এক্সপ্লোর

Mamata Banerjee security breach : মুখ্যমন্ত্রীর বাড়ি চত্বরে ঢুকে পড়া ব্যক্তির জামায় 'লুকোনো লোহার রড' !

Man breaches security : গার্ড রেল টপকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢোকেন ওই সন্দেহভাজন। ৭ ঘণ্টা লুকিয়েছিলেন কনফারেন্স রুমের পিছনে।

আবির দত্ত, কলকাতা : কখনও বাড়ির সামনে আত্মহত্যার চেষ্টা, কখনও আবার আদিগঙ্গা পেরিয়ে মুখ্যমন্ত্রীর ( Mamata Banerjee )  বাড়িতে পৌঁছনোর চেষ্টা। বারবার প্রশ্নের মুখে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা। এবার, সরাসরি মুখ্যমন্ত্রীর বাড়ি চত্বরে (Mamata Banerjee’s home in the Kalighat) ঢুকে পড়ল এক সন্দেহভাজন। আর সেই হাসনাবাদের হাফিজুল মোল্লার কাছে নাকি ছিল লোহার রড ! ভয়ঙ্কর এই অভিযোগ এসেছে মুখ্যমন্ত্রীর বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকা এক আধিকারিকের তরফে ! 

তাঁর অভিযোগ, শুধু লুকিয়ে থাকাই নয়, জামার নিচে লোহার রড লুকিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকেছিল হাসনাবাদের হাফিজুল । কালীঘাট থানায় এই মর্মে অভিযোগ জানিয়েছেন,  মুখ্যমন্ত্রীর বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকা এক আধিকারিক। শনিবার রাত ১টা ২০ নাগাদ গার্ড রেল টপকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢোকে ওই সন্দেহভাজন। ৭ ঘণ্টা লুকিয়েছিল কনফারেন্স রুমের পিছনে। এই ঘটনার পরই চাঞ্চল্য ছড়ায় সারা রাজ্যে। মুখ্যমন্ত্রী জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পেয়ে থাকেন। সেখানে এত বড় ছিদ্র কীভাবে। কীভাবে চোখ ধুলে দিয়ে এক্কেবারে তাঁর ঘরের কাছে পৌঁছে গেল সন্দেহভাজন ? 

আরও পড়ুন :

আশঙ্কাজনক হারে বাড়ছে ব্রেস্ট ক্যান্সার, শনাক্ত করতে দোরে দোরে পৌঁছে যাবে সরকারের টিম

সকালে তাঁকে দেখতে পান নিরাপত্তা রক্ষীরা। জেড প্লাস নিরাপত্তা পান মুখ্যমন্ত্রী। সেখানে হাই প্রোফাইল সিকিওরিটি জোনে, ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনী ভেঙে কীভাবে অভিযুক্ত ঢুকে পড়ল? তাহলে কি নিরাপত্তায় বড়সড় কোনও গলদ ছিল? উঠেছে প্রশ্ন। শুধু হয়ে বিরোধী দলের খোঁচাও। 

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা ঠিক কেমন

VVIP হিসেবে জেড প্লাস নিরাপত্তা পান মুখ্যমন্ত্রী। ২৪ ঘণ্টা তাঁর বাড়িতে ত্রিস্তরীয় নিরাপত্তা মোতায়েন থাকে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সঙ্গে সব সময় ৩২ থেকে ৩৬ জন নিরাপত্তারক্ষী থাকেন। তাঁদের মধ্যে অন্তত ১০ জন কম্যান্ডো। থাকেন পার্সোনাল সিকিওরিটি অফিসাররা। যাঁরা মুখ্যমন্ত্রীকে ঘিরে থাকেন। মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় সব মিলিয়ে, দিনভর ঘুরিয়ে ফিরিয়ে ১৫০ জন আধিকারিক মোতায়েন থাকেন। অথচ এত কড়া নিরাপত্তার মধ্যেই বাড়ির চত্ত্বরে ঢুকে, ঘণ্টার পর ঘণ্টা কীভাবে থেকে গেল এক সন্দেহভাজন?

২০১১ সালের ৬ই মার্চ, রেল মন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আত্মহত্যার চেষ্টা করেন হুগলির বাঁশবেড়িয়ার এক যুবক। ২০১৭ সালেও, একই ধরনের ঘটনা হয়েছিল। ২০২১ সালের ২৫ জুলাই, আরও একজন আদিগঙ্গায় নেমে পড়েন। নিরাপত্তারক্ষীরা তাঁকে আটকান। এরই মধ্যে এবার মুখ্যমন্ত্রীর বাড়ি চত্বরে ঢুকে পড়লেন হাসনাবাদের বাসিন্দা হাফিজুল মোল্লা। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে সোমবার নবান্নে বৈঠকে বসেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা অধিকর্তা ও কলকাতার পুলিশ কমিশনার।

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget