এক্সপ্লোর

TMC: আজ তৃণমূলের সাংগঠনিক নির্বাচন, বিজেপি বাদে অন্যান্য রাজনৈতিক দলকে আমন্ত্রণ

TMC Organization: আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের সদর দফতরে ফোন করে বিমান বসুকে নির্বাচনী প্রক্রিয়া দেখতে আমন্ত্রণ জানান পার্থ চট্টোপাধ্যায়।

কলকাতা: আজ তৃণমূলের সাংগঠনিক নির্বাচন। চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত করা হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূল সূত্রে খবর, বিজেপি বাদে সাংগঠনিক নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হয় অন্যান্য রাজনৈতিক দলকে। যদিও বিমান বসু ও প্রদীপ ভট্টাচার্যকে আমন্ত্রণ জানানো হলেও, তাঁরা আসছেন না। ইতিমধ্যে আজ সকালেই সুব্রত বক্সি সহ তৃণমূলের একাধিক নেতা চলে আসেন নেতাজি ইন্ডোরে। শুরু হয়েছে, নাম নথিভুক্ত করার কাজ।  

চার কর্পোরেশনে ভোটের আগে আরেক ভোট। এ ভোট তৃণমূলের দলীয় স্তরে। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হবে তৃণমূলের সাংগঠনিক নির্বাচন। যেখানে দলের চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত করা হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। শেষবার তৃণমূলের সাংগঠনিক নির্বাচন হয়েছিল ২০১৭ সালে। সে বার একমাত্র দলনেত্রী পদে নির্বাচন হয়। তাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, প্রতিটি স্বীকৃত রাজনৈতিক দলকে ৫ বছর অন্তর একবার করে সাংগঠনিক স্তরে নির্বাচন করতে হয়। সেই নিয়ম মেনেই হচ্ছে নির্বাচন। শাসক দলের নির্বাচনে থাকবে দেড় হাজার প্রতিনিধি।

তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, "সাংসদ, বিধায়ক, শাখা সংগঠনের প্রধান, জেলা কোর কমিটির সদস্য, রাজ্য কমিটির পদাধিকারী, প্রাক্তন সাংসদ থাকবেন, অন্য রাজ্য থেকেও প্রতিনিধি আসবে।" এবার তৃণমূলের সাংগঠনিক নির্বাচনে থাকছে চমক। পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে অন্যান্য রাজনৈতিক দলকে। তবে সেই তালিকায় বাদ বিজেপি। সূত্রের খবর, এদিন আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের সদর দফতরে ফোন করে বিমান বসুকে নির্বাচনী প্রক্রিয়া দেখতে আমন্ত্রণ জানান পার্থ চট্টোপাধ্যায়। আমন্ত্রণ জানানো হয় কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যকেও।

দলের চেয়ারপার্সন হওয়ার পর, নিয়ম মেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরই বাকি কমিটিগুলির পদাধিকারীদের নির্বাচনের দায়িত্ব বর্তাবে। তবে সেই নির্বাচন কবে হবে তার সিদ্ধান্ত তৃণমূল নেত্রীই নেবেন। বর্তমানে তৃণমূলের সর্বোচ্চ নীতি নির্ধারক ওয়ার্কিং কমিটিতে সদস্য রয়েছেন ২১ জন। বুধবারই কি এই কমিটির নতুন সদস্যদের নাম ঘোষণা হবে? নাম ঘোষণা হলে, তাতে কারা থাকবেন? তা নিয়ে জল্পনা চলছে।

সেরা শিরোনাম

Chorbagan Stampede: চোরবাগান সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭
চোরবাগান সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Accident: শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
ChorBagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget