এক্সপ্লোর

Mamata Banerjee: ‘সন্ত্রাস-ইজ্জত লুঠের সওদাগর ওরা, এ কোন দেশ’! মণিপুর নিয়ে বিজেপি-কে আক্রমণ মমতার

Manipur Violence: বৃহস্পতিবার কলকাতায় ২১ জুলাই সমাবেশের প্রস্তুতি দেখতে যান মমতা। সেখানেই মণিপুর নিয়ে মুখ খোলেন তিনি।

কলকাতা: প্রকাশ্য দিনের আলোয় প্রথমে ধর্ষণ, তার পর নগ্ন করিয়ে রাস্তায় ঘোরানো এবং তখনও যৌন নিগ্রহ, মণিপুর থেকে ভাইরাল হওয়া ভিডিও দেখে শিউড়ে উঠেছে গোটা দেশ (Manipur Violence)।  লাগাতার হিংসার আগুনে জ্বলতে থাকা মণিপুর নিয়ে কেন্দ্রের এযাবৎকালীন নীরবতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে নতুন করে। সেই আবহে গোটা ঘটনার তীব্র নিন্দা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মণিপুরের জন্য মন কঁদছে, হৃদয় পুড়ছে বলে জানালেন তিনি।

বৃহস্পতিবার কলকাতায় ২১ জুলাই সমাবেশের প্রস্তুতি দেখতে যান মমতা। সেখানেই মণিপুর নিয়ে মুখ খোলেন তিনি। বলেন, "অত্যন্ত দুঃখজনক ঘটনা, লজ্জার বিষয়। মণিপুর থেকে যে ভিডিও ভাইরাল হয়েছে, তা এখন ব্লক হয়েছে বটে, কিন্তু যার দেখার আগেই দেখে নিয়েছে। কোর্ডের অর্ডাার রয়েছে, এই ধরনের ভিডিও দেখানো যাবে না, তার পরও।" 

ওই ভাইরাল ভিডিও নিয়ে মমতা বলেন, "আমার মনে হল, এ কোন দেশ, যেখানে মা-বোনের ইজ্জত নিয়ে এমন ছেলেখেলা হয়! আমার হৃদয় পুড়ে গিয়েছে। মন কাঁদছে। অত্যন্ত লজ্জাজনক ঘটনা। মেয়েদের সঙ্গে এ কেমন অসম্মানজনক আচরণ! আমরা অপেক্ষা করছি, সুযোগ এলে কয়েক জন মুখ্যমন্ত্রী মিলে মণিপুর যাব।"

বিগত কয়েক মাস ধরেই হিংসার আগুনে জ্বলছে মণিপুর। সেই নিয়ে বিরোধীরা সরব হলে সম্প্রতি বাংলা, বিহার, ছত্তীসগঢ়ের মতো বিরোধীশাসিত রাজ্যের প্রসঙ্গ টানেন বিজেপি নেতৃত্ব। সেই নিয়ে এদিন মমতা বলেন, "মণিপুরের সঙ্গে বাংলা, বিহার, রাজস্থান, ছত্তীসগঢ়কে জুড়ছে। খারাপ কিছু ঘটলে, তা খারাপই। দেশকে ভেঙে টুকরো টুকরো করছে। রাজ্যপাল বিধানসভার বিলে সই করেন না। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।"

আরও পড়ুন: Aparna Sen: ‘পরিবর্তন চেয়েছিলাম, এটা চাইনি, মন ভেঙে গিয়েছে’, বললেন অপর্ণা, পঞ্চায়েতে হিংসা নিয়ে মমতাকে খোলা চিঠি

বিজেপি-কে আক্রমণ করে মমতা বলেন, "আমাদের নাকি সবচেয়ে বড় গণতন্ত্র! এখন গণতন্ত্র সকলের জন্য নয়, একটি দল যা ইচ্ছা করছে। ওরা সন্ত্রাসের সওদাগর, ইজ্জত লুঠের সওদাগর। আমি অত্যন্ত আহত। মণিপুরের জন্য আমরা ঐক্যবদ্ধ। আমার প্রতিবেশি রাজ্য। প্রতিনিধিদল পাঠিয়েছি। আমিও যেতে চাই। সেই মর্মে অনুমতিও চেয়েছি। কিন্তু অনুমতি পাইনি। শুধু নোটেড বলে উত্তর পেয়েছি। নোটেডের অর্থ কী! গেলে বলবে হিংসায় উস্কানি দিয়েছি।"

শুক্রবার কলকাতায় তৃণমূলের শহিদ সমাবেশ। সেখানেও মণিপুরের প্রসঙ্গ তুলবেন বলে জানিয়েছেন মমতা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Former State Minister Asish Banerjee Death Mystery: “এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা
“এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের BJP বিধায়ক ধ্রুব সাহা
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
Asish Banerjee Death: অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget