এক্সপ্লোর

Mamata Banerjee: 'বেতন নিয়ে ভাবতে হবে না, আপনারা স্কুলে ফিরুন, নিশ্চিন্তে ক্লাস করান', চাকরিহারাদের ফের বার্তা মমতার

Mamata Banerjee SSC Teachers Protest: এই প্রেক্ষাপটে এদিন মেদিনীপুর থেকে মুখ্যমন্ত্রী বলেন, ' শিক্ষক-শিক্ষিকারা কেন সারারাত বসে আছেন?'

কলকাতা: যোগ্যদের তালিকা না-মিললে ছাঁটাই করতে হবে অযোগ্যদের। তাহলেই চাল থেকে কাঁকর আলাদা হয়ে যাবে। SSC-কে এবার ডেডলাইন বেঁধে দিতে চলেছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। গতকাল রাতটা রাজপথেই খোলা আকাশের নীচে কাটল আন্দোলনকারীদের। সল্টলেকে আচার্য সদনের সামনে অবস্থান চালিয়ে যাচ্ছেন চাকরি হারানো শিক্ষক-শিক্ষিকারা। বেলা যত গড়াচ্ছে ততই বাড়ছে আন্দোলনের ঝাঁঝ। রাতভর দফতরেই আটকে SSC-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার-সহ আধিকারিকরা। 

এই প্রেক্ষাপটে এদিন মেদিনীপুর থেকে মুখ্যমন্ত্রী বলেন, ' শিক্ষক-শিক্ষিকারা কেন সারারাত বসে আছেন। আমরা রিভিউ পিটিশন করেছিলাম। আমি  বলেছিলাম আমরা মাইনে পাবেন। আমরা চাকরি দিই, ওরা চাকরি খায়। যারা চাকরি খেয়েছে তাদের ভরসা করবেন না। গ্রুপ সি, ডি নিয়ে আমরা রিভিউ পিটিশন করব। আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে দিন। আপনারা ফিরে যান, নিশ্চিন্তে ক্লাস করান। যারা উস্কানি দিচ্ছে তারা বেতন দেয় না, সরকার দেয়। আপনাদের বেতন নিয়ে ভাবতে হবে না। অবস্থানে অনড় রয়েছেন চাকরিহারারা। আমি কলকাতায় থাকলে সমস্যার সমাধান করে দিতাম'।

মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন, 'আমি কাল রাত থেকে ১০ বার ফোন করেছি। আইনের ঊর্ধ্বে উঠে তোঁ কিছু করতে পারিনা কিন্তু আইনত কী করা যায় সেটার চেষ্টা করছি আমরা। আইন মেনে তো চলতে হবে। আমি চাইব না যে আমার রাজ্যে বেকার বাড়ুক। উত্তরপ্রদেশে ৬৯ হাজার চাকরি গেছে। ত্রিপুরায় ১০ হাজার লোকের চাকরি গেছে। কে যোগ্য, কে অযোগ্য আপনাদের দেখার বিষয় নয়।' 

চাকরিহারাদের এও বক্তব্য যে, 'মুখের কথায় আর বিশ্বাস করব না। লিখিত দিন মুখ্যমন্ত্রী। নয়তো পথেই বসে চাকরি আদায় করব আমরা।'                                          

এদিকে, ২১ ঘণ্টা পার, এসএসসি ভবন ঘেরাও চাকরিহারা শিক্ষকদের। রাত পেরিয়ে দিন, আচার্য সদনের সামনে টানা অবস্থানে শিক্ষকরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যর প্রেক্ষিতে এদিন চাকরিহারাদের তরফে বলা হয়, 'যোগ্য অযোগ্য আমরা না দেখলে এই মামলা হাইকোর্ট সুপ্রিম কোর্ট অবধি কেন গেল? কেন আমাদের চাকরি গেল? কেন আমরা অযোগ্যদের সঙ্গে ক্লাস করব? আমরা কোনও উস্কানিতে আসিনি। আমাদের যোগ্যতায় চাকরি পেয়েছিলাম। আজ আমরা রাস্তায় বসেছি। সরকার টাকা দিচ্ছে অবশ্যই, কিন্তু সেই সরকারের জন্যই তো পথে বসলাম আমরা'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durgapur Money Recovered: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
Abhishek Banerjee : 'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget