এক্সপ্লোর

Mamata Banerjee: ২৭ নয়, ৩০ বছর বয়স পর্যন্ত কনস্টেবল পদে আবেদন করা যাবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

West Bengal Police: রাত পোহালেই পুলিশ দিবস। তার আগে একাধিক বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

কলকাতা: রাত পোহালেই পুলিশ দিবস। তার আগে একাধিক বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। কনস্টেবলের চাকরিতে (Police Recruitment) নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা বাড়ানোর কথা জানালেন তিনি। মমতা জানিয়েছেন, পুলিশ কনস্টেবলের চাকরিতে আবেদনের ক্ষেত্রে এতদিন সর্বোচ্চ বয়সসীমা ছিল ২৭ বছর। এ বার তা বাড়িয়ে করা হল ৩০ বছর। মমতা জানিয়েছেন, প্রশিক্ষণ নিতে অনেক সময় চলে যায়। তাই বয়স বাড়ানোর দাবি আসছিল। সেই সিদ্ধান্ত মেনে নেওয়া হল।

রাজ্য এবং কলকাতা পুলিশের চাকরিতে একাধিক ঘোষণা মমতার

কোনও পুলিশকর্মী মারা গেলে, তাঁর পরিবারের কোনও সদস্য চাকরি পান। তাঁদের ক্ষেত্রে দৈহিক মাপজোক চাকরি পাওয়ার ক্ষেত্রে অন্তরায় হবে না বলে জানালেন মমতা। দৈহিক উচ্চতার নিরিখেই তাঁদের দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি (West BEngal Police)।

এ ছাড়াও, পদোন্নতিতেও বাড়ল বয়সসীমা। মমতা জানিয়েছেন, পদোন্নতির ক্ষেত্রেও ২৭ বছর থেকে বাড়িয়ে ৩৫ বছর করা হয়েছে বয়স। পুলিশ, সিভইক ভলান্টিয়ার, সিভিপক পুলিশ, সকলেই এর আওতায় আবেদন জানাতে পারবেন। বাড়ল পুলিশের গাড়িচালকদের বেতন। কলকাতা পুলিশের গাড়িচালকেরা এতদিন ১১ হাজার ৫০০ টাকা বেতন পেতেন। রাজ্য পুলিশের গাড়িচালকেরা পেতেন ১৩ হাজার ৫০০ টাকা। সেই ব্যবধান কমিয়ে যথাক্রমে ১৩ হাজার ৫০০ এবং ১৫ হাজার টাকা করার কথা বলেন মমতা। ঠিকা হিসেবে যাঁরা চালকের কাজ করেন, তাঁদের স্থায়ী ভাবে নিযুক্তিতে অগ্রাধিকার দেওয়ার কথাও বলেন তিনি (Kolkata Police)।

আরও পড়ুন: Mamata Banerjee: সব টাকা নাকি কালীঘাটে! কার কাছে, মা কালীর কাছে, নামটা বলুন দেখি! নবান্ন থেকে শুধোলেন মমতা

মমতা আরও জানান, কলকাতা পুলিশের এসিপি-ডিসিপি ইউনিফর্ম অ্যালাউন্স ১৫ হাজার টাকা। সমস্ত র‍্যাঙ্কের পুলিশ কর্মীদের ইউনিফর্ম অ্যালাউন্স দেওয়া হবে। তিনি জানান, উঁচুতলার লোকজনের কথা কানে পৌঁছলেও, নীচুতলার কর্মীদের কথা কানে পৌঁছয় না। কিন্তু তাঁর সরকার নীচু তলার পুলিশদের কথা শুনে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছেন। 

পুলিশ কল্যাণ কমিটির তরফে হাতে পাওয়া আবেদন অনুযায়ীই সিদ্ধান্ত

পুলিশ দিবসের আগে, বুধবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মমতা (Nabanna)। সেখানেই এই ঘোষণা করেন। তিনি জানান, পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটি রয়েছে। তাতে যে আবেদন জানানো হয়েছিল সেই অনুযায়ীই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনি জানিয়েছেন, গতকালই আবেদনগুলি হাতে পান। তার পর আজই সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget