এক্সপ্লোর

Mamata Banerjee: 'বিজেপিতে নিয়ে যেতে চেয়েছিল আমার ভাই-ভাইয়ের বউকে', কাকে নিশানা মমতার?

West Bengal Assembly: রাজ্যপালকে নিয়ন্ত্রণ করতে চাইছে বিজেপি, বিধানসভায় অভিযোগ মমতার।

কলকাতা: রাজ্যপাল ইস্যুতে উত্তপ্ত বিধানসভা। এই নিয়ে সোমবার বিধানসভার অধিবেশনে সরব হলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। নাম না করে রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করেন তিনি। রাজ্যপালকে নিয়ন্ত্রণ করতে চাইছে বিজেপি, বিধানসভায় অভিযোগ মমতার।

কী বলেছেন মুখ্যমন্ত্রী?
এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে রাজ্যপালকে নিয়ন্ত্রণ করতে চাইছে বিজেপি। তিনি বলেন, 'নন্দীগ্রাম আন্দোলনের সময় কোথায় ছিল? তাঁর বাবাকে মন্ত্রী করতে দিল্লি নিয়ে গেল, ছেলেকে কেন নিয়ে গেল না?'
নাম না করে শুভেন্দুকে নিশানা মমতার। আরও একটি অভিযোগ শোনা যায় মমতার মুখে। তিনি বলেন, 'বিজেপিতে নিয়ে যেতে চেয়েছিল আমার ভাই আর ভাইয়ের বউকে'

রাজ্যের উপর ঋণের বোঝা চাপানোর অভিযোগ নিয়ে বিরোধীরা বারবার নিশানা করেন রাজ্যের তৃণমূল সরকারকে। তা নিয়েও এদিন সরব হলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'মাথা পিছু দেনা, সিপিএমের জন্য, বিজেপির জন্য, আমাদের জন্য নয়'। তিনি আরও বলেন, 'হীরক রাজার দেশের বাবুমশাইকে জিজ্ঞাসা করুন, কেন্দ্রের দুয়ারে সরকার পুরস্কার পেলাম কেন? যত দোষ তৃণমূলের, তোমরা মহাপুরুষ?' এদিন সিপিএম-বিজেপি-সহ সব বিরোধীদেরই একসারিতে রেখে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়।      

এর আগে গরুর দুধে সোনা পাওয়া যায় বলে মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। তা নিয়ে বিস্তর সমালোচনা হয়েছিল। এদিন সেই প্রসঙ্গও উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে।  তিনি বলেন, 'গরুর দুধে সোনা পাওয়া যায়,কয়লাতেও পাওয়া যায়। কোল ইন্ডিয়া, বিসিসিএল কার আন্ডারে?' এদিন রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে বিএসএফ অত্যাচার করছে বলেও বিধানসভায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গ অর্মত্য সেন:
সম্প্রতি জমি নিয়ে প্রবল টানাপড়েন চলছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও নোবেলজয়ী অমর্ত্য সেনের মধ্যে। সম্প্রতি ফের অর্মত্য সেনকে চিঠি পাঠানো হয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের তরফে। এই টানাপড়েনের মধ্যেই শান্তিনিকেতনে গিয়ে অর্মত্য সেনের সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর হাতে জমির নথিও তুলে দিয়ে এসেছিলেন। এবার বিধানসভাতেও তা নিয়ে সরব হলেন তিনি। মমতা বলেন, 'অমর্ত্য সেনের মতো মানুষের বিরুদ্ধেও জমি দখলের অভিযোগ করছে! আমরা হলে পায়ে জমি দিয়ে আসতাম।' বিজেপির বিরুদ্ধে বিশ্বভারতীতে রাজনীতি করে পড়ুয়াদের ভবিষ্যৎ নষ্ট করার অভিযোগও করেন মমতা।

আরও পড়ুন: এমন মানুষের বিরুদ্ধে দখলদারির অভিযোগ! আমরা হলে...’ বিধানসভায় মমতার মুখে অমর্ত্যর নাম

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget