এক্সপ্লোর

Mamata Banerjee: 'সিএজি রিপোর্টে সব মিথ্যা', দাবি মমতার! পাল্টা বকেয়া-নিশানা কেন্দ্রকে

Mamata at Red Road: অন্তর্বর্তী বাজেট নিয়ে মোদি সরকারকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কটাক্ষ, 'আগামী ২৫ বছরের রূপরেখা তৈরি করেছে, এখন মানুষ কী খাবে?

কলকাতা: কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া না দেওয়ার অভিযোগ তুলে আজ থেকে রেড রোডে ধর্নায় বসেছেন মমতা। সেখানেই সভা থেকে কেন্দ্রের মোদি সরকারকে (PM Modi Government) তুলোধনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী। একদিকে রাজনৈতিক কারণে বিরোধীদের গ্রেফতার করার অভিযোগ তুললেন বিজেপির বিরুদ্ধে। অন্যদিকে ফের সিপিএম-কংগ্রেসকে একসারিতে রেখে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

অন্তর্বর্তী বাজেট নিয়ে মোদি সরকারকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কটাক্ষ, 'আগামী ২৫ বছরের রূপরেখা তৈরি করেছে, এখন মানুষ কী খাবে? ২৫ বছর পর সব করলে, ২৪-এর বাজেট করে কী লাভ?' আক্রমণ শানিয়েছেন সিএজি রিপোর্ট নিয়েও।

তাঁর মুখে উঠে এসেছে অভিষেকের প্রসঙ্গও। মমতার অভিযোগ, 'অভিষেকের কাছ থেকে এমন সব নথি চেয়েছে এজেন্সি, তখন অভিষেক জন্মায়নি।'

ধর্ম ও রাজনীতির প্রসঙ্গ তুলে, বাংলায় তীর্থক্ষেত্রগুলির উন্নয়নপ্রকল্প সামনে তুলে ধরেন তিনি। মমতার দাবি, 'ধর্ম আর রাজনীতি এক নয়, আমরাও দক্ষিণেশ্বরে স্কাইওয়াক করেছি। আমরা কখনও ধর্ম নিয়ে রাজনীতি করি না। ইসকন মন্দিরের জন্য ৭০০ একর জমি দিয়েছি।'

কেন্দ্রের বকেয়া নিয়েও তোপ দেগেছেন তিনি। কেন্দ্রের বিজেপি সরকারকে (BJP Government) নিশানা করে তাঁর প্রশ্ন, '২ বছর ধরে ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র। গরিবের টাকা লুঠ করে বাংলার মন জয় করবেন? কাজ করিয়েও কেন টাকা দেননি? জেলে যাওয়া উচিত। এখানে কিছু ঘটলেই টিম পাঠিয়ে দিচ্ছে। বলছে, ঘরে ঘরে জল দিয়েছে, ৭৫ শতাংশ কাজ করে রাজ্য। ৪০ শতাংশ টাকাও দেয় রাজ্য, আর প্রকল্পের নামে কেন্দ্রের বিজ্ঞাপন।'

ভোটের পর গ্যাসের দাম আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর তোপ, 'ভোটের পর গ্যাসের দাম আরও ৫০০ টাকা বাড়বে।' চাকরি নিয়ে তোপ দেগে বলেছেন, '২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু বেকারত্ব বেড়েছে ৪৪ শতাংশ।'

হেমন্ত সোরেনকে গ্রেফতারির প্রসঙ্গ তুলে মমতা বলেন, 'দেশের একমাত্র আদিবাসী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও (Hemant Soren) গ্রেফতার করেছে, যা ইচ্ছে তাই করছে।' আশাকর্মীদের টাকা বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলে তোপ দেগেছেন মমতা। সঙ্গে তাঁর হুঁশিয়ারি, 'যখন ক্ষমতায় থাকবে না, তখন কোথায় যাবে? টিকিট কাটা আছে তো?'

আরও পড়ুন: 'বসন্তের কোকিল ফটোশ্যুট করছে', নাম না করে রাহুলকে নিশানা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget