এক্সপ্লোর

Ganesh Chaturthi 2022: রাজ্যবাসীর সুখ-সমৃদ্ধির জন্য প্রার্থনা, মহারাষ্ট্র নিবাসে গণেশ বন্দনায় মুখ্যমন্ত্রী

Mamata Banerjee: মাত্র একমাস বাকি দুর্গাপুজোর। তার আগে গণেশ চতুর্থীর আমেজ শহর কলকাতাতেও।

সঞ্চয়ন মিত্র, অর্ণব মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা: আজ গণেশ চতুর্থী। ধন-সমৃদ্ধির কামনায় সিদ্ধিদাতার আরাধনা মগ্ন গোটা দেশ (Ganesh Chaturthi 2022)। মন্দির থেকে বারোয়ারি পুজো মণ্ডপ, দিকে দিকে চলছে পুজো। প্রশাসনিক কাজ সামনে কলকাতায় মহারাষ্ট্র নিবাসে গিয়ে গণেশ বন্দনায় যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। সেখানে পুজো দিলেন তিনি। 

প্রশাসনিক কাজ সামলে গণেশ পুজোয় মমতা

মাত্র একমাস বাকি দুর্গাপুজোর। তার আগে গণেশ চতুর্থীর আমেজ শহর কলকাতাতেও। লেক কালিবাড়ি, মহারাষ্ট্র নিবাস হল, ভবানীপুর, বেহালার-সহ একাধিক জায়গায় গণেশপুজোয় শামিল শহরবাসী। নবান্নে সাংবাদিক বৈঠক সেরে বুধবার বিকেল সাড়ে ৫টার পর হাজরায় মহারাষ্ট্র নিবাস হলের গণেশ পুজোয় হাজির হন মমতাও।  

সেখানে পৌঁছে সকলের সঙ্গে সৌজন্য বিনিময় করেন তিনি। তার পর মন্ত্রপাঠ করে তাঁর হাতে ফুলের মালা তুলে দেন পুরোহিত। সেখানে মমতা বলেন, "নবান্নতে পুজো হয়েছে...আমাদের বাড়িতে হয়েছে...আমাদের ভবনে হয়েছে...সব জায়গায় হয়।"

এর পর গণেশের মূর্তিতে পুষ্পার্ঘ্য দেন মুখ্যমন্ত্রী। বলেন, "আমার অফিসে সমস্ত হচ্ছে, সব জুঁইয়ের মালা...আমরা সব জুঁইয়ের মালা দিয়েছি...।" মহারাষ্ট্র নিবাস হলে গণেশ চতুর্থীর আয়োজন নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বলেন, "খুব ভাল করেছে...দারুণ করেছে...যে সাজিয়েছে খুব ভাল...খুব ভাল সাজিয়েছে...আইডিয়াটা খুব ভাল...আইডিয়াটা খুব ভাল।"

আরও পড়ুন: Mamata Banerjee: ২৭ নয়, ৩০ বছর বয়স পর্যন্ত কনস্টেবল পদে আবেদন করা যাবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

এ দিন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও গণেশ বন্দনায় যোগ দেন। কেন্দ্রীয় মন্ত্রী পীযূস গোয়েলের বাড়ির গণেশ পুজোয় যোগ দেন তিনি। তার কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন তিনি। লেখেন, 'গণেশ চতুর্থীর শুভ দিনে সতীর্থ পীযূস গোয়েলের বাড়ির অনুষ্ঠানে গিয়েছিলাম। ভগবান শ্রী গণেশের আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হোক'।

গণেশ চতুর্থীতে উৎসবের আমেজ দেশ জুড়ে

বিজেপি-র সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষও এ দিন রাজডাঙা মেন রোডে অল বেঙ্গল মেনস ফোরামের গণেশ পুজোয় অংশ নেন। ঢাকুরিয়ার একটি গণেশ পুজোতেও যান তিনি। সেখানে যান শুভেন্দু অধিকারীও। অন্যদিকে, গণেশ পুজো উপলক্ষ্যে জমজমাট বেহালার রায় বাহাদুর রোড। পুজোর ১১ তম বর্ষে সাড়ম্বর আয়োজন, সঙ্গে তারকাদের আগমন।  সেখানকার পুজোয় উপস্থিত ছিলেন ১১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কৃষ্ণা সিংহ, তাঁর বাবা কলকাতা পুরসভার মেয়র পারিষদ তারক সিংহ এবং ভাই অমিত। ছিলেন তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লে।

ভবানীপুরে গণপতি ভক্ত মণ্ডলীর পুজোর এ বার নবম বর্ষ। এ বারের বৈশিষ্ট ১০৮ বাহন নিয়ে মর্ত্যে গণেশের আগমন। পাঁচ বছরে পা দিল লেক রোডে লেক ক্লাবের পুজো। করোনার কাঁটা পেরিয়ে, দু'বছর পরে বড় করে পুজোর আয়োজন করেছেন উদ্যোক্তারা। কলকাতা থেকে জেলা, সিদ্ধি লাভের আশায় সিদ্ধাদাতার বন্দনায় মাতলেন সাধারণ মানুষ থেকে নেতারাও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: ক্ষমতায় আসার ১০০দিনেই খাস বালিগঞ্জে যুব বিজেপি নেতার দাদাগিরি! মারে আঙুল ভাঙল কর্মীর!
ক্ষমতায় আসার ১০০দিনেই খাস বালিগঞ্জে যুব বিজেপি নেতার দাদাগিরি! মারে আঙুল ভাঙল কর্মীর!
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget