এক্সপ্লোর

Mamata Banerjee: 'দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না, মেয়েরা - কেউ ডাকলেই চলে যাবেন না ; কোন প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী ?

TMC News: অভিযোগের কেন্দ্রবিন্দুতে ছিলেন- শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারের মতো তৃণমূল নেতারা।

সন্দেশখালি : সন্দেশখালিকাণ্ডে একসময় তোলপাড় হয়েছে রাজ্য । যে ঘটনা নিয়ে রাজনৈতিক লড়াই চলে বিস্তর। সন্দেশখালিতে নারী নির্যাতন, জমি দখলের মতো একের পর এক অভিযোগ উঠেছে। যা ঘিরে সরগরম হয় রাজ্য রাজনীতি। কারণ, এইসব অভিযোগের কেন্দ্রবিন্দুতে ছিলেন- শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারের মতো তৃণমূল নেতারা। গ্রেফতারও হয়েছিলেন তাঁরা। এবার সেই সন্দেশখালিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিলেন, 'কোনও দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। আর মনে রাখবেন, কোনও মেয়েরা, কেউ ডাকল আর চলে গেল, সেটাও যাবেন না।'

মমতা বলেন, "মিলেমিশে থাকবেন। কোনও দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। আর মনে রাখবেন, কোনও মেয়েরা, কেউ ডাকল আর চলে গেল, সেটাও যাবেন না। আপনাদের অধিকার, আপনাদের নিজস্ব অধিকার। সরকার যখন পরিকল্পনার জন্য চেষ্টা করবে, 'দুয়ারে সরকার' করবে, আপনার দরজায় আসবে। আপনি তাকে বলবেন, সে আপনার কাজটা দেখবে। আর যদি কেউ আপনাকে ভুল বোঝায়, মিথ্যা কথা বলে, আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে। পরে দেখলেন তো, সবটাই ভাঁওতা। মিথ্যা বেশিদিন চলে না। মিথ্যা কিন্তু একদিন প্রকাশ পায়। আমি চাই, যা হয়েছে, হয়েছে। আমার মনে নেই। আমি ভুলে গেছি। আমি মনে রাখতে চাই, সন্দেশখালির মেয়েরা-ছেলেরা এক নম্বর স্থানে আসুক। তাঁরা ভারতে এক নম্বর হোক। তাঁরা সারা বিশ্ব জয় করুক। সারা বিশ্বে এক নম্বর হোক।"

গত ৫ জানুয়ারি, রেশন দুর্নীতির তদন্তে, সন্দেশখালির সরবেড়িয়ায় শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে রক্তাক্ত হতে হয় ED-র আধিকারিকদের। ভাঙচুর করা হয় কেন্দ্রীয় বাহিনীর গাড়ি। মহিলাদের ধর্ষণ থেকে শুরু করে শেখ শাহজাহান ঘনিষ্ঠদের বিরুদ্ধে অত্যাচার, নির্যাতনের ভূরি ভূরি অভিযোগ ওঠে। সেই সময় আন্দোলনকারীরা চেয়েছিলেন, মুখ্যমন্ত্রী একবার এলাকায় আসুন। ভোটের প্রচারে বারাসাতে গিয়ে পরে সন্দেশখালি যাবেন বলে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। সন্দেশখালি ইস্যু রাজ্য সরকারের ঘুম কেড়ে নিলেও, বসিরহাট লোকসভা কেন্দ্র এবং হাড়োয়া বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থীরা জয়ী হন। সেই সন্দেশখালিতেই আজ যান মুখ্যমন্ত্রী। সন্দেশখালিকাণ্ডের প্রায় এক বছর পর আজ শেখ শাহজাহানের এলাকায় পা রাখেন তিনি। দুপুরে সন্দেশখালির মিশন মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেন। সেখান থেকে একাধিক ইস্যুতে বিরোধীদের তোপ দাগেন তিনি। যার জবাবও দিয়েছে বিজেপি। 

সন্দেশখালির বিজেপি নেত্রী রেখা পাত্র বলেন, "উনি সরকারি টাকায় প্রোগ্রাম করছেন না ! আমরা তো সরকারি টাকায় প্রোগ্রাম করি না। আমাদের যতটুকু সামর্থ্য হয়, সেটুকু দিয়ে প্রোগ্রাম করার চেষ্টা করি। আর সরকারি টাকায় যাঁরা দুর্নীতি, প্রোগ্রাম করেন সেটা হলেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিদিকে এবার বুঝিয়ে দিতে হবে, কম্বলে আর শীত মানছে না। মানুষের লড়াই করতে করতে গায়ে গরম এসে যাচ্ছে। কম্বলে আর কিছু হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার বুঝে নিতে হবে। সন্দেশখালিতে আমরা লড়াই করে শান্তি ফিরিয়ে নিয়ে এসেছি। সেই শান্তির জায়গায় আমরাই থাকব।"      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget