এক্সপ্লোর

Mamata Banerjee: ‘বাংলার প্রত্যেকে ফর্ম পূরণ না করা পর্যন্ত করব না’, SIR নিয়ে মমতা, ‘এককথার মানুষ হলে নাম যেন লিস্টে না থাকে’, পাল্টা সুকান্ত

Mamata Banerjee on Bengal SIR: বাংলার প্রত্যেক নাগরিক ফর্ম পূরণ না করা পর্যন্ত তিনি ফর্ম পূরণ করবেন না, জানালেন মমতা।

কলকাতা: বিহারের পর ভোটমুখী পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ শুরু হয়েছে। বাড়ি বাড়ি গণনাপত্র বা এনুমারেশন ফর্ম দেওয়ার কাজ শুরু হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বুথ লেভেল অফিসারের হাত থেকে সেই ফর্ম গ্রহণ করেছেন বলে খবর ছিল। কিন্তু বৃহস্পতিবার সেই খবর নস্যাৎ করে দিলেন মমতা। জানালেন, তিনি নিজে হাতে ফর্ম গ্রহণ করেছেন বলে যে খবর ছড়িয়েছে, তা মিথ্যা। আর বাংলার প্রত্যেক নাগরিক ফর্ম পূরণ না করা পর্যন্ত তিনি ফর্ম পূরণ করবেন না। সেই নিয়ে তাঁকে কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার। (Mamata Banerjee)

বৃহস্পতিবার ফেসবুকে নিজের স্পষ্ট অবস্থান তুলে ধরেন মমতা। তিনি লেখেন, 'গতকাল দায়িত্বপ্রাপ্ত BLO আমাদের পাড়ায় এসেছিলেন তাঁদের নির্দিষ্ট কাজ করতে। কর্মসূত্রে আমার রেসিডেন্স অফিসে এসে বাড়িতে রেসিডেন্সে কতজন ভোটার জেনেছেন, ফর্ম দিয়ে গিয়েছে। যত ক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন, আমি নিজে কোনও ফর্ম পূরণ করিনি এবং করবও না'। (Mamata Banerjee on Bengal SIR)

শুধু তাই নয়, তাঁকে নিয়ে যে খবর ছড়িয়েছে, তাও নস্যাৎ করে দেন মমতা। তিনি লেখেন, 'বিভিন্ন সংবাদমাধ্যম ও সংবাদপত্র প্রকাশ করেছে যে, 'আমি বাসভবন থেকে বেরিয়ে এসে নিজের হাতে BLO-র কাছ থেকে এনুমারেশন ফর্ম গ্রহণ করেছি'। এই খবর সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার'।

রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার যদিও বলেন, "আমরা বলছি, মুখ্যমন্ত্রী সবার আগে ফর্ম ফিলআপ করে জমা দেবেন। ওঁর বাড়িতে ১৭ খানা ফর্ম গিয়েছে বলে খবর আছে আমাদের কাছে। দেখতে থাকুন, মুখ্যমন্ত্রী সবার আগে ফর্ম ফিলআপ করে জমা দেবেন। যদি এককথার মানুষ হন, সত্যিই যেন ফর্ম ফিলআপ না করেন, আপনার নামটা যেন ভোটার তালিকায় না থাকে!"

মঙ্গলবার থেকে রাজ্যে SIR শুরু হয়েছে। কলকাতা-থেকে জেলায় বাড়ি বাড়ি যাচ্ছেন BLO-রা। আবার ওইদিনই SIR-এর প্রতিবাদে সংবিধান হাতে রাস্তায় নামেন মুখ্যমন্ত্রী। পাল্টা বৃহস্পতিবার 'সংবিধান রক্ষা যাত্রা'য় নামেন সুকান্ত। এই আবহে বৃহস্পতিবার অডিও রেকর্ডিং প্রকাশ করেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সেখানে একজন মহিলা  এবং এক পুরুষের কণ্ঠ শোনা যায়। মহিলাকণ্ঠকে বলতে শোনা যায়, "কাজ শুরু করে দিয়েছি। আমাদের পাড়া থেকে স্টার্ট করেছি।" অন্য দিক থেকে পুরুষ কণ্ঠ বলে, "তোকে আমি বললাম, আমাকে একবার জানাবি। এই পাগলামি কিন্তু করিস না। অন্য় ছেলেপিলে থাকবে। তখন কিন্তু ... হয়ে যাবে। তখন বলবি আমার সুরক্ষা নেই, এই নেই।" CPM-এর দাবি, মহিরা কণ্ঠ এক মহিলা BLO-র। তাঁদের ভয় দেখানো হচ্ছে।




আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia: জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫
জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
Manasa Puja 2026: মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget