এক্সপ্লোর

Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল

Mamata Banertjee Slaps Man: এক ব্যক্তিকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে বাড়ির সামনে হুলস্থুল।

কলকাতা: মেজাজ হারালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। সপাটে চড় কষিয়ে দিলেন। বাড়ির সামনেই একজনকে চড় মারলেন তিনি। বিজেপি-র বিরুদ্ধে পরিকল্পিত হামলার অভিযোগ তুলেছেন তিনি। তাঁর বাড়ির সামনে সেই সময় প্রচুর লোক, ঝামেলা চলছে। সকলকে সরাতে এগিয়ে আসেন মমতা। আর সেখানেই একজনকে চড় মারেন। তবে কাকে চড় মারলেন মমতা, তা এখনও স্পষ্ট নয়। (Mamata Banerjee News)

আদালতের অনুমতি সাপেক্ষে বুধবার শহরে মিছিল বেরোয় 'কালীঘাট তৃণমূলে'র। সেই মিছিল ঘিরে ব্যাপক অশান্তি, বিশৃঙ্খলা শুরু হয়। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তাঁর বাড়ির সামনেও পরিস্থিতি তেতে ওঠে। সেই সময় বাড়ি থেকে বেরিয়ে নিজে ভিড় নিয়ন্ত্রণ করতে নামেন মমতা। দুই হাতে সকলকে সরতে ইঙ্গিত করেন। কিন্তু তার পরও চরম বিশৃঙ্খলা চলছিল। ফোনের ক্যামেরা হাতে নিয়ে অনেকেই সরতে চাননি। আরও বহু মানুষজন ছিলেন। সেই সময়ই একজনকে চড় মারেন মমতা। (Mamata Banertjee Slaps Man)

আরও পড়ুন: ‘অনেক নোংরামো দেখিছি, করেনি বলতে পারছি না’, মুখ খুললেন বারুইপুরে এনকাউন্টারে নিহত প্রভাসের স্ত্রী

হাইকোর্টের নির্দেশে কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে এদিন তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিলের অনুমতি ছিল। বারুইপুরের নিহত নির্যাতিতার প্রতীকী দেহ হাতে নিয়ে মিছিল শুরু হতেই স্লোগান, পাল্টা স্লোগান শুরু হয়। বিজেপি-র তরফে পথ আটকানো হয়। ওঠে 'চোর' 'চোর' স্লোগান। দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি, মারামারিও শুরু হয়। একজনকে গাড়ির বনেটে ফেলে মারতে দেখা যায় বেশ কয়েকজনকে। তাদের নিরস্ত করতে লাঠি হাতে ছুটে যায় পুলিশ।  তৃণমূলের দাবি, আদালতের অনুমতি থাকা সত্ত্বেও বিজেপি তাদের পথ আটকায়। 

মমতা এদিন বলেন, "আইন কোথায়? নৈরাজ্য চলছে। উত্তরপ্রদেশেরও বাড়া। পুলিশ জানে আদালতের অনুমতি আছে। তার পরও আদালতের নির্দেশ লঙ্ঘন হল কী করে? নিরাপত্তা দিতে পারছেন না, বর্বরতা চলছে আমাদের কর্মীদের উপর। আমরা ধিক্কার জানাই। আদালত অবমাননার মামলা করব।"

আরও পড়ুন: ডিম্যান্ড আছে, কেনার ক্ষমতা নেই, হাউজিং মার্কেটে পতন, বিলাসবহুল টাওয়ারের ভিড়ে মধ্যবিত্তের কি আর নিজের বাড়ি হবে না?

সেই আবহেই এদিন হরিশ চ্যাটার্জি রোডের বাড়ি থেকে বেরিয়ে নিন্দায় সরব হন মমতা। আদালতের অনুমতি নিয়ে মিছিল কেন আটকানো হল, প্রশ্ন তোলেন। গণতান্ত্রিক অধিকার খর্ব হচ্ছে বলেও দাবি করেন। এমনকি তাঁর বাড়ির সামেন বিজেপি-র 'গুন্ডারা' ঘুরে বেড়াচ্ছে, চিৎকার করছে, ভয় দেখাচ্ছে বলেও দাবি করে। মমতা দাবি করেন, পরকল্পিত ভাবে হামলা চালিয়েছে বিজেপি।

এই গোটা ঘটনায় মমতাকে কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তাঁর দাবি, ক্ষমতা হারিয়ে মানসিক বিভ্রান্তিতে ভুগছেন মমতা। তাঁর আচরণকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেন। রাজ্যবাসী ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছেন, এই সত্য মমতা মানতে পারছেন না বলেও মন্তব্য করেন সুকান্ত। অন্য দিকে, রাজ্য বিজেপি-র সভাপতি শমীক ভট্টাচার্যও কটাক্ষ করেন মমতাকে। বলেন, "উনি রাজনৈতিক নেত্রী। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক সরকার। সরকার কিছু বন্ধ করছে না, চাপিয়ে দিচ্ছে না, পুলিশের ব্যারিকেড নেই রাস্তায়। হাঁটছে হাঁটুক।  আর উনি তো চিরকাল হাঁটার মধ্যেই ছিলেন! বসে যাবেন কেন? হাঁটুন। শরীরের জন্য, মনের জন্য ভাল। তৃণমূল নির্মূল হয়ে গিয়েছে। এখন তৃণমূলের দরজায় তালা লাগাচ্ছে, মানুষ ওদের মস্তিষ্কেই তালা লাগিয়ে দিয়েছে।" গোটা ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Durga Puja Weather Update: সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র
সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র
Durga Puja 2026: দুর্গাপুজোয় মহাবিপর্যয়, বাতিল করা হল সমস্ত VIP পাস, জারি হল নির্দেশিকা
Durga Puja 2026: দুর্গাপুজোয় মহাবিপর্যয়, বাতিল করা হল সমস্ত VIP পাস, জারি হল নির্দেশিকা
News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
CM Suevndu On Chorbagan Stampede :
"সবাইকেই বলব, এই সময় উচিত রাজনীতি থেকে দূরে থাকা", চোরবাগান কাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget