এক্সপ্লোর

Mamata Banerjee : ‘চব্বিশের ভোট পর্যন্ত বাংলাকে কোনও টাকা দেবে না কেন্দ্র’ আক্রমণ মমতার

TMC : মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ, '১০০ দিন ও আবাস যোজনার টাকা আটকে রেখেছে। ওবিসি স্কলারশিপের টাকাও বন্ধ করে দিয়েছে’।

সামশেরগঞ্জ : বকেয়ার দাবিতে ফের কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee)। ‘চব্বিশের ভোট পর্যন্ত বাংলাকে কোনও টাকা দেবে না কেন্দ্র, কেন্দ্রের বিরুদ্ধে বাংলা লড়াই করে বলে টাকা দেবে না’ মোদি সরকারকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। গ্রামবাংলার ভোটের মুখে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ২০২৪-এর বার্তা। 

বিভিন্ন ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ শানিয়ে তৃণমূল (TMC) সুপ্রিমোর আক্রমণ, ‘বাংলার টাকা আটকে রেখেছে কেন্দ্র। ভাঙন নিয়ন্ত্রণে কোনও ব্যবস্থা নিচ্ছে না কেন্দ্র। ভাঙন রোধে টাকা দিচ্ছে না কেন্দ্র। ভাঙন মোকাবিলা কেন্দ্রের বিষয়, রাজ্যের বিষয় নয়। ফরাক্কা ব্যারাজ নিয়ে সাহায্য় করেনি কেন্দ্র। ওরা হিংসা, কুৎসা নিয়ে মাথা ঘামায়। ১০০ দিন ও আবাস যোজনার টাকা আটকে রেখেছে। ওবিসি স্কলারশিপের টাকাও বন্ধ করে দিয়েছে’।

মালদা (Malda)-মুর্শিদাবাদে (Murshidabad) নদী ভাঙনের বিরাট সমস্যা। বসতবাড়ি থেকে চাষের জমি। সব চলে যাচ্ছে নদী গর্ভে। এই প্রেক্ষাপটেই ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার জন্য, বৃহস্পতিবার মালদার সভায় মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি গঠন করেন মুখ্যমন্ত্রী। শুক্রবার তাঁদের নিয়েই মুর্শিদাবাদের সামশেরগঞ্জে নদী ভাঙন পরিদর্শন করেন তিনি। এরপর সরকারি সভায় ভাঙনে ক্ষতিগ্রস্ত ৮৭টি পরিবারের হাতে জমির পাট্টা তুলে দেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী যখন নদী ভাঙন ইস্যুতে মোদি সরকারের বিরুদ্ধে অসহযোগিতা-র অভিযোগ তুলছে, তখন পাল্টা সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান অধীর চৌধুরী প্রশ্ন তুলেছেন রাজ্য সরকারের ভূমিকা নিয়ে। নদী ভাঙন চলছে। তা নিয়ে রাজনৈতিক তরজাও চলছে। কিন্তু, নদী ভাঙনে সব হারানো মানুষগুলোর সমস্যা মিটবে কবে? কবে নদী ভাঙন প্রতিরোধে একযোগে পদক্ষেপ করতে দেখা যাবে কেন্দ্র ও রাজ্যকে? সেই প্রশ্ন উঠছে।                                    

আরও পড়ুন- 'সাগরদিঘিতে কে টাকা দিয়েছে আমি জানি' : মমতা, মন্তব্যে শুরু তীব্র রাজনৈতিক তরজা

পাশাপাশি গ্রামবাংলার ভোটের আগে থেকেই যে তার পাশাপাশি চব্বিশের লোকসভাও তাঁর নজরে। সেটাই মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট বলেই মনে করছে রাজনৈতিক মহল।                                            

আরও পড়ুন: গরমের মরসুমে চুলের পাশাপাশি কীভাবে যত্ন নেবেন স্ক্যাল্পের? রইল কিছু সহজ টিপস

সেরা শিরোনাম

Cyclone Akvan : দুর্বল হলেও দুর্যোগ চালাবে আকভান, ঝোড়ো হাওয়া, তুমুল বৃষ্টি, এই সব জায়গায় জারি হাই অ্যালার্ট, বাতিল উড়ান-ট্রেন
দুর্বল হলেও দুর্যোগ চালাবে আকভান, ঝোড়ো হাওয়া, তুমুল বৃষ্টি, এই সব জায়গায় জারি হাই অ্যালার্ট, বাতিল উড়ান-ট্রেন
West Bengal News LIVE Updates: ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
আজও নিম্নচাপের কাঁটা, দিনভর তুমুল বৃষ্টি, দমকা হাওয়া, এরই মধ্যে শীত নিয়ে বড় আপডেট
আজও নিম্নচাপের কাঁটা, দিনভর তুমুল বৃষ্টি, দমকা হাওয়া, এরই মধ্যে শীত নিয়ে বড় আপডেট
Indonesia Train Accident: রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে গেল ট্রেন
রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে গেল ট্রেন

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget