এক্সপ্লোর

Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘অনুপ্রবেশ’, সিট গঠন করে তদন্ত শুরু লালবাজারের

শুধু লুকিয়ে থাকাই নয়, জামার নীচে লোহার রড লুকিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকেছিল হাসনাবাদের হাফিজুল মোল্লা। কালীঘাট থানায় এই মর্মে অভিযোগ জমা পড়েছে।

আবির দত্ত, সুমন ঘড়াই ও শিবাশিস মৌলিক, কলকাতা: মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘অনুপ্রবেশ’-এর ঘটনায়, সিট গঠন করে তদন্ত শুরু করল লালবাজার (Laalbazar)। জেড প্লাস সুরক্ষার ঘেরাটোপ এড়িয়ে কীভাবে মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রবেশ? কীভাবে জামার আড়ালে রড নিয়ে ৭ ঘণ্টা লুকিয়ে ছিল হাসনাবাদের হাফিজুল?  ডিসি ডিডি স্পেশাল, ডিডি এসটিএফের নেতৃত্বে সিট গঠন করল লালবাজার। ‘কোনও গাফিলতি ছিল কিনা, কী উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকেছিল হাফিজুল?’ সমস্ত বিষয়েই তদন্ত করবে বিশেষ তদন্তকারী দল

শুধু লুকিয়ে থাকাই নয়, জামার নীচে লোহার রড লুকিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকেছিল হাসনাবাদের হাফিজুল মোল্লা। কালীঘাট থানায় এই মর্মে অভিযোগ জানিয়েছেন মুখ্যমন্ত্রীর বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকা এক আধিকারিক। শনিবার রাত ১টা ২০ নাগাদ গার্ড রেল টপকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee )বাড়িতে ঢোকে ওই সন্দেহভাজন। ৭ ঘণ্টা লুকিয়েছিল কনফারেন্স রুমের পিছনে। সকালে তাকে দেখতে পান নিরাপত্তা রক্ষীরা। জেড প্লাস নিরাপত্তা পান মুখ্যমন্ত্রী। সেখানে হাই প্রোফাইল সিকিওরিটি জোনে, ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনী ভেঙে কীভাবে অভিযুক্ত ঢুকে পড়ল? তাহলে কি নিরাপত্তায় বড়সড় কোনও গলদ ছিল? উঠছে প্রশ্ন।

মুখ্যমন্ত্রীর বাড়িতে এক সন্দেহভাজনের ঢুকে পড়ার ঘটনার তদন্তে, এবার সিট তৈরি করল লালবাজার। জামার ভিতরে রড লুকিয়ে ওই ব্যক্তি কেন সেখানে গেছিলেন? তা খতিয়ে দেখবে সিট। নবান্ন এবং মুখ্যমন্ত্রীর বাড়িতে ডিউটিতে থাকা পুলিশকর্মীদের জন্য জারি হয়েছে নতুন নির্দেশ। 

রাতভর মুখ্যমন্ত্রীর ঘরের কাছে কেন লুকিয়ে ছিল সন্দেহভাজন? কেন জামার ভিতর লুকিয়ে নিয়ে গেছিল রড? এসব খতিয়ে দেখতেই এবার তৈরি হল সিট। পাশাপাশি মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত পুলিশকর্মীদের জন্য জারি হল নতুন নির্দেশ। শনিবার রাতে, মুখ্যমন্ত্রীর দাদার ঘরের পাশ দিয়ে, পাঁচিল ও গার্ডরেল টপকে বাড়ির চত্বরে ঢুকে পড়েছিলেন হাসনাবাদের হাফিজুল মোল্লা।

মুখ্যমন্ত্রীর বাড়ির কনফারেন্স রুমের পিছনে লুকিয়ে ছিলেন তিনি। সন্দেহভাজন হাফিজুল রড নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে কেন ঢুকেছিল, তা খতিয়ে দেখতে  জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মার নেতৃত্বে, ৮ সদস্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করেছে লালবাজার। SIT-এ রয়েছেন ডিসি ডিডি স্পেশাল সূর্যপ্রতাপ যাদব ডিসি এসটিএফ হরিকৃষ্ণ পাই।এই ঘটনায় ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে, মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে, তার মনিটরিংয়ে কি কোনও খামতি ছিল? এই প্রেক্ষাপটে ডিউটি চলাকালীন 

নবান্ন ও মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তায় থাকা পুলিশকর্মীদের মোবাইল ফোন ব্যবহারে নিষাধাজ্ঞা জারি হয়েছে। সূত্রের খবর, ডেপুটি কমিশনার রিজার্ফ ফোর্সের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, নবান্নে কর্মরত পুলিশকর্মীরা ডিউটিতে থাকাকালীন মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। ডিউটি যোগ দেওয়ার সময়, মোবাইল ফোন জমা রেখে দিতে হবে। বাড়িতে বা অন্য কোথাও জরুরিকালীন কোনও দরকার পড়লে, নবান্নের ল্যান্ডলাইন থেকে ফোন করা যাবে।

একই নির্দেশ জারি করা হয়েছে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে মোতায়েন পুলিশকর্মীদের জন্যও। সূত্রের খবর, পুলিশকর্তারা মনে করছেন, ডিউটি চলাকালীন মোবাইল ফোনে ব্যস্ত থাকলে, মনসংযোগের অভাব ঘটে। সেই কারণ ও মুখ্যমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযুক্ত হাফিজুল আপাতত পুলিশ হেফাজতে রয়েছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'আর খরচ চালানো যাচ্ছে না', ফ্রিজ-অ্যাকাউন্ট খুলতে সুপ্রিম কোর্টে তৃণমূলের সওয়াল, কী নির্দেশ শীর্ষ আদালতের?
'আর খরচ চালানো যাচ্ছে না', ফ্রিজ-অ্যাকাউন্ট খুলতে সুপ্রিম কোর্টে তৃণমূলের সওয়াল, কী নির্দেশ শীর্ষ আদালতের?
ভারী বৃষ্টির লাল সতর্কতা, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা, এই সব জায়গায় জারি হাই অ্যালার্ট
IMD Weather Alert: ভারী বৃষ্টির লাল সতর্কতা, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা, এই সব জায়গায় জারি হাই অ্যালার্ট
Suvendu Adhikari: কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget