এক্সপ্লোর

Mamata Banerjee: ঝগড়াঝাঁটি করলে পার্টিতে জায়গা নেই, বার্তা মুখ্যমন্ত্রীর

CM Mamata Banerjee: "কোনও গ্রুপ নয়, তৃণমূল একটা পরিবার। নতুনদের সঙ্গে পুরোনোদের মিলেমিশে কাজ করতে হবে। যে ঝগড়া করবে তাঁর সঙ্গে সম্পর্ক রাখব না।'' সাফ জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা: “বিধায়করা নিজেদের মধ্যে ঝগড়া করবেন না। ঝগড়া করলে তৃণমূলে জায়গা নেই।’’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee)। এদিন কৃষ্ণনগরের জনসভা থেকে তিনি বলেন, “যার ইগো থাকবে বাড়িতে বসে যান, কাজ করার দরকার নেই। কলকাতার সঙ্গে কার যোগাযোগ, দেখার দরকার নেই। ফিল্ডে যে কাজ করে আমরা খুঁজে নেব। কোনও গ্রুপ নয়, তৃণমূল একটা পরিবার। নতুনদের সঙ্গে পুরোনোদের মিলেমিশে কাজ করতে হবে। যে ঝগড়া করবে তাঁর সঙ্গে সম্পর্ক রাখব না। তৃণমূল ঐক্যবদ্ধ থাকলে বিজেপি-সিপিএম-কংগ্রেস কিছু করতে পারবে না। যে ভোটে টিকিট পাবে, তাঁর হয়ে লড়াই করতে হবে।’’

ঝগড়া না করার বার্তা মমতার: ৩দিনের সফরে নদিয়ায় মুখ্যমন্ত্রী। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে জনসভা থেকে এদিন মুখ্যমন্ত্রী বলেন, "আমি সবাইকে নিয়ে চলতে চাই। নদীয়া জেলায় সংগঠন ভাল করে করতে হবে।আমাদের যাঁরা বিধায়করা আছেন আশা করি নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি করবেন না। যে যে ঝগড়াঝাঁটি করবেন, তাঁকে আমি পার্টিতে স্থান দেব না। আমি না মানুষ বড়? মানুষ  না থাকলে আমি শূন্য। দলীয় প্রতীক না থাকলে আমি কেউ না। যাঁর ইগো থাকবে বাড়িতে বসে যান। কাজ করার দরকার। যার স্বতস্ফূর্ততা আছে, তাঁরা এগিয়ে আসুন, হাল ধরুন। যে কাজ করে তাঁকে ফিল্ড থেকে খুঁজে নেব।''

নাগরিকত্ব ইস্যুতে বিজেপি-কে আক্রমণ মমতার: গুজরাতের নাগরিকত্ব (Gujarat Citizenship Row) প্রসঙ্গ উঠে এসেছে বাংলার রাজনীতিতেও। তা নিয়ে এ বার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। নির্বাচন এলেই বিজেপি-র (BJP) মাথায় জাতীয় নাগরিক পঞ্জি চাপে বলে মন্তব্য করলেন তিনি (TMC)। মমতার কথায়, "বিজেপি কী এমন করল, যে মিথ্য়া কথা বলে লোকসভার সিট নিল! বিধানসভার সিট নিল! কাজ কিছু করেছে! একটাও করেছে! নির্বাচন এলেই তখন মনে পড়ে ক্যাঁ ক্যাঁ ক্যাঁ। মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে। নির্বাচন এলেই মাথায় ঢোকে এনআরসি। নির্বাচন এলেই মতুয়াদের নিয়ে রাজনীতি করে।  রাজবংশীদের নিয়ে বাংলা ভাগ করার চেষ্টা করে। পাহাড়িদের নিয়ে বাংলা ভাগের চেষ্টা করে, তারা কিন্তু চায় না। সবাই এক নয়। "

মমতা আরও বলেন, "আমি পরিষ্কার বলছি আপনাদের। নদিয়ায় রানাঘাটের সাংসদ কিছু করেছেন আপনাদের জন্য! তাহলে ভোট দিলেন কেন? বিধায়করা কিছু করেছেন! তাহলে ভোটটা দিলেন কেন? নদিয়ার মানুষ ভাল, শান্তিপূর্ণ মানুষ। নবদ্বীপ, কৃষ্ণনগর, শান্তিপুরের ধর্মপ্রাণ, উদ্বাস্তু মানুষরা শান্তিপ্রিয়। তাঁদের বিভ্রান্ত করছে। এখন গুজরাতে নির্বাচন। বলছে বাংলাতেও ক্যা করবে। ক্যা মানে কী! নাগরিকত্ব। মতুয়া ভাইবোনেরা বুকে হাত দিয়ে বলুন, চাকরি করেন! দোকান আছে! ছেলেমেয়েরা স্কুলে যায়, লক্ষ্মীর ভাণ্ডার পান, স্বাস্থ্যসাথী পান! সবই যদি থাকে, তার মানে আপনার অধিকার! সম্পত্তি, শিক্ষার অধিকার, লক্ষ্মীর ভাণ্ডার মা-বোনেদের অধিকার। সরকার স্বাস্থ্য পরিষেবার অধিকার দিয়েছে। নাগরিক না হলে কী করে পেতেন!"

আরও পড়ুন: Mamata Banerjee: শীত পড়লে ডেঙ্গি কমে যাবে: মমতা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |
Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget