এক্সপ্লোর

Aparna Sen: ‘পরিবর্তন চেয়েছিলাম, এটা চাইনি, মন ভেঙে গিয়েছে’, বললেন অপর্ণা, পঞ্চায়েতে হিংসা নিয়ে মমতাকে খোলা চিঠি

Panchayat Elections 2023: বাংলার পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে 'জল্লাদের উল্লাসমঞ্চ' উদ্ধৃতি উঠে আসে অপর্ণার মুখে।

কলকাতা: পঞ্চায়েত নির্বাচনে বেলাগাম হিংসা, অশান্তি, প্রাণহানি। সেই নিয়ে রাজনৈতিক তরজা চলছেই, তার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) খোলা চিঠি দিলেন অপর্ণা সেন (Aparna Sen), বোলান গঙ্গোপাধ্যায়-সহ বিশিষ্টরা। চিঠিতে লেখা হয়েছে, পঞ্চায়েত নির্বাচনে যে বেলাগাম সন্ত্রাস হয়েছে, প্রশাসন তার দায় অস্বীকার করতে পারে না  (Panchayat Elections 2023)। 

বোলান ওই চিঠি ড্রাফ্ট করে দিয়েছেন বলে জানিয়েছেন অপর্ণা, তাতে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতাকে দায়ী করা হয়েছে। বলা হয়, 'পঞ্চায়েত ভোট ঘিরে ৩৭ দিনে ৫২জন প্রাণ হারিয়েছেন। বহু মানুষ নিখোঁজ। এই অরাজকতার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের এবং আপনার। স্থানীয় পুলিশ প্রশাসনের ওপর নির্ভর করে কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনকে চলতে হয়। পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এই দায়িত্ব আপনি কোনওভাবেই অস্বীকার করতে পারেন না'।

বাংলার পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে 'জল্লাদের উল্লাসমঞ্চ' উদ্ধৃতি উঠে আসে অপর্ণার মুখে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, "আমার বলার মতো কিছুই নেই। সকলের মতো আমিও নিরুপায় হয়ে দেখছি। কিছু বলেও তো লাভ হচ্ছে না! সেই সময় পরিবর্তনের ডাক দেওয়া ভুল ছিল না, দরকার ছিল। তখন বামেরা যা করছিল, অত্যন্ত অন্যায় করছিল। হার্মাদ বাহিনী গ্রামে গ্রামে ভোট দিতে দিতে না। আমরা দেখেছি। সেগুলো ভুলিনি। কিন্তু এটা চাইনি।"

আরও পড়ুন: Mamata Banerjee: ‘শহিদ দিবস’ এবার ‘শ্রদ্ধা দিবস’ও, তৃণমূলের ২১ জুলাই সমাবেশ ঘিরে সরগরম শহর, নিজে প্রস্তুতি দেখলেন মমতা

বাম জমানার শেষ দিকে বাংলায় যে পরিবর্তনের ডাক উঠেছিল, তাতে শামিল ছিলেন সমাজের তথাকথিত বুদ্ধিজীবীরাও। অপর্ণাও সেই সময় পরিবর্তনের কথা বলেছিলেন। তাহলে আজ হঠাৎ এমন অবস্থান কেন প্রশ্ন করলে অপর্ণা বলেন, "আমি তো আনিনি! মানুষ ভোট দিয়ে এনেছেন। উনি ভোট পেয়েছেন।" তাহলে কি বাংলায় ফের পরিবর্তন চাইছেন অপর্ণা, নেতিবাচক উত্তর দেন তিনি। বলেন, "কার বদলে কাকে আনবেন! পরিবর্তনের জন্য কিন্তু কেউ নেই, কেউ কোথাও নেই। একটা লোককেও দেখতে পাচ্ছি না চারপাশে। গণতন্ত্রের বিন্দুমাত্র অবশিষ্ট নেই এদেশে। কিছুদিন পর এভাবে কথা বলাও যাবে না হয়ত। বাংলা এবং বাংলার শাসকদলকে ধরেই বলছি, যেখানে যত রাজনৈতিক দল রয়েছে, সকলে দুর্নীতিগ্রস্ত। যাঁরা নন, তাঁরা আসন পান না। বলার ভাষা নেই। বলে কিছুই হয় না। এত দশক ধরে বলে কী লাভ হচ্ছে! আমার মন ভেঙে গিয়েছে।"

সন্ত্রাসের প্রশ্নে মমতাকে দায়ী করে চিঠি দিলেও, একাধিক মঞ্চে মমতার সঙ্গে অপর্ণাকে দেখা যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে আগেও। সেই প্রসঙ্গে অপর্ণা বলেন, "আমি ব্যক্তিগত ভাবে মমতার সঙ্গে কখনও দেখা করিনি অনেকে অনুরোধ করেছিলেন। কিন্তু আমি বলেছিলাম, যাব না। কারণ কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে চাই না আমি।আমি কি তাহলে সংশোধনবাদী, এমন প্রশ্নও উঠেছিল। কিন্তু উনি যখন মুখ্যমন্ত্রীর পদে রয়েছেন, সেই সুবাদে নন্দনে চলচ্চিত্র উৎসবে ডাকেন। কিন্তু নন্দন তো আমাদের করের টাকায় তৈরি! সেখানে যাওয়া যায়, মুখ্যমন্ত্রীর পাশে বসাও যায়। আর উঠতে যাবই বা কেন! উনি তো মুখ্যমন্ত্রী, তাঁর কাছে দাবি জানানো যায়, সুবিচার চাওয়া যায়।"

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University: যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget