এক্সপ্লোর

Mamata Banerjee: শীত পড়লে ডেঙ্গি কমে যাবে: মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee On Dengue: রাজ্যে ভয়াবহ আকার নিয়েছে ডেঙ্গি। ক্রমেই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ মুখ্যমন্ত্রীর।

কলকাতা: শীত পড়লে ডেঙ্গি (Dengue) কমে যাবে। মন্তব্য মুখ্যমন্ত্রীর। ৩দিনের সফরে নদিয়ায় মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "পুরসভা, পঞ্চায়েতকে সতর্ক থাকতে হবে। জল, আবর্জনা জমতে দেওয়া যাবে না।''

মুখ্যমন্ত্রীর ডেঙ্গি-বার্তা: করোনার বীভত্‍সতা কাটিয়ে, সবে স্বাভাবিক ছন্দে ফিরছে বিশ্ব। ২০২০-র পর এই প্রথম মঙ্গলবার ভারতে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা শূন্য ছিল। কিন্তু, এরই মধ্যে এ রাজ্যে ফের মৃত্যুর বিভীষিকা। ভয়ঙ্কর আকার নিয়েছে ডেঙ্গি সংক্রমণ। দিনে দিনে আরও প্রাণঘাতী হয়ে উঠছে ডেঙ্গি। কার্যত প্রতিদিনই কোনও না কোনও ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হচ্ছে। এই পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন কৃষ্ণনগরের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "করোনার সময় সমস্যা হয়েছিল। এখন প্রায় কমে গিয়েছে কোভিড। ডেঙ্গি একটু একটু আছে। ওটা ডাউনট্রেন্ড। শীত পড়লে, ঠান্ডা বাড়লে ডেঙ্গি কমে যাবে। নানারকম জিন নিয়ে ডেঙ্গি আসে। পুরসভা, পঞ্চায়েতে যাঁরা আছেন এবং বিধায়করা সতর্ক সজাগ থাকুন। এলাকা পরিষ্কার রাখুন। মশা বাড়তে দেবেন না। পুজোর পর কাঠ বাঁশ এখনও তোলা হয়নি। সেখানে মশা ঘর বাঁধে। দেখবেন যেন আবর্জনা না থাকে। জমা জল যেন না থাকে। ঠাকুরকে জল দিলেও পাত্র পরিষ্কার করি না অনেকেই। ওটাও পরিষ্কার করতে হবে। না হলে মশা গিয়ে ওখানে বাসা বাঁধবে।''

সূত্রের খবর, বাংলায় এবছর এখনও পর্যন্ত ৮৫ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৫১ হাজার পেরিয়ে গেছে। মঙ্গলবার, রাজ্যে একদিনে ডেঙ্গি আক্রান্ত হয়েছে, ৯৩২ জন। সোমবার সংখ্যাটা ছিল, ৩৪৮। অর্থাত্‍, আড়াই গুণের বেশি। ভয়াবহ এই পরিস্থিতিতে, মঙ্গলবার, স্বাস্থ্য সচিব, কলকাতা ও জেলার স্বাস্থ্য কর্তা, স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্য সচিব।

নবান্ন সূত্রে খবর, ডেঙ্গি দমনে, ৭৫০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। এদিন, বেশ কয়েকটি জেলার জেলাশাসকের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব।সূত্রের খবর, তিনি জেলাশাসক, মহকুমাশাসক, বিডিওদের এলাকায় গিয়ে ডেঙ্গি পরিস্থিতি দেখতে বলেছেন। সেই সঙ্গে নজরদারি বাড়ানোরও নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন ডেঙ্গি প্রবণ এলাকায় যাচ্ছে চিকিৎসকদের সার্ভেলেন্স টিম৷ সেখানে কেমন চলছে চিকিৎসা, কেমন চলছে ফিভার ক্লিনিক, তা খতিয়ে দেখবে এই বিশেষ দল।

আরও পড়ুন: Mamata Banerjee: মা-বোনেদের প্রয়োজন, তাই বিধাবাভাতা প্রাপকরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও পাবেন, ঘোষণা মমতার

সেরা শিরোনাম

News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Weather Update: 'আকভান' শক্তি হারালেও গভীর নিম্নচাপে পরিণত, কাল রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
'আকভান' শক্তি হারালেও গভীর নিম্নচাপে পরিণত, কাল রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Vidyasagar Setu Closure: রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, মেরামতির জন্য একাধিক বিধিনিষেধ যান চলাচলে
রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, মেরামতির জন্য একাধিক বিধিনিষেধ যান চলাচলে
Cyclone Akvan: ঘূর্ণিঝড়ে উত্তাল পুরীর সমুদ্র, চলছে প্রবল বর্ষণ, “সব পর্যটকদের বলব..”, জরুরি বার্তা BJP সাংসদের
ঘূর্ণিঝড়ে উত্তাল পুরীর সমুদ্র, চলছে প্রবল বর্ষণ, “সব পর্যটকদের বলব..”, জরুরি বার্তা BJP সাংসদের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget