এক্সপ্লোর

Mamata Banerjee: সরাসরি সংঘাতে! বিশ্বভারতীতে জুলুম চলছে, বললেন মমতা

Visva Bharati: বৃহস্পতিবার বর্ধমানে প্রশাসনিক সভা করেন মমতা। সেখান থেকেই বিশ্বভারতীর পরিস্থিতি নিয়ে মুখ খোলেন।

বর্ধমান: জমি বিতর্কে নিজের গরজে কাগজপত্র উদ্ধার করে ছুটে গিয়েছিলেন অমর্ত্য সেনের কাছে। এ বার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva Bharati) পরিস্থিতি বিয়ে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানালেন, পড়ুয়াদের একাংশ তাঁর সঙ্গে দেখা করে সেখানে হওয়া অত্যাচার, জুলুমের কথা জানিয়েছেন। বিশ্বভারতীর পড়ুয়া, অধ্যাপক, শিক্ষক-অশিক্ষক কর্মীদের পাশে তিনি রয়েছেন বলেও জানান মমতা। 

বিশ্বভারতীর পড়ুয়া, অধ্যাপক, শিক্ষক-অশিক্ষক কর্মীদের পাশে থাকার বার্তা মমতার

বৃহস্পতিবার বর্ধমানে (Bardhaman News) প্রশাসনিক সভা করেন মমতা। সেখান থেকেই বিশ্বভারতীর পরিস্থিতি নিয়ে মুখ খোলেন। মমতা বলেন, "গত পরশু বিশ্বভারতীর অনেক ছাত্রছাত্রী আমার কাছে এসেছিল। তাদের উপর জুলুম, অত্যাচার চলছে। বিশ্বভারতীর অধ্যাপক, শিক্ষক, কর্মচারীরা জুলুমের শিকার। ছাত্রছাত্রীদের সাসপেন্ড করে রেখে দিয়েছে। ইচ্ছাকৃত ভাবে হাজিরা কমিয়ে দিচ্ছে। অত্যাচার করছে নানা ভাবে।"

গত কয়েক বছরে বিশ্বভারতীর সঙ্গে একাধিক বার সংঘাতে জড়িয়েছে রাজ্য। অমর্ত্য সেনের পৈতৃক ভিটে নিয়ে বিতর্কে তা আরও বেড়ে গিয়েছে সম্প্রতি। সেই আবহে এ দিন মমতা বলেন, "আদালতে মামলা ঝুলছে। সেখানে কী হয় দেখি। তার পর জনগণের আদালতে যা করার করব। জেনে রাখবেন, আমি ছাত্রছাত্রী, অধ্যাপক, শিক্ষক-অশিক্ষক কর্মীদের পাশে ছিলাম এবং আছি। কী করে কী করতে হয়, জানি আমি।"

আরও পড়ুন: Mamata Banerjee: ‘শেয়ার বাজারের ধসে পড়ে যাচ্ছিল সরকার, শেষ মুহূর্তে টাকা চেয়ে ফোন’, কোন দিকে ইঙ্গিত মমতার!

নিয়োগ নিয়েও এই মুহূর্তে আদালতে মামলা চলছে। সেই নিয়েও এ দিন মুখ খোলেন মমতা। তাঁর বক্তব্য, "নিজেরা চাকরি দিতে পারে না। আমরা দিলে আদালতে গিয়ে বলছে, অনিয়ম হচ্ছে। বন্ধ করে দিতে হবে। আদালতে যে কেউ যেতে পারে। কিন্তু এখানে  চালাকি হচ্ছে, যাতে বাংলায় কেউ চাকরি না পায়। চাকরি তো হবেই। চাকরি হবে সময়েই। কার কত ক্ষমতা আছে দেখি।"

বিশ্বভারতীর সঙ্গে একাধিক বার সংঘাতে জড়িয়েছে রাজ্য

উল্লেখ্য, বিশ্বভারতী নিয়ে মমতা এ দিন মুখ খোলার আগে তাঁকে একহাত নেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। বিবৃতি প্রকাশ করে বেনজির ভাবে আক্রমণ করা হয় মমতাকে। বলা হয়, 'মাননীয়া মুখ্যমন্ত্রী কান দিয়ে দেখেন। স্তাবকরা যা শোনান, তাতেই বিশ্বাস করেন তিনি এবং টিপ্পনি করেন'। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী বাড়াবাড়ি করেছেন না কি, নিজেকে আদালতের উপরে ভাবছেন কিনা, এই প্রশ্নও তোলা হয়।

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget