এক্সপ্লোর

Prabhas Mondal Encounter: ‘অনেক নোংরামো দেখেছি, করেনি বলতে পারছি না’, মুখ খুললেন বারুইপুরে এনকাউন্টারে নিহত প্রভাসের স্ত্রী

Prabhas Mondal Wife Reacts: মা দেহ নিতে রাজি নন। এবার মুখ খুললেন বারুইপুরকাণ্ডে এনকাউন্টারে নিহত প্রভাস মণ্ডলের স্ত্রী।

কলকাতা: এনকাউন্টারে নিহত বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ এবং খুনে অভিযুক্ত প্রভাস মণ্ডলের। সেই নিয়ে এবার মুখ খুললেন তাঁর স্ত্রী। জানালেন, গোড়া থেকেই অপরাধপ্রবণ মানসিকতা ছিল প্রভাসের। তাঁর উপরও লাগাতার অত্যাচার চলত। সব সহ্য করে, মুখ বুজে সংসার করেছেন তিনি। প্রভাস অপরাধ করেনি বা ওই নাবালিকাকে ধর্ষণ করেনি, একথা তিনিও জোর দিয়ে বলতে পারছেন না। প্রভাসের দেহ ফিরিয়ে নিতে আগেই অস্বীকার করেন তাঁর মা। সেই নিয়েও নিজের অবস্থান জানালেন প্রভাসের স্ত্রী। (Prabhas Mondal Wife Reacts)

গত কয়েক দিনে বার বার খবরের শিরোনামে জায়গা করে নেয় প্রভাস। সোশ্যাল মিডিয়ায় তার একাধিক ভিডিও সামনে এসেছে। পুকুর থেকে দেহ উদ্ধারের সময়, সেখানেও উপস্থিত ছিল। শেষ পর্যন্ত এদিন এনকাউন্টারে মারা গেল সে। সেই নিয়ে এবিপি আনন্দে মুখ খুলেছেন প্রভাসের স্ত্রী। তাঁর বক্তব্য, "ও (অপরাধ) করেনি বলতে পারছি না। আমার বিয়ের পরও ওর নোংরামো দেখেছি। অনেক অত্যাচার সহ্য করে এখনও সংসার করছি। মেনেই নিয়েছি যে ও-ই করেছে।" (Prabhas Mondal Encounter)

আরও পড়ুন: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল

এনকাউন্টারে প্রভাসের মৃত্যু নিয়ে স্ত্রীর বক্তব্য, "অন্যায় করেছে, দোষ করেছে, তাই গুলি খেয়েছে। আর কিছু বলার নেই।" এক ছেলেকে নিয়ে এখন তিনি কী করবেন, তা জানতে চাওয়া হলে প্রভাসের স্ত্রী বলেন, "ওখানে, বারুইপুর যেতে বলছে আমাদের। যাব।" প্রভাসের দেহ কি গ্রহণ করবেন? প্রভাসের স্ত্রী বলেন, "নেব বলতে, যদি বাড়ির লোক রাজি হয়, তাহলে আনা হোক।" প্রভাস কোনও কাজ করত না, বাড়িতে থাকত বলেও জানিয়েছেন তাঁর স্ত্রী।

আরও পড়ুন: ডিম্যান্ড আছে, কেনার ক্ষমতা নেই, হাউজিং মার্কেটে পতন, বিলাসবহুল টাওয়ারের ভিড়ে মধ্যবিত্তের কি আর নিজের বাড়ি হবে না?

প্রভাসের মা যদিও আগেই জানিয়েছেন যে দেহ নেবেন না তাঁরা। তাঁকে বলতে শোনা যায়, "ও যেমন কর্ম করেছে, মারা গিয়েছে। যেরকম দুষ্কর্ম করেছে। আমার কোনও আপত্তি নেই, কষ্ট নেই, দুঃখ নেই। একটা মেয়েকে যেরকম কষ্ট দিয়ে মেরেছে...সেই তো ও মরেছে! আমরা আনব না। আমার কেউ নেই। আমি ও দেখতে পারব না। আমি ওর আর কিছু করব না। ও যাক।"

বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ এবং খুনের ঘটনায় আগেই গ্রেফতার হয় প্রভাস। বুধবার ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা করে প্রভাস। পুলিশের দাবি, এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র ছিনতাই করে গুলি চালায় প্রভাস। এক রাউন্ড গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে। তাতেই পাল্টা দু'রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। একটি গুলি লাগে প্রভাসের পাঁজরে, অন্যটি পেটে। গুলিবিদ্ধ প্রভাসকে বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশের দাবি, প্রভাস পুলিশকে ভুল পথে চালিত করার চেষ্টা করছিল। সিসি ক্যামেরায় নাবালিকার সঙ্গে দেখা গিয়েছে প্রভাসকে। 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
CJP Protest: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
Suvendu Adhikari: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
Advertisement

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget