইছেন। তাই কাজে ফেরা উচিত জুনিয়র চিকিৎসকদের। শাসক হিসেবে কখনও কখনও সরকারকেও অনেক ধৈর্য ধরতে হয়, সহ্য করতে হয় বলে জানান মমতা। 

আরও পড়ুন: Mamata Banerjee: আগের বার লাইভ হয়েছিল, তখন মামলা CBI বা সুপ্রিম কোর্টের হাতে ছিল না, নবান্ন থেকে জানালেন মমতা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget