এক্সপ্লোর

Mamata Banerjee: মাওবাদীদের নাম করে ভয় দেখালে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি মমতার

Mamata Banerjee: জঙ্গলমহলে মাওবাদী আনাগোনার আশঙ্কা নিয়ে হইচইয়ের মধ্যেই ঝাড়গ্রামের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, সেখানে কোনও মাওবাদী নেই।

ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম (Jhargram) এখন শান্ত। এখানে মাওবাদী নেই। মাওবাদীদের (Maoist) নাম করে ভয় দেখালে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ। ঝাড়গ্রামের সভায় হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এই ইস্যুতে পাল্টা মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছে বিরোধীরা।

হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের: সন্দেহজনক পোস্টারে তৃণমূল নেতাকে হুমকি, কখনও যুবককে গুলি করে বাইক ছিনতাই। জঙ্গলমহলের পথে যৌথবাহিনীর টহল, হাই অ্যালার্ট জারি করা। জঙ্গলমহলে মাওবাদী আনাগোনার আশঙ্কা নিয়ে হইচইয়ের মধ্যেই ঝাড়গ্রামের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, সেখানে কোনও মাওবাদী নেই। মাওবাদীদের নামে মিথ্যা প্রচার করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিলেন। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এখানে মাওবাদী নেই, মাওবাদীরা যারা ছিল আগে, তারা আমার সঙ্গে কাজ করে এবং তারা জেনারেলভাবে পুলিশে জয়েন করেছে, প্রায় ১ হাজারের ওপর ছেলেমেয়েকে আমরা চাকরি দিয়েছি হোমগার্ডে, ৩০ হাজার আলাদা, যারা মাওবাদী করত, স্যারেন্ডার করেছে তাদের কথা বলছি, প্লাস আরও, যারা মাওবাদীদের হাতে মারা গিয়েছে, তাদেরও প্রায় ৫৫৬ পরিবারকে আমরা চাকরি দিয়েছি, গতকালও আমি ৩৭-৩৫ জনের হাতে আমরা চাকরির লেটার তুলে দিয়েছি।’’

ঝাড়গ্রামে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এই দাবি করলেও, মাসখানেক আগে তৃণমূলের জেলা সভাপতি ও বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা গলায় শোনা গিয়েছিল আতঙ্কের সুর। তিনি বলেছিলেন, “পুলিশ বলেছে, সন্ধেয় যেন না বেরোই। সেইমতো আমিও নেতাদের বলে দিয়েছি।’’তৃণমূল সূত্রে খবর,  জঙ্গলমহলে কয়েকজন তৃণমূল নেতার নিরাপত্তাও বেড়েছে এই প্রেক্ষাপটেই মুখ্যমন্ত্রীর মাওবাদী-দাবি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “রাজ্য সরকার তাঁর, ক্ষমতায় তিনিই আছেন, অশান্তির চেষ্টা যদি কেউ করে থাকে, কোনও সেক্টরের তরফ থেকে, তাহলে রাজ্য প্রশাসনের দায়িত্ব তাঁদের গ্রেফতার করা, রাজ্য প্রশাসন কি করছে? উনি লোকের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছেন কেন? ওঁর নিজের কোর্ট, ওঁর সমস্ত গেম, পুলিশ ওঁর, এসপি ওঁর, ওঁর কথা মতো এসপি ওঠে-বসে, উনি দায় অন্যের ঘাড়ে চাপাচ্ছেন, এ হয় নাকি? ওনাকে নিজেকে দায়িত্ব নিতে হবে, না হলে পুলিশ মন্ত্রীর দায়িত্বটা ছেড়ে দিন, আমরা সামলে দিচ্ছি।’’

এই ইস্যুতে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বাম-কংগ্রেসও। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, “মমতাই একসময় মাওবাদীদের নিয়ে কাজ করেছেন। মাওবাদী নেতারাই তো স্বীকার করেছে।’’ বাম জমানার শেষ দিকে ঝাড়গ্রাম-সহ জঙ্গলমহলের ৪ জেলায় দানা বাধে মাওবাদী সক্রিয়তা। সেই বিষয় নিয়েই ফের তরজা শুরু হল বঙ্গ রাজনীতিতে।

আরও পড়ুন: Malda News: মালদায় তালা বন্ধ সরকারি বাস ডিপো, ক্ষুব্ধ এলাকাবাসী

সেরা শিরোনাম

News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
Bankura News: বেসরকারি কারখানায় চুল্লি ফেটে আহত তিনজন শ্রমিক, শ্রমিক নিরাপত্তায় গাফিলাতির অভিযোগ
বেসরকারি কারখানায় চুল্লি ফেটে আহত তিনজন শ্রমিক, শ্রমিক নিরাপত্তায় গাফিলাতির অভিযোগ
Jadavpur Chaos: যাদবপুরে ABVP-র মিছিল ঘিরে তুলকালাম, SFI-এর র‍্যালিতেও উত্তেজনা, পুলিশি বাধার মুখে ভাঙল ব্যারিকেড, চরম অশান্তি
যাদবপুরে ABVP-র মিছিল ঘিরে তুলকালাম, SFI-এর র‍্যালিতেও উত্তেজনা, পুলিশি বাধার মুখে ভাঙল ব্যারিকেড, চরম অশান্তি
Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget