এক্সপ্লোর

Mamata Banerjee: 'দরকারে আমাকেও ব্ল্যাকলিস্ট করো', জমি জবরদখল নিয়ে কড়া বার্তা মমতার

Nabanna News: বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মমতা।

কলকাতা: সরকারি জমি জবরদখল নিয়ে এবার কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যেভাবেই হোক না কেন, এলাকা দখলমুক্ত করতে হবে বলে জানিয়ে দিলেন তিনি। জেলা পুলিশ নয়, জমি জবরদখলের ক্ষেত্রে রাজ্য পুলিশ ব্যবস্থা নেবে বলে জানান মমতা। তিনি জানিয়েছেন, জমি দখলমুক্ত করতে দরকারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI-এর মতো সম্পত্তি ক্রোক করতে হবে। জমি জবরদখলে কোনও অফিসারের নাম জড়ালে, তাঁদের পেনশনেও প্রভাব পড়বে বলে জানিয়ে দিলেন মমতা। (Mamata Banerjee)

বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মমতা। সেখান থেকেই জমি জবরদখল নিয়ে কড়া বার্তা দেন তিনি। বলেন, "আমি পরিষ্কার বলছি, যারা সরকারি জমি দখল করে বসে গিয়েছে, নতুন করে কেন যেন আর কোনও জবরদখল না হয়। নতুন করে জবরদখল হলে আমি সেই এলাকার এসপি, আইসি-র বিরুদ্ধে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করব। বিডিও, জেলাশাসক-কাউকে বরদাস্ত করব না আমি। মন্ত্রী, কাউন্সিলর, পঞ্চায়েত, কেউ নিজের স্বার্থে জায়গা দিলে, বরদাস্ত করা হবে না। সবার জন্য আইন এক।" (Nabanna News)

মমতা আরও বলেন, "অনেকে বাইরে থেকে এসে সরকারি জমির উপর বেআইনি ভাবে ফ্ল্যাট তৈরি করছে। ফ্ল্যাগুলি বিক্রি করে আবার বাইরে চলে যাচ্ছে, থাকছে না। এরা কিন্তু স্থানীয় নয়। যেখান থেকে পারো ধরে আনো। এই জমির মিউটেশন কে দিল? বিল্ডিংয়ের পারমিশন কে দিল? তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। রাজ্য পুলিশ করবে, জেলাকে দেবে না। এখানে জরিমানা যুক্ত করতে হবে। যাঁরা বসবাস করছেন বা দোকানদার, তাঁদের ছ'মাস সময় দাও। জুন মাস পর্যন্ত সময় দিলাম। বাজারদর হলে পারবে না। ৮০:২০ নীতিতে হবে। বড় বিল্ডিংয়ে ১০০ শতাংশ, সাধারণ, দরিদ্রদের জন্য কম হবে। বিভিন্ন ধাপে জরিমানা ঠিক করতে হবে। অধিকাংশেরই আইনি কাগজ নেই, আবার বেআইনি কাগজও রয়েছে। আমরা সমব্যথী। যারা ব্যবসা করে খেয়েছে, তাদের প্রতি নই। কমার্শিয়াল করেছে যারা, তাদের জন্য ১০০ শতাংশ জরিমানা।"

নবান্নের সভায় আজ মমতা বলেন, "কোনও অজুহাত শুনব না। কোনও নেতা যদি তাঁবেদারি করেন, সে যে দলেরই হোন না কেন, তাঁদের কথাও শুনব না। আইন আইন। গরিব লোকের দোষ নেই। সাধারণ মানুষ ফ্ল্যাট নিচ্ছেন, তাঁদের দোষ নেই। যে বেআইনি কাজ করেছে, যে মিউটেশন, লাইসেন্স দিয়েছে, তাদের ব্র্যাকেট করো, ব্ল্যাকলিস্ট করো। সে যে-ই হোক। আমি যদি করে থাকি আমাকেও ব্ল্যাকলিস্ট করো। আগের কোনও অফিসার যদি করে গিয়ে থাকেন, তাঁদের পেনশনেও প্রভাব পড়বে। ব্যবস্থা নিতে হবে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget